Tnusree Wedding: আমেরিকা নিবাসী পাত্রর সঙ্গে চুপিসাড়ে বিয়ে তনুশ্রীর! কী করেন বর, এবার কি তাহলে টলিউডকে বিদায়?

একেবারে এলাহি আয়োজনে বিয়ে করে নিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। তাও আবার লাস ভেগাসে। কে পাত্র?

Published on: Nov 28, 2025, 08:47:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শীত পড়তে না পড়তেই বিয়ের ধুম। তবে এরই মাঝে গোপনে বিয়ে করে ফেললেন টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা তনুশ্রী চক্রবর্তী। যদিও কলকাতায় বিয়েটা হয়নি, এমনকী দেশেও নয়, বরং তনুশ্রী বিয়ে করলেন লাস ভেগাসে। একেবারে এলাহি আয়োজনে বিয়ে করে নিলেন সুজিত বসুকে।

বিয়ে করলেন তনুশ্রী চক্রবর্তী।
বিয়ে করলেন তনুশ্রী চক্রবর্তী।

ঠিকই ধরেছেন পাত্র বাঙালি। তবে দীর্ঘ ২৮ বছর ধরে তিনি ইউএসএ-তে রয়েছেন। আটলান্টা বেসড আইটি প্রফেশনাল, টেকনোলজিস্ট সুজিত। প্রায় পাঁচ মাস ধরে প্রেমটা চলছিল। এক বন্ধুর মাধ্যমে আলাপ তাঁদের। একবার মাঝে আমেরিকায় গিয়ে দেখাও করেছিলেন।

আসলে বিয়েটা পুরোপুরি সারপ্রাইজ ছিল তনুশ্রীর জন্য। তিনি লাস ভেগাসে ছুটি কাটাতে গিয়েছিলেন সুজিতের সঙ্গে। এদিকে সুজিত করে রেখেছিলেন সমস্ত আয়োজন। অগত্যা বাবা-মাকে ভিডিয়ো কলে রেখে, বিয়েটা করেই ফেলেন। স্বপ্নের মতো সুন্দর সেই মুহূর্ত। হোয়াইট গাউন পরেছিলেন অভিনেত্রী। হাতে মেহেন্দি। সঙ্গে হিরের গয়না। অন্য দিকে, বরমশাইও একেবারে সাহেবি পোশাকে। কালো স্যুটে দেখা গেল সুজিতকে। নায়িকা বউকে সুজিত প্রপোজ করেছেন হিরের আংটি দিয়ে। আর বরের জন্য তনুশ্রী আবার ট্রিপ প্ল্যান করেছেন ফ্লোরিডাতে।

আরও পড়ুন: ধর্মেন্দ্রর প্রার্থনাসভায় বহু কষ্টে চোখের জল আটকালেন সানি-ববি! সলমন, ঐশ্বর্য, শাহরুখ-সহ বলিউডের আর কারা এলেন?

বিয়ে নিয়ে টিভি নাইনকে তনুশ্রী জানান, ‘পাঁচ মাসেই আমরা একে-অপরের খুব কাছে চলে এসেছি। দেশে ফিরে বিয়ে করব ভেবেছিলাম। তবে এখানেই যে বিয়েটা হয়ে যাবে ভাবিনি। ও আমার কাজকে খুব সম্মান করে, যেটা আমার কাছে অন্যতম ভালোলাগার জায়গা’।

সুজিত ইউএসেতেই কর্মরত। তাহলে তনুশ্রী এখন কী করবে? আপাতত অভিনেত্রী দু দেশেই থাকবেন। কাজ ছাড়বেন না কখনোই। বরং দুই জায়গাতেই থাকবেন সুবিধা মতো। এখন দেখার, বরকে নিয়ে কবে দেশে ফেরেন তনুশ্রী। কবেই বা গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেন টলিপাড়ায়।

তনুশ্রীকে শুভেচ্ছা জানালেন প্রযোজক রাণা সরকার। অভিনেত্রীর বিয়ের ছবি শেয়ার করে রাণা লিখলেন, ‘খুব ভালো খবর তনুশ্রী। প্রভু জগন্নাথ তোদের জীবন খুশিতে ভরিয়ে দিক। বিবাহিত জীবন সুখের হোক। জয় জগন্নাথ 🙏’।

কাজের সূত্রে, তনুশ্রীর ছবি ডিপ ফ্রিজ সদ্য মুক্তি পেয়েছে। তবে সেই সিনেমার স্ক্রিনিংয়ে কলকাতায় দেখা পাওয়া যায়নি নায়িকার। এবারে স্পষ্ট হল বিষয়টা। একসময় রুদ্রনীল ঘোষের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। ঠিক ছিল বিয়ে করবেন তাঁরা, কিন্তু শেষমেশ তা আর পরিণতি পায়নি। তবে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ কোলেননি কোনো পক্ষই সেভাবে। মাঝে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। তবে হেরে যান। তারপর থেকে আর রাজনীতির ময়দানে দেখা যায়নি নায়িকাকে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More