Saayoni: ‘গোপন গোপন ভাব, করোনার ছবি নাকি?’ বিমানবন্দর থেকে মুখ ঢেকে বেরোতেই ‘বেসুরো’ সায়নী ঘোষকে তীব্র কটাক্ষ কুণালের!
মমতা ঘনিষ্ঠ সায়নী ঘোষও নাকি বেসুরো! জল্পনার মাঝেই কলকাতা বিমানবন্দরে সায়নীকে আপাদমস্তক মুখ ঢেকে, মাস্ক এবং টুপি পরে বেরোতে দেখা যায়, যা নিয়ে জল্পনা ছড়ায়।
বিধানসভা ভোটের ফলাফল বার হওয়ার একমাস যেতে না যেতেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলটা রক্ষা করতে পারবেন কিনা এখন সেটাই লাখ টাকার প্রশ্ন। বিধানসভায় বিদ্রোহী তৃণমূলের অধিকাংশ বিধায়ক। জাতীয় স্তরের ছবিটাও একইরকম।

বিজেপির ইন্ধনে নাকি ঘর ভাঙছে তৃণমূলের। বিদ্রোহী শিবিরে নাম লিখেছেন মমতা-অভিষেক ঘনিষ্ঠ একাধিক বিধায়ক-সাংসদ। সর্বশেষ চর্চা, সায়নী ঘোষও নাকি বিদ্রোহী সাংসদদের ২০-এর তালিকায় রয়েছেন। এত বিতর্কের মাঝেই সায়নী ঘোষ পুরোপুরি গায়েব ছিলেন। মিডিয়া বা সোশ্যাল মিডিয়া তো দূরের কথা কোথাউ দেখা মেলেনি তাঁর। অবশেষে মিডিয়ার ক্যামেরায় ধরা দিলেন সায়নী। কিন্তু তাঁকে দেখে চেনার উপায় নেই! এয়ারপোর্টে মুখ ঢেকে পালালেন সায়নী।
গত কয়েকদিন দলের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপেও অ্যাক্টিভ নন সায়নী। এবার সরাসরি তাঁকে খোঁচা দিলেন দলের বিধায়ক। সায়নীর এই ‘গোপনীয়তা’ বজায় রাখার মানসিকতা এবং সংবাদমাধ্যমের চোখ এড়িয়ে চলার কায়দাকে কার্যত তীব্র উপহাস করেছেন কুণাল।
'উনি কী এমন করেছেন যে মুখ ঢেকে ঘুরতে হবে?'
সায়নী ঘোষের বিমানবন্দরে মুখ ঢেকে হেঁটে যাওয়ার ছবি বা ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নজরে আসে কুণালের। সায়নীকে এক হাত নিয়ে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘সায়নী ঘোষের এয়ারপোর্ট থেকে বেরোনোর একটা ছবি দেখলাম। আমার তো মনে হল ওটা করোনার সময়কার ছবি! ওটা আজকের ছবি কিনা একবার ভালো করে চেক করুন? যদি আজকের ছবিই হয়, তাহলে উনি এত মুখ ঢাকতে যাবেন কেন? উনি কী এমন করেছেন যে এত মুখ ঢেকে চলাফেরা করবেন? একটা ভয়ঙ্কর গোপন গোপন ভাব! তিনি দলে আছেন নয় তিনি ভয়ঙ্কর রকমের বিপ্লবী, দুটোর মাঝে তো কিছু নেই। কিন্তু তার জন্য মুখ ঢাকতে হবে কেন?’
কেন মুখ ঢাকলেন সায়নী? তুঙ্গে জল্পনা
কুণাল ঘোষের এই মন্তব্য শাসকদলের ভেতরের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে আবারও একাধিক প্রশ্ন তুলে দিল। তবে কি সত্যিই মমতার হাত ছেড়ে মোদীর দলে নাম লেখাতে চলেছেন সায়নী? এত আলোচনার মাঝে এদিন একটা টুঁ শব্দও করেননি সায়নী।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


