Sayantika Banerjee: বহু বছর নেই সিনেমা, রাজনীতি পেশা! বিধায়ক হওয়ার পর সায়ন্তিকার সম্পত্তি কতটা বাড়ল

Sayantika Banerjee's Assets: ভোটর মনোনয়নপত্র জমা দিতেই চর্চায় সায়ন্তিকার সম্পত্তি। তা কত বড়লোক তৃণমূলের বিদায়ী বিধায়ক?

Apr 15, 2026, 16:35:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বারনগর থেকে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যদিও বর্তমানে অভিনয়ের থেকে রাজনীতিতেই বেশি মন দিয়েছেন তিনি। ভোটর মনোনয়নপত্র জমা দিতেই চর্চায় সায়ন্তিকার সম্পত্তি। তা কত বড়লোক তৃণমূলের বিদায়ী বিধায়ক?

বিধায়ক হওয়ার পর সায়ন্তিকার সম্পত্তি কতটা বাড়ল?
বিধায়ক হওয়ার পর সায়ন্তিকার সম্পত্তি কতটা বাড়ল?

ব্যাঙ্কের হাল বেহাল

২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৯ লক্ষ ৮৮ হাজার ৯৮০ টাকা, যা ২০২৪-২৫ অর্থবর্ষে কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯৮ হাজার ৪৮০ টাকায়। অর্থাৎ হাতে সিনেমা না থাকায়, কমেছে ব্যাঙ্ক ব্যালেন্স, অন্তত খাতায়-কলমে। সায়ন্তিকা জানিয়েছেন যে, বর্তমানে তাঁর হাতে রয়েছে মাত্র ৩০ হাজার টাকা। সায়ন্তকার পেশ করা হলফনামা অনুসারে তাঁর নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও, সেভাবে টাকা নেই। কয়েকটির ব্যালেন্স শূন্য। সর্বাধিক টাকা থাকা অ্যাকাউন্টটিতে রয়েছে ৯ লক্ষ ১৫ হাজার ৭১৭ টাকা।

বিলাসবহু গাড়ি থাকলেও, নেই সোনা

তবে ব্যাঙ্কর হাল মোটামুটি হলেও, বেশ বিলাসবহুল গাড়িতে চড়েন তিনি। অভিনেত্রীর রয়েছে মার্সিডিজ বেঞ্জ গাড়ি, যার মূল্য প্রায় ৩১ লক্ষ ৪৭ হাজার ৫২৫ টাকা। তবে সোনা নেই খুব বেশি। মাত্র ৩.৫২ গ্রাম সোনার গয়না রয়েছে তাঁর। আর যেটির বাজারমূল্য বর্তমানে ৪৮ হাজার টাকা মতো। সব মিলিয়ে সায়ন্তিকার অস্থাবর সম্পত্তির মোট মূল্য ৪১ লক্ষ ৮৭ হাজার ৪৩১ টাকা।

মাথায় লোনের বোঝা, নেই নিজের বাড়ি-জমি

তবে এই যে গাড়িটিতে সায়ন্তিকা চড়েন, সেটি ঋণ নিয়ে কেনা। গাড়ির জন্য প্রায় ২৬ লক্ষ ৬৮ হাজার ৯১১ টাকার ঋণ রয়েছে। এছাড়াও তাঁর পার্সোনাল লোন রয়েছে ২৫ লক্ষ টাকা। অর্থাৎ অভিনেত্রীর ঘাড়ে ঋণের বোঝা এই মুহূর্তে প্রায় ৫২ লাখ টাকার আশেপাশে। এদিকে সায়ন্তিকার নিজের নামেও নাকি কোনো বাড়ি নেই। নেই জমিও। এমনকী, হলফনামায় জানানো হয়েছে সায়ন্তিকার নাম নেই পৈত্রিক সম্পত্তিতেও।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সিনেমা কেরিয়ার

আওয়ারা' (২০১২) ছবির মাধ্যমে সায়ন্তিকা বাণিজ্যিক সাফল্য পান এবং পরিচিতি লাভ করেন। তিনি নাচের রিয়েলিটি শো 'নাচ ধুম মাচা লে'-র মাধ্যমে কেরিয়ার শুরু করে 'টার্গেট', 'হ্যাংওভার', 'বিন্দাস', 'অভিমান' ও 'ব্যোমকেশ পর্ব'-র মতো বহু সফল বাংলা ছবিতে অভিনয় করেছেন। ২০১৯ সালে 'শেষ থেকে শুরু' ছবিতে ক্যামিও চরিত্রে কাজ করেন। ২০২৩ সালে জায়েদ খানের বিপরীতে বাংলাদেশের 'ছায়াবাজ' সিনেমায় শেষ দেখা গিয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More