Rituparna Sengupta: ‘মহাপাগল…’, মাচা শো-তে গান গেয়ে চরম ট্রোলড, ‘আমাকে দেখতে এসেছে’, বলেছিলেন ঋতুপর্ণা
Rituparna Sengupta: ট্রোলারদের বিদ্রুপ নিয়ে মাথা ঘামাতে না-রাজ ঋতুপর্ণা। মাচা শো-তে বেসুরো গান গাওয়া নিয়ে দিলেন কড়া জবাব।
বিতর্ক, ট্রোলিং নিত্যসঙ্গী ঋতুপর্ণা সেনগুপ্তর। পান থেকে চুন খলসেই নেটপাড়ার রোষের মুখে পড়তে হয় নায়িকাকে। সেই নিয়ে অবশ্য বিন্দু বিসর্গ চিন্তিন নয়, নায়িকা। একটি মাচা শো-তে গান গেয়ে নেটপাড়ায় চরম কটাক্ষ ও ট্রোলিংয়ের মুখে পড়েন টালিউডের প্রথম সারির এই অভিনেত্রী। ‘হাসলে যে মিষ্টি করে’ গান গেয়ে কটাক্ষে জেরবার নায়িকা। শুধু গান নয়, মঞ্চে দাঁড়িয়ে দর্শককে ধমক দেওয়া নিয়েও হয়েছে আলোচনা।

সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ নানা ধরনের বিদ্রূপাত্মক মন্তব্য করতে থাকেন। অবশেষে এই ট্রোলিং নিয়ে নিজের নীরবতা ভাঙলেন অভিনেত্রী। মাইক হাতে এক দর্শকের উদ্দেশ্য়ে ঋতুপর্ণা বলেছিলেন, ‘ওরা আমাকে দেখতে এসেছে। আপনি যদি ভিডিয়োতে কভার করে দেন ওঁনারা কী করে দেখবেন’। স্টিল রঙের চুরিদার ও কালো রঙের ওড়নায় মঞ্চে অভিনেত্রী। গানের পাশাপাশি নাচতেও দেখা যায় ঋতুপর্ণাকে। সঙ্গে নাচতেও দেখা যায় তাঁকে। আর সেই ভিডিয়ো একটি মিউজিক পেজ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ট্রোল শুরু।
ট্রোলিংয়ের কড়া জবাব দিয়ে স্পষ্ট ও সোজাসাপটা ভাষায় ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘আমরা মঞ্চে উঠলে মাচার প্রোগ্রামে অনেক গান গাইতে হয়। আমরা না বললেও বলা হয়, এটাকেই গাইতে হবে। তখন আমরা গানটা গাই মাঝে মাঝে। যারা ট্রোলিং করে তারা মহাপাগল। এখন আমি তাদের পিছনে কিছু বলব? একটা পাগলাকে কী বলেছে, ধূৎ!’
এই মন্তব্যের পরেই ট্রোলিংকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে গটগটিয়ে হেঁটে প্রস্থান করেন অভিনেত্রী। তাঁর বক্তব্য থেকেই স্পষ্ট— অহেতুক ট্রোল করা মানুষদের মন্তব্যকে তিনি কোনও গুরুত্বই দিচ্ছেন না। স্পষ্ট বুঝিয়ে দেন ঋতুপর্ণা।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


