Titiksha Das: মেগার গণ্ডি ছাড়িয়ে এবার বড় পর্দায় তিতিক্ষা! উইন্ডোজ প্রোডাকশনে কোন ছবিতে দেখা যাবে নায়িকাকে?

Titiksha Das: টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী তিতিক্ষা দাস। একের পর এক মেগার মাধ্যমেই তিনি সকলের মন জয় করে নিয়েছিলেন। তবে এবার ছোট পর্দার গণ্ডি ছাড়িয়ে বড়পর্দায় পা রাখতে চলেছেন। তাও আবার ইউন্ডোজ প্রোডাকশ হাউজের হাত ধরে।

Published on: May 2, 2026, 22:24:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Titiksha Das: টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী তিতিক্ষা দাস। একের পর এক মেগার মাধ্যমেই তিনি সকলের মন জয় করে নিয়েছিলেন। তবে এবার ছোট পর্দার গণ্ডি ছাড়িয়ে বড়পর্দায় পা রাখতে চলেছেন। তাও আবার ইউন্ডোজ প্রোডাকশ হাউজের হাত ধরে।

মেগার গণ্ডি ছাড়িয়ে এবার বড় পর্দায় তিতিক্ষা! কোন ছবিতে দেখা যাবে নায়িকাকে?
মেগার গণ্ডি ছাড়িয়ে এবার বড় পর্দায় তিতিক্ষা! কোন ছবিতে দেখা যাবে নায়িকাকে?

কিছুদিন আগেই জানা গিয়েছিল ‘বহুরূপী ২’ আসছে। ছবিটি চলতি বছরের পুজোয় মুক্তি পাবে। আর এই ছবি ‘বহুরূপী ২’ অর্থাৎ ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'তেই দেখা যাবে তিতিক্ষাকে। বড় পর্দার প্রথম কাজেই পরিচালক হিসেবে তিনি পাচ্ছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে।

'বহুরূপী' দারুণ ভাবে সাড়া ফেলেছিল। দর্শকরাও বেশ পছন্দ করেছিলেন। আর এবার সেই ছবি সিক্যুয়াল আসছে। এই ছবিতে কাকে কাকে দেখা যাবে তা পুরোপুরি ভাবে প্রকাশ্যে না এনে, এক এক করে সামনে আনছেন নির্মাতারা। আর এবার জানা গিয়েছে এই ছবিতে বিশেষ ভূমিকায় দেখা মিলবে তিতিক্ষার। কিন্তু কোন চরিত্রে ধরা দেবেন নায়িকা? সেই উত্তর অবশ্য এখনও অধরা।

'বহুরূপী’তে বাংলার এক ব্যাঙ্ক ডাকাত ও এক নামজাদা পুলিশের গল্প তুলে ধরা হয়েছিল। ডাকাত আর পুলিশের এই লুকোচুরি দর্শকদের মনে বিশেষ ছাপ ফেলেছিল। আর তার প্রভাব দেখা গিয়েছিল বক্সঅফিসেও। আর এবার সেই ছবির সিক্যুয়াল নিয়ে আসছেন নন্দিতা-শিবপ্রসাদ। সেখানেই দেখা মিলবে অভিনেত্রীর।

‘বহুরূপী’তে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়কে। এই ছবিতে নতুন সংযোজন তিতিক্ষা ছাড়াও দেখা মিলবে সোহিনী সরকার ও অম্বরীশ ভট্টাচার্যের। অম্বরীশকে এই ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে।

কাজের সূত্রে, তিতিক্ষাকে সর্বশেষ স্টার জলসার জনপ্রিয় মেগা 'দুই শালিখ' ধারাবাহিকে দেখা গিয়েছিল। এই ধারাবাহিকে তাঁর চরিত্রটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তাছাড়াও সান বাংলার চর্চিত মেগা ‘সোহাগে আদরে’তেও তিতিক্ষাকে বেশ কয়েক বার একটি বিশেষ চরিত্রে নজর কাড়তে দেখা গিয়েছিল। এছাড়াও নায়িকা জি বাংলায় ‘ইচ্ছে পুতুল’, কালারস বাংলায় 'দত্ত অ্যান্ড বৌমা'র মতো হিট মেগা উপহার দিয়েছেন।