Keshab Dey: ‘বাংলার যুবরাজ’ অভিষেককে নিয়ে অ্যান্থম গাওয়া কেশবের কণ্ঠে এবার ‘জয় শ্রীরাম’, জুটল ‘পাল্টিবাজ’ কটাক্ষ

ভোটের হাওয়া বদলাতেই গায়ক কেশব দে-র ‘ভোলবদল’ নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য গাওয়া গানের রেশ কাটতে না কাটতেই তাঁর গলায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনে ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরা। এই বিতর্কে আগুনি ঢেলেছেন রয় অপূর্ব নামের এক নেটিজেন, যাঁর করা কড়া মন্তব্য এখন ভাইরাল।

May 6, 2026, 08:30:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘গবিরের ভগবান, নারীদের সম্মান তোমার সাথে জড়িয়ে….সবুজ সেনার সেনাপতি, যুবসমাজের নতুন জীবন। এগিয়ে চলার সাহস হয়ে দিলে লক্ষ বুকে শিহরণ’, বছর তিনেক আগে তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গান বেঁধেছিলেন কেশব দে। রমরমিয়ে ভাইরাল হয়েছিল সেই গান।

‘বাংলার যুবরাজ’ অভিষেককে নিয়ে অ্যান্থম গাওয়া কেশবের কণ্ঠে এবার ‘জয় শ্রীরাম’, জুটল ‘পাল্টিবাজ’ কটাক্ষ
‘বাংলার যুবরাজ’ অভিষেককে নিয়ে অ্যান্থম গাওয়া কেশবের কণ্ঠে এবার ‘জয় শ্রীরাম’, জুটল ‘পাল্টিবাজ’ কটাক্ষ

বিধানসভা ভোটের আগেও গায়ক কেশব দে তৃণমূলের হয়ে প্রচার করেছেন। এক পডকাস্টে জানিয়েছিলেন, অভিষেক তাঁর আদর্শ তথা অনুপ্রেরণা। কিন্তু ভোটে বাংলার ফুল বদল হতেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন গায়ক। আচমকাই তাঁর মুখে রাম স্তুতি। ভক্তিমূলক গান আগেও গেয়েছেন কেশব। তবে এদিন আচমকাই ‘জয় শ্রীরাম’ গেয়ে ফেসবুকে আপলোড করেন।

রাজনৈতিক সখ্যতা কি কেবলই স্বার্থের? গায়ক কেশব দে-র সাম্প্রতিক কাণ্ড দেখে এই প্রশ্নই তুলছেন সাধারণ মানুষ। জনৈক রয় অপূর্ব কেশবকে ট্রোল করে ফেসবুকে লিখেছেন— ‘আগেই বলেছিলাম এখন চারদিকে পাল্টিবাজ দলবদলু-দের দেখতে পাবেন, ওরা গর্ত থেকে বেরোতে শুরু করেছে।’

প্রমাণ লোপাটের অভিযোগ:

অপূর্বর অভিযোগ আরও গুরুতর। তিনি দাবি করেছেন, কেশব দে শুধু রাম-ভজন গাইছেন তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে গাওয়া সেই বিখ্যাত অ্যান্থমটি (Anthem) নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে সরিয়েও দিয়েছেন। ভোটের ফলাফল অন্যরকম হতেই সেই স্মৃতি ‘ডিলিট’ করে দিলেন গায়ক।

সুবিধাবাদী তকমা:

নেটিজেনদের একাংশের মতে, কেশব দে একজন ‘সুবিধাবাদী শিল্পী’। যখন যে দল ক্ষমতায় বা যখন যে হাওয়ার দাপট বেশি, সেই অনুযায়ী সুর বদলে ফেলেন তিনি। কেউ আবার লিখেছেন, ‘টাকা আর সুযোগের জন্য মানুষ কত নিচে নামতে পারে, কেশব তার প্রমাণ।’

বিতর্কের সূত্রপাত:

উল্লেখ্য, লোকসভা ভোটের আগে কেশবের ‘বাংলার যুবরাজ’ গানটি তৃণমূলের প্রচারের অন্যতম ভিত্তি ছিল। কিন্তু ৪ জুনের পর পরিস্থিতি বদলাতেই কেশব হঠাৎ রাম-ভক্ত হয়ে ওঠেন। নিজের প্রোফাইল থেকে পুরনো রাজনৈতিক পোস্ট বা গান সরিয়ে ফেলাকে নেটিজেনরা ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবেই দেখছেন।

গায়ক কেশব দে অবশ্য এই ট্রোলিং বা গান সরিয়ে ফেলার অভিযোগ নিয়ে এখনও মুখ খোলেননি। তবে স্টুডিও পাড়া থেকে সোশ্যাল মিডিয়া— সবর্ত্রই এখন তাঁর এই ‘১৮০ ডিগ্রি পাল্টি’ নিয়ে হাসাহাসি চলছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More