কেরালা স্টোরি ২ সাত দিনে বক্স অফিসে কত আয় করল? ছবিটি কি কেরালা স্টোরি ১-কে ছাড়িয়ে গিয়েছে?

The Kerala Story 2 Day 7 Box Office Collection: 'দ্য কেরালা স্টোরি ২' প্রায় ২৮ কোটি টাকার বাজেটে তৈরি করা হয়েছে। একই সময়ে, ছবিটির আয় সাত দিনে ৩০ কোটির ঘর অতিক্রম করেছে। 

Mar 6, 2026, 10:30:41 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link
'দ্য কেরালা স্টোরি ২' বক্স অফিস কালেকশন।
'দ্য কেরালা স্টোরি ২' বক্স অফিস কালেকশন।

বিতর্ক এবং আইনি লড়াইয়ের কারণে একপ্রকার অনিশ্চিত হয়ে পড়েছিল ‘দ্য কেরালা ফাইলস’-এর মুক্তি। এমনকী, গত শুক্রবার বেশ রাতের দিকে প্রথম শো এসেছিল। দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে বক্স অফিসে ৭ দিন। আর সব নেতিবাচকতার মাঝেও সিনেমাটি বক্স অফিসে শক্তিশালী অবস্থান ধরে রাখতে সক্ষ হয়েছে। কিন্তু দুঃখের ব্যাপার হল, দ্য কেরালা স্টোরি ১-এর রেকর্ড কিন্তু এখনো ভাঙতে পারল না। বক্স অফিস কালেকশনের ভিত্তিতে, ১ সপ্তাহের হিসেবে, এখনও পিছিয়ে দ্বিতীয়টি।

‘দ্য কেরালা স্টোরি ২’-এর সপ্তম দিন

‘দ্য কেরালা স্টোরি ২’ প্রথম দিনে মাত্র ০.৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল। সপ্তাহান্তে ছবিটির কালেকশন বেড়েছে। দ্বিতীয় দিন (শনিবার) এবং তৃতীয় দিন (রবিবার) ছবিটি যথাক্রমে ৪.৬৫ কোটি টাকা এবং ৪.৭৫ কোটি টাকা আয় করে। চতুর্থ দিন (সোমবার) ছবি ঘরে তুলেছিল ২.৫ কোটি টাকা। এরপর ছবিটি পঞ্চম দিন (মঙ্গলবার) ৪ কোটি এবং ষষ্ঠ দিন (বুধবার) ৬.৫ কোটি টাকা আয় করেছে। স্যাকনিল্কের মতে, সপ্তম দিনে ছবিটি ২.১৯ কোটি টাকা ঘরে তুলল। এর ফলে ছবিটির মোট আয় বর্তমানে ২২.৩৪ কোটি টাকায় পৌঁছেছে।

'দ্য কেরালা স্টোরি ১'-এর সাত দিনে কত আয় ছিল?

'দ্য কেরালা স্টোরি ১' শুরুর দিনে ৮.০৩ কোটি টাকা আয় করেছিল এবং সাত দিনে ছবির মোট আয় ছিল ৮১.১৪ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে, 'দ্য কেরালা স্টোরি ২' সাত দিনে মাত্র ২২.৩৪ কোটি টাকা আয় করেছে।

বক্স অফিসদ্য কেরালা স্টোরি ১দ্য কেরালা স্টোরি ২
দিন ১৮.০৩ কোটি টাকা০.৭৫ কোটি টাকা
দিন ২১১ কোটি টাকা৪.৬৫ কোটি টাকা
দিন ৩১৬.৪ কোটি টাকা৪.৭৫ কোটি টাকা
দিন ৪১০.০৭ কোটি টাকা২.৫ কোটি টাকা
দিন ৫১১.১৪ কোটি টাকা৪ কোটি টাকা
দিন ৬১২ কোটি টাকা৩.৫ কোটি টাকা
দিন ৭১২.৫ কোটি টাকা২.১৯ কটি টাকা
মোট কালেকশন৮১.১৪ কোটি টাকা২২.৩৪ কোটি টাকা

বিতর্কে দ্য কেরালা স্টোরি

কামাখ্যা নারায়ণ সিং পরিচালিত এই ছবি তিনজন নারীর গল্পের উপর ভিত্তি করে তৈরি, যাদের ধর্মান্তরিত করা হয় এবং মৌলবাদের পথে ঠেলে দেওয়া হয়। ছবিটি যথেষ্ট রাজনৈতিক ও সামাজিক বিরোধিতার মুখোমুখি হয়েছে, কেউ কেউ এটিকে 'প্রোপাগন্ডা' বলে অভিহিত করেছেন, আবার কেউ কেউ এটিকে 'কটু সত্য' বলেও অভিহিত করেছেন।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More