ভোটের প্রচারে বেরিয়ে গরমে অসুস্থ সাংসদ দেব! এখন কেমন আছেন নায়ক?

বিধানসভা নির্বাচনের আবহে বিভিন্ন রাজনৈতিক দল ব্যস্ত প্রচারে। ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের প্রথম দফা শেষ। এবার দ্বিতীয় তথা শেষ দফার জন্য প্রচার চলছে জোর কদমে। এই প্রচারে শুরু থেকেই ব্যাপক সক্রিয় ছিলেন দেব। তবে এবার গরমে প্রচার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন নায়ক! এখন কেমন আছেন তিনি?

Published on: Apr 24, 2026, 16:26:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিধানসভা নির্বাচনের আবহে বিভিন্ন রাজনৈতিক দল ব্যস্ত প্রচারে। ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের প্রথম দফা শেষ। এবার দ্বিতীয় তথা শেষ দফার জন্য প্রচার চলছে জোর কদমে। প্রচারে শুরু থেকেই ব্যাপক সক্রিয় ছিলেন দেব। তৃণমূল সাংসদ প্রথম থেকেই তাঁর দলের নানা প্রার্থীর হয়ে প্রচার করেছেন। রাজ্যের নানা প্রান্তে তাঁকে দেখা গিয়েছে। তবে এবার গরমে প্রচার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন নায়ক! এখন কেমন আছেন তিনি?

ভোটের প্রচারে বেরিয়ে গরমে অসুস্থ সাংসদ দেব! এখন কেমন আছেন নায়ক? (ছবি- প্রতীকী)
ভোটের প্রচারে বেরিয়ে গরমে অসুস্থ সাংসদ দেব! এখন কেমন আছেন নায়ক? (ছবি- প্রতীকী)

আরও পড়ুন: ইরফান খানের 'পান সিং তোমর' নিয়ে তথ্যচিত্র! কবে ও কোথায় প্রদর্শিত হবে? জেনে নিন

বাইরের প্রবল রোদ মাথায় নিয়েই একটানা প্রচার চলছে। জনসভা থেকে শুরু করে হুডখোলা গাড়িতে চেপে প্রতিদিনই ভোটের প্রচারে দেখা মিলছে দেবের। এই প্রচারের জন্য অনিয়ম যে কিছুটা চলছে তা বলাই বাহুল্য। বৃহস্পতিবারও সারা দিন প্রচার করেছেন নায়ক। তারপর আবার শুক্রবার সকাল সকাল বেরিয়ে পড়েন প্রচারে। আর এ্ররপরই বৈশাখের প্রবল গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন।

শুক্রবার প্রথমে রানাঘাট, তার পরে মথুরাপুর শেষে ঘটকপুকুরে প্রচারে যাওয়ার কথা দেবের। সেই ভাবেই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলেন অভিনেতা। বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারে করে প্রচারস্থলে যাওয়ার কথা ছিল নায়কের। সেই মতোই তিনি সেখানে হাজির হয়েছিলেন সময় মতো। তবে সেখানে গিয়ে হঠাৎই অসুস্থ বোধ করেন।

আরও পড়ুন: নার্সিংহোম থেকে বাড়ি ফিরেছেন সুদীপ, কেমন আছেন তিনি? জানালেন অনিন্দিতা

কী হয়েছিল দেবের?

জানা গিয়েছে তাঁর মাথাও একটু ঘুরছিল। তাই সঙ্গে সঙ্গেই সেখানে নায়কের রক্তচাপ মাপা হয়। স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা কম ছিল। এরপর নায়কের প্রাথমিক চিকিৎসা শুরু হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি খানিক সুস্থ বোধ করলে প্রচারস্থলের উদ্দেশে পাড়ি দেন। আপাতত সুস্থ আছেন দেব।

রক্তচাপ মাপা হচ্ছে দেবের
রক্তচাপ মাপা হচ্ছে দেবের

কাজের সূত্রে, দেবকে সর্বশেষ 'প্রজাপতি ২' ছবিতে দেখা গিয়েছিল। এরপর চলতি বছরের স্বাধীনতা দিবসের আবহে মুক্তি পাবে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। ইতিমধ্যেই এই ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। ছবিতে নায়কের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। এছাড়াও চলতি বছরের পুজোয় মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত ছবি ‘দেশু ৭’। এই ছবিতে নায়কের বিপরীতে থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাছাড়াও এই ছবির হাত ধরে কামব্যাক করবেন অনির্বাণ ভট্টাচার্য।