Guess Who: ‘আমি অভিনেত্রী হব’, দিদি নম্বর ১-এ অংশ নেওয়া এই খুদে এখন জি বাংলার নায়িকা, চিনতে পারলেন পুঁচকেকে?
ছোট থেকেই ক্যারিয়ার নিয়ে ফোকাসড, রচনার শো-তে এসে অভিনেত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল এই খুদে। এখন জি বাংলার নায়িকা। চিনতে পারছেন?
ইন্ডাস্ট্রিতে অনেকেই আসেন ভাগ্যের জোড়ে, আবার কেউ কেউ ছোটবেলা থেকেই মনে বুনে রাখেন রুপোলি পর্দার তারকা হওয়ার স্বপ্ন। জি বাংলার (Zee Bangla) নতুন জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম’ (Kusum)-এর নায়িকা তনিষ্কা তিওয়ারি (Tanishka Tiwari) হলেন ঠিক দ্বিতীয় গোত্রের। আজ যিনি পর্দার ‘কুসুম’ হয়ে দর্শকদের চোখের মণি, বছর কয়েক আগে তিনি কিন্তু স্রেফ একজন খুদে প্রতিযোগী হিসেবে পা রেখেছিলেন দিদি নম্বর ১-এর মঞ্চে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তনিষ্কার সেই ‘দিদি নম্বর ১’ (Didi No. 1)-এর একটি মিষ্টি থ্রোব্যাক ভিডিয়ো। যেখানে রচনা ব্যানার্জীর (Rachna Banerjee) সামনে দাঁড়িয়েই নিজের জীবনের মস্ত বড় স্বপ্নটির কথা খোলসা করেছিল এই বিহারি কন্যে।
বড় হয়ে অভিনেত্রী হতে চাই— খুদে তনিষ্কার স্বপ্নপূরণ
ফ্ল্যাশব্যাক ঘাটলে দেখা যায়, বেশ কয়েক বছর আগে মায়ের হাত ধরে দিদি নম্বর ১-এর গেম শো-তে প্রতিযোগী হিসেবে হাজির হয়েছিল ছোট্ট তনিষ্কা। সেই বয়সেই পর্দার ‘দিদি’ রচনা ব্যানার্জীর ক্যামেরার সামনে সে স্পষ্টভাবে জানিয়েছিল— বড় হয়ে সে অভিনেত্রী হতে চায়।
আজ সেই স্বপ্ন শুধু পূরণই হয়নি, বরং খোদ জি বাংলারই লিড হিরোইন হিসেবে রাজত্ব করছে সে। ধারাবাহিকে ‘ছোট সাহেব’-এর সঙ্গে তাঁর অন-স্ক্রিন কেমিস্ট্রি ইতিমধ্যেই দর্শকদের দারুণ নজর কেড়েছে।
রচনার কড়া উপদেশ এবং মায়ের ‘বেঁধে রাখার’ হুমকি!
দিদি নম্বর ১-এর মঞ্চে খুদে তনিষ্কার মুখে অভিনয়ের ইচ্ছের কথা শুনে সঞ্চালিকা রচনা তাঁকে একটি মূল্যবান উপদেশ দিয়েছিলেন। রচনা বলেছিলেন— ‘আগে পড়াশোনা, তারপর অভিনয়।’ পাল্টা জবাবে তনিষ্কা মিষ্টি হেসে ফ্লোরেই ফাঁস করে দিয়েছিল তার মায়ের কড়া শাসনের কথা। সে জানিয়েছিল, সুযোগ পেলেই মা তাকে পড়তে বসিয়ে দেন। বাড়ি ফিরলে বন্ধুদের সাথে খেলতে যাওয়ার কোনও উপায় নেই। মায়ের থেকে সারাক্ষণ শুধু একটাই ডায়লগ শুনতে হয়— ‘পড়তে বস, আগে সিলেবাস শেষ কর, না হলে বেঁধে রাখব!’
অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও সিরিয়াস
মায়ের এই কড়া শাসন যে বৃথা যায়নি, তার প্রমাণ মিলেছে চলতি বছরেই। কাজের পাশাপাশি পড়াশোনা নিয়েও সমান সিরিয়াস তনিষ্কা। ২০২৬ সালেই সে সফলভাবে তার দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় ৭৯ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছে। বর্তমানে সে একাদশ শ্রেণীর (Class 11) ছাত্রী। পড়াশোনার গণ্ডি সামলানোর পাশাপাশি যেভাবে সে প্রতিদিন মেগা ধারাবাহিকের লিড রোলের চাপ সামলাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


