প্রেমিক সোহেলকে আগলে সেলিব্রেশন মুডে তিয়াসা, অতীত ভুলে শিগগির ২য় বিয়ে করবেন কৃষ্ণকলি নায়িকা?

স্বামীর হাত ধরে শোবিজের জগতে পা দেন তিয়াসা। সাফল্য পেয়ে তাঁকেই ভুলেছেন, এমন কটাক্ষে বিদ্ধ হয়েছেন দিনের পর দিন। সুবান অতীত, আপতত সোহেলের সঙ্গেই নতুন জীবন সাজাচ্ছেন কৃষ্ণকলি নায়িকা। 

Published on: Aug 2, 2026, 10:00:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

চারিদিকে সাজানো কেক, ফুলের তোড়া। পাশে মনের মানুষ। মোমবাতিতে ফুঁ দিয়ে কেক কাটতে ব্য়স্ত তিয়াসা লেপচা। না, তাঁর জন্মদিন নয়। তবে জন্মদিন আসতে বাকি আর মাত্র ১৫ দিন। ১৬ই অগস্ট তিয়াসার জন্মদিন, বার্থ ডে মাস শুরু হতে না হতেই সেলিব্রেশন মুডে অভিনেত্রী।

প্রেমিক সোহেলকে আগলে সেলিব্রেশন মুডে তিয়াসা, অতীত ভুলে শিগগির ২য় বিয়ে করবেন কৃষ্ণকলি নায়িকা?
প্রেমিক সোহেলকে আগলে সেলিব্রেশন মুডে তিয়াসা, অতীত ভুলে শিগগির ২য় বিয়ে করবেন কৃষ্ণকলি নায়িকা?

দীর্ঘদিন ছোটপর্দা থেকে গায়েব তিয়াসা। ব্যক্তিগত জীবনে কাটাছেঁড়ার মাঝে নায়িকার কেরিয়ার গ্রাফ কিন্তু নিম্নমুখী। কৃষ্ণকলি-র হাত ধরে অভিনয়ের জার্নি শুরু হয়েছিল বিবাহিত কন্যে তিয়াসার। তখন দর্শক তাঁকে চিনত তিয়াসা রায় হিসাবে। কিন্তু অভিনেতা সুবান রায়ের সঙ্গে সুখের সংসার টেকেনি। বছর কয়েক যেতে না য়েতেই তাঁদের দাম্পত্যে ফাটল ধরে। অবশেষে আইনি পথে আলাদা হন দুজনে।

২০২২ সালে চূড়ান্ত হয় ডিভোর্স। স্বামীর হাত ধরেই শোবিজে এসেছিলেন, সাফল্য পাওয়ার পর তাঁর থেকে আলাদা হন। সেই নিয়ে কম কটাক্ষ শোনেনি তিয়াসা। একবার নায়িকা জানিয়েছিলেন- ‘ছাড়া ধরার আমি তো কেউ নই। বিচ্ছেদ তখনই হয় যখন দু’জনের সম্মতি থাকে। এখনও যখন হাসপাতালে যাই তখন চোখে পড়ে, ওই বাড়ির বউটা বিষ খেয়েছে, সেই বাড়ির বউয়ের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কেন জানেন? আমরা যতই ৪জি, ৬ জি ব্যবহার করি না কেন, অনেকের মানসিকতা কিন্তু এখনও সেই টু-জিতে পড়ে আছে।’

সুবানের হাত ধরে তাঁর অভিনয়ের জগতে আসা, এর জন্য কৃতজ্ঞতা থাকলেও প্রাক্তন স্বামীর বদলে যাওয়া আচরণ নিয়ে সরব হয়েছিলেন তিয়াসা। জানিয়েছিলেন, ‘আমি চেষ্টা করেছিলাম, বেরিয়ে আসতে চাইনি, কিন্তু আর কতো কম্প্রোমাইজ করব। আসলে ওই যে বললাম আমি খুশি আছি, এটা ও কিছুতেই মেনে নিতে পারছে না।’ সুবান তিয়াসার জীবনের অতীত অধ্যায়।

সোহেলের সঙ্গে একবার সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল তিয়াসার। তবে ভুল বোঝাবুঝি মিটিয়ে গত বছরের গোড়াতেই ফের কাছাকাছি আসেন দুজনে। প্রেয়সীর জন্মদিন আসতে বাকি আর দু-সপ্তাহ। কিন্তু অগস্ট শুরু হতে না হতেই পার্টি মুড অন। আগাম জন্মদিনের উদযাপনেই মেতে সোহেল-প্রিয়া। তিয়াসা-সোহেল কবে বিয়ের পিঁড়িতে বসছেন? সেই প্রসঙ্গ বরাবরই এড়িয়ে গিয়েছেন দুজনে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More