নিমেষে সেজে উঠুন রেট্রো লুকে, AI- এর নতুন ট্রেন্ডে গা ভাসিয়েছেন টেলি তারকারাও

মুঠোফোনের একটি ক্লিকেই কেউ হয়ে যাচ্ছেন মাধুরী দীক্ষিত কেউ আবার অমিতাভ বচ্চন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর নতুন টুল ব্যবহার করে চোখের নিমিষে পৌঁছে যাওয়া সম্ভব হচ্ছে ৮০- র দশকে।

Published on: Sep 11, 2026, 19:30:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মুঠোফোনের একটি ক্লিকেই কেউ হয়ে যাচ্ছেন মাধুরী দীক্ষিত কেউ আবার অমিতাভ বচ্চন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর নতুন টুল ব্যবহার করে চোখের নিমিষে পৌঁছে যাওয়া সম্ভব হচ্ছে ৮০- র দশকে। তবে এই নতুন ট্রেন্ড ফলো করার ফলে শুধুমাত্র পুরনো জামা কাপড়ের স্টাইল আবার নতুন করে মানুষের নজর কাড়ছে তা নয়, পুরনো দিনে যেভাবে মানুষ নিজের ঘরকে সাজিয়ে রাখত, তা বারবার উঠে আসছে সকলের চোখের সামনে ফলে নস্টালজিক হয়ে ওঠাটাই স্বাভাবিক।

AI- এর নতুন ট্রেন্ডে গা ভাসিয়েছেন টেলি তারকারাও
AI- এর নতুন ট্রেন্ডে গা ভাসিয়েছেন টেলি তারকারাও

কিন্তু সাধারণ মানুষ তো দূরের কথা এই একই ট্রেন্ডে গা ভাসিয়েছেন ছোট পর্দার একাধিক অভিনেতা অভিনেত্রী। বাদ যাননি বড় পর্দার একাধিক অভিনেতাও। কেউ কেউ আবার নিজেদের ছোটবেলার ছবি পোস্ট করেছেন, যা ৮০- র দশকের তোলা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার না করেই ট্রেন্ডে গা ভাসিয়েছেন অনেকে। মোট কথা, ফোন খুললেই এখন শুধুই পুরোনো দিন ভেসে উঠছে বারবার।

এই ট্রেন্ডে যারা গা ভাসিয়েছেন তাদের মধ্যে রয়েছেন উদয় প্রতাপ সিং, যিনি অনামিকার সঙ্গে তিনটি ছবি পোস্ট করেছেন। তৃতীয় ছবিতে যেন দুজনকেই কোনও হিন্দি ছবির নায়ক-নায়িকার মতো দেখতে লাগছে। এক ঝলক দেখে বোঝার উপায় নেই এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা ছবি।

নিজেকে পুরনো দিনে নিয়ে গিয়েছেন পল্লবী শর্মাও। পল্লবীকে দেখলে যেন মাধুরী দীক্ষিতের কথা মনে পড়ে যায়। ঠিক একই রকম চুল, একই রকম পোশাক সবমিলিয়ে যেন ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার মাধুরী দীক্ষিত হয়ে উঠেছেন পল্লবী।

স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অনিন্দিতা যেখানে দুজনেই ধরা দিয়েছেন পুরোনো দিনের সাজে। তবে শুধুমাত্র রেট্রো লুক নয়, এই সেলেব্রিটি জুটি নিজেদের তুলে ধরেছেন পপ গানের অন্যতম মুখ হিসাবে। সুদীপের জামায় আবার বড় বড় করে লেখা এমটিভি।

এই তালিকা থেকে বাদ যাননি আরাত্রিকাও। অভিষেকের সঙ্গে একটি ছবিতে ধরা দিয়েছেন দুজনে যেখানে একে অপরের হাতে হাত রেখে নাচ করতে দেখা যাচ্ছে তাঁদের। ছবি দেখে বলাই বাহুল্য এই ছবিটি যদি সেই সময়ের নায়ক নায়িকারা দেখতেন তাহলে অবশ্যই এঁদের বড় কম্পিটিটার হিসাবে গণ্য করতেন।

তবে সব থেকে বেশি মজার ছবি পোস্ট করেছেন অভিনেতা দেবপ্রতিম দাশগুপ্ত। তিনি নিজের ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে নাকি জোর করে মেয়ে সাজিয়ে দেওয়া হয়েছিল। অভিনেতার ছবি দেখে বোঝার উপায় নেই যে ছোট্ট মেয়েটি এখনকার সময়ের একজন দাপুটে অভিনেতা।

একটু অন্যরকম ফ্রেন্ড ফলো করেছেন ঋত্বিক চক্রবর্তী। বাবার সঙ্গে কাটানো একটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে তিনি লেখেন, সত্যিকারের আশির দশক। এইভাবেই বাবার সঙ্গে কাটানো ছোটবেলা তিনি তুলে ধরেন এই ট্রেন্ডের মাধ্যমে।

এই তালিকা থেকে বাদ যাননি একেন বাবুর গোটা টিম। কেরালা থেকেই নিজেদের আশির দশকে নিয়ে গিয়েছেন একেন বাবু, প্রমথ এবং বাপি বাবু। ছবিতে অনির্বাণের মাথায় চুল দেখে খুশি হয়েছেন নেট পাড়ার বাসিন্দারা।