রোজ সাইকেল চালিয়ে যেতেন ১৪০ কিমি পথ, খেয়ে থাকতেন বিস্কুট, চেনেন এই অভিনেতাকে?

এমন বহু অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যারা নিজেদের কেরিয়ারের প্রথম দিকে প্রচুর পরিশ্রম করেছেন। আজ তাঁরা সফলতার শীর্ষে পৌঁছে গেলেও তাঁদের মুখে বারবার উঠে আসে সেই পরিশ্রমের কথা।

Published on: Aug 31, 2026, 22:49:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এমন বহু অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যারা নিজেদের কেরিয়ারের প্রথম দিকে প্রচুর পরিশ্রম করেছেন। আজ তাঁরা সফলতার শীর্ষে পৌঁছে গেলেও তাঁদের মুখে বারবার উঠে আসে সেই পরিশ্রমের কথা। অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, পঙ্কজ ত্রিপাঠী হোক অথবা নানা পাটেকর, কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন করেছেন এই শিল্পীরা।

চেনেন এই অভিনেতাকে?
চেনেন এই অভিনেতাকে?

তেমনি একজন অভিনেতা আছেন যিনি কেরিয়ারের প্রথম দিকে করেছিলেন প্রচুর পরিশ্রম। স্কুল জীবন থেকেই তিনি অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন তাই থিয়েটারের সঙ্গে প্রথম থেকেই যুক্ত ছিলেন তিনি। বাকিরা কেউ না বুঝতে পারলেও অভিনেতার মা একমাত্র বুঝতে পেরেছিলেন ছেলের আগ্রহের কথা। ছেলেকে অভিনয়েকে পেশা হিসেবে বেছে নিতে উৎসাহিত করতেন তিনি।

১৮ বছর বয়সে শ্রী রাম সেন্টারে অভিনয় স্কুলে যাওয়ার জন্য প্রতিদিন গুরুগ্রাম থেকে দিল্লি পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিতেন। সারাদিন খেয়ে থাকতেন বিস্কুট অথবা ফ্রুটি। এই যাত্রা পথে একের পর এক গান শুনে নিজেকে এগিয়ে চলতে উৎসাহিত করতেন।

আরও পড়ুন: মহানায়কের শতজন্মবর্ষে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর, স্মরণ করলেন সত্যজিৎ রায়কেও

প্রথম তিনি অভিনয় করার সুযোগ পান ‘লাভ সেক্স অর ধোকা’ ছবিতে। এই সিনেমার জন্য তিনি পেয়েছিলেন মাত্র ১১ হাজার টাকা। তবে সেই কঠিন সময়েও তিনি কোন খারাপ পথে চালিত হননি। এইভাবে চলতে চলতে অভিনেতার জীবনে একটা এমন সময়ও এসেছিল যখন নিজের একবেলা খাবার কেনার মত টাকা ছিল না তাঁর কাছে।

এইভাবে চলতে চলতে হঠাৎ করেই তিনি সুযোগ পেয়ে যান ‘গ্যাংস অফ ওয়াসিপুর’, ‘কাই পো চে’, ‘শয়তান’, ‘কুইন’, ‘আলিগড়’ সহ একাধিক ছবিতে অভিনয় করার। এরপর কার্যত তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে ফিল্ম ফেয়ার পুরস্কার, এশিয়া প্যাসিফিক স্ক্রিন পুরস্কার অর্জন করেছেন তিনি।

আরও পড়ুন: মধ্যরাতে ফেসবুক লাইভে রণজয়,কোন ভয়ের কথা বললেন অভিনেতা?

এতক্ষণ যে অভিনেতার কথা এই প্রতিবেদনে বলা হলো তিনি আর কেউ নন, রাজকুমার রাও। সর্বশেষ টোস্টার ছবিতে অভিনয় করতে দেখা দিয়েছে অভিনেতাকে। কিছুদিনের মধ্যেই রাজকুমারকে এরপর দেখা যাবে ‘প্রহার: দ্য উজ্জ্বল নিকাম স্টোরি’ ছবিতে, যা প্রখ্যাত সরকারি আইনজীবী উজ্জ্বল নিকামের জীবন ও কর্মজীবনের উপর ভিত্তি করে নির্মিত একটি বায়োগ্রাফিক্যাল কোর্টরুম ড্রামা। ছবিটি পরিচালনা করেছেন অবিনাশ অরুণ এবং ম্যাডক ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন দীনেশ ভিজান। এতে আরও অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি, জয়দীপ আহলাওয়াত, সিকান্দার খের, আশীষ বিদ্যার্থী, ললিত প্রভাকর এবং ঋত্বিক সাহোরে।