সিঁথি ভরা সিঁদুর আর শাড়ি! NABC-তে নজর কাড়ল সদ্য বিবাহিতা তনুশ্রীর সাজ, ডিপ ফ্রিজের জন্য পেলেন সেরা অভিনেত্রীর সম্মান

বিয়ের পর প্রথমবার জনসম্মুখে তনুশ্রী চক্রবর্তী। অভিনেত্রীকে দেখা গেল নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স (NABC)-এ উপস্থিত হয়ে ডিপ ফ্রিজ সিনেমার জন্য অ্যাওয়ার্ড নিতে। আর সেখানে সদ্য বিবাহিতা নায়িকার সাজ কাড়ল নেটপাড়ার মন। 

Published on: Jul 7, 2026, 11:01:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৫ সালের ২৫ নভেম্বর আমেরিকার লাস ভেগাসে আইটি পেশাদার সুজিত বসুর সঙ্গে চুপিসারে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। দীর্ঘ ২৮ বছর ধরে আমেরিকাতেই রয়েছেন সুজিত। আর বিয়ের পর থেকে তনুশ্রীও বরের কাছে। নিজেই জানিয়েছিলেন, কাজ থেকে সামান্য বিরতি নিতে চান। তবে এবার অভিনেত্রীকে দেখা গেল নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স (NABC)-এ উপস্থিত হয়েডিপ ফ্রিজ সিনেমার জন্য অ্যাওয়ার্ড নিতে।

NABC-র মঞ্চে  নজর কাড়ল তনুশ্রীর সাজ।
NABC-র মঞ্চে নজর কাড়ল তনুশ্রীর সাজ।

নিউ ইয়র্কের ঐতিহাসিক ওয়েস্টচেস্টার কাউন্টি সেন্টারে ২ জুলাই থেকে ৫ জুলাই চলেছিল এই অনুষ্ঠান। ইনস্টাগ্রামে সেখানকারই কিছু মুহূর্ত ভাগ করে নিলেন তনুশ্রী। সেরা ছবি-র সম্মান পায় ডিপ ফ্রিজ সঙ্গে সেরা অভিনেত্রীর সম্মানও পান তনুশ্রী। আর এই অনুষ্ঠানেই তাঁকে দেখা গেল সিঁথি ভরা সিঁদুরে।

একটি পিচ রঙের শাড়ি বেছে নিয়েছিলেন তনুশ্রী। সঙ্গে সোনালি রঙের ব্লাউজ আর খোলা চুল। নিজের পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘#ডিপফ্রিজ এত ভালোবাসা পাচ্ছে, এটা আজও আমার কাছে সবকিছু। ২০২৬ সালে নিউ ইয়র্কে অনুষ্ঠিত NABC-এ ডিপফ্রিজ জিতেছে গোল্ডেন ঈগল IFFA অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্রের সম্মান। পাশাপাশি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছি আমি @tonushree_10।’

তনুশ্রীকে ভালোবাসায় ভরাল নেটপাড়া। একজন লিখেছেন, ‘কী মিষ্টি লাগছে তোমাকে’। আরেকজন লেখেন, ‘ভীষণ মিষ্টি তুমি। অনেক শুভেচ্ছা’।

২০২৫ সালের পুজোতে তনুশ্রী লাস ভেগাসে ছুটি কাটাতে গিয়েছিলেন সুজিতের সঙ্গে। এদিকে সুজিত প্ল্যান করেছিলেন মস্ত বড় সারপ্রাইজ। অর্থাৎ বিয়ে করার। শেষমেশ বাবা-মাকে ভিডিয়ো কলে রেখে, বিয়েটা করেই ফেলেন তনুশ্রী। স্বপ্নের মতো সুন্দর সেই মুহূর্ত। হোয়াইট গাউন পরেছিলেন অভিনেত্রী। হাতে মেহেন্দি। সঙ্গে হিরের গয়না। নায়িকা বউকে সুজিত প্রপোজ করেছেন হিরের আংটি দিয়ে।

প্রসঙ্গত, তনুশ্রীর বিয়ের দিনকয়েক আগেই মুক্তি পেয়েছিল ডিপ ফ্রিজ। অর্জুন দত্ত পরিচালিত সিনেমাটিকে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘সেরা বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র’ (Best Bengali Feature Film) বেছে নেওয়া হয়েছে। তনুশ্রীর সঙ্গে এই সিনেমায় মুখ্য চরিত্রে দেখা গিয়েছে আবির চট্টোপাধ্য়ায়কে। এছাড়াও ছিলেন দেবযানী চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, শোয়েব কবির এবং লক্ষ্য ভট্টাচার্য।

একসময় রুদ্রনীল ঘোষের সঙ্গে সম্পর্কে ছিলেন তনুশ্রী। ঠিক ছিল বিয়ে করবেন তাঁরা, কিন্তু শেষমেশ তা আর পরিণতি পায়নি। তবে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খোলেননি কোনো পক্ষই সেভাবে। মাঝে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। তবে হেরে যান। তারপর থেকে আর রাজনীতির ময়দানে দেখা যায়নি নায়িকাকে। দেখার দেশে ফিরে বাংলার পালাবদলের পর ফের রাজনৈতিক দলে ফেরেন নাকি তিনি।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More