থাকলেন লাভলি-রাজ, আসন বদল সোহমের, বাদ কাঞ্চন! তৃণমূলে টিকিট পেলেন না পরমব্রত-ইমন

শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে পরমব্রত চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তীরা এবার টিএমসি-র টিকিটে ভোটে দাঁড়াবেন শোনা গেলেও, তা হল না কার্যত। থাকলেন রাজ, লাভলি, সোহমরা। বাদ গেলেন কাঞ্চন। 

Published on: Mar 17, 2026, 16:45:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলার মানুষদের চোখ ছিল তৃণমূলের প্রার্থী তালিকায়। কারণ বিজেপি ও সিপিএম প্রার্থী তালিকা প্রকাশের পরেই, ঘোষণা এল রাজ্যের শাসক দলের পক্ষ থেকে। আর বারবরের মতো এবারেও, নতুন নতুন তারকা প্রার্থী দাঁড়াবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু সে আশায় খানিক পড়ল জল। অন্তত প্রার্থী তালিকায় সেরকম নতুন মুখ এলেন না। শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে পরমব্রত চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তীরা এবার টিএমসি-র টিকিটে ভোটে দাঁড়াবেন শোনা গেলেও, তা হল না কার্যত।

টিএমসি-র তারকা প্রার্থী তালিকা।
টিএমসি-র তারকা প্রার্থী তালিকা।

খবর ছিল টালিগঞ্জ থেকে ভোটে দাঁড়াতে পারেন টলিউড অভিনেতা, পরিচলক, প্রযোক পরমব্রত চট্টোপাধ্যায়। তবে প্রার্থী ঘোষণার সময় নাম ঘোষণা হল অরূপ বিশ্বাসের। ব্যারাকপুরে প্রার্থী তালিকায় হল না কোনো রদবদল। থাকলেন রাজ চক্রবর্তী। রাজের বিরুদ্ধে অবশ্য সেভাবে দলের অন্দরে কোনো অভিযোগের খবর ছিল না। ফলে রাজ এবারেও ভোটে লড়বেন ব্যারাকপুর থেকেই।

একইভাবে সোনারপুর দক্ষিণ থেকেই টিকিট পেলেন অরুন্ধতী মৈত্র অর্থাৎ অভিনেত্রী লাভলি মৈত্র। যদিও শোনা গিয়েছিল, এবার টিকিট নাও পেতে পারে লাভলি। কিন্তু নিন্দুকের মুখে ছাই দিয়ে, লাভলিকেই দেওয়া হল সোনারপুর দক্ষিণের দায়িত্ব। জায়গা বদল হল সোহমের। অভিনেতা-রজবীতিবিদকে চণ্ডিপুর থেকে সরিয়ে, পাঠানো হল তেহট্টে।

এদিকে বাদ গেলেন কাঞ্চন মল্লিক। ব্যক্তিগত জীবনে ক্রমাগত বিতর্কে জড়ানোর কারণে, কাঞ্চনের বিরুদ্ধে দলের অন্দরেই ক্ষোভ তৈরি হয়েছিল। উত্তরপাড়া আসনে তাঁকে চাইছিলেন না এলাকার মানুষই। খবর ছিল, এই আসনে এবার দাঁড় করানো হতে পারে ইমন চক্রবর্তীকে। যদিও তা হল না। এমনিতেই একসময়ের বাংঘাঁটি হিসেবে পরিচিত উত্তরপাড়াআসন থেকে বামেদের হয়ে লড়ছেন মিনাক্ষী মুখোপাধ্যায়। আর তাই রাজনীতির মুখকেই রাখল তৃণমূল এই আসনে। টিকিট পেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়।

একইভাবে চন্দননগর আসন থেকে এবারেও ভোটে লড়বেন গায়ক ইন্দ্রনীল সেন। মুখ্যমন্ত্রীর প্রিয় পাত্র হিসেবেই পরিচিত ইন্দ্রনীল। দলের অন্দরেও ‘কাজের ছেলে’ হিসেবেই পরিচিত। একইভাবে ফের বরানগর থেকে লড়ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More