Tollottoma-Susmita: মেডিকেল দুর্নীতি রুখতে গিয়ে বিয়ের রাতেই খুন ‘তিলোত্তমা’ নায়িকা সুস্মিতা, জলসায় ব্লুজের ধামাকা

Tollottoma-Susmita: মেডিকেল দুর্নীতি নিয়ে ব্লুজের আসন্ন মেগা তিলোত্তমা। লিড রোলে সুস্মিতা দে ও সৌম্যদীপ দত্ত। 

Published on: Jul 1, 2026, 21:02:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

চারিদিকে আলোর রোশনাই, সানাইয়ের সুর। কনের সাজে হাসপাতালে ছুটে এলেন আলেখ্যর হবু বউ। লগ্ন শুরু, বর মণ্ডপে অপেক্ষায় কিন্তু দেখা নেই কনের! লাল বেনারসি, রাজকীয় সাজ ছেড়ে গলায় স্টেথোস্কোপ, পরনে ডাক্তারের ইউনিফর্ম। তাঁর দৃঢ় প্রতিজ্ঞা 'গরীবদের জন্য় কেনা প্রেসমেকার আমি লাখ লাখ টাকায় বিক্রি করতে দেব না'। কর্পাশনের এই পর্দা ফাঁস করতে গিয়েই ফেঁসে যাবে সে।

মেডিকেল দুর্নীতি রুখতে গিয়ে বিয়ের রাতেই খুন ‘তিলোত্তমা’ নায়িকা সুস্মিতা, এরপর…
মেডিকেল দুর্নীতি রুখতে গিয়ে বিয়ের রাতেই খুন ‘তিলোত্তমা’ নায়িকা সুস্মিতা, এরপর…

চিকিৎসা ক্ষেত্রের দুর্নীতি ফাঁস করতে গিয়ে মৃত্যুবরণ করবে এই সাহসী ডাক্তার, তাও নিজের বিয়ের রাতেই। এমনই ধামেকেদার ঝলক নিয়ে হাজির সুস্মিতা দে।

স্টার জলসায় আসছে ব্লুজের নতুন মেগা ‘তিলোত্তমা’। সেখানে লিড রোলে সুস্মিতা দে। বিপরীতে নবাগত সৌম্য়দীপ দত্ত। কথা নায়িকার এমন জাঁদরেল কামব্য়াক মেগা দেখে থ নেটপাড়া। এই মেগায় ডবল রোলে রয়েছেন সুস্মিতা। খুব সম্ভবত তাঁরা যমজ বোন। বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়ে হাজির হবে ‘তিলোত্তমা মুখার্জি’। সেই ভূমিকাতেও থাকছেন সুস্মিতা।

প্রোমোতে সুস্মিতাকে উড়ন্ত অ্য়াকশন করতে দেখা গেল। মুখে স্নেহাশিস চক্রবর্তীর লেখা সংলাপ- ‘কবি বলেছিলেন, কলকাতা কল্ললিনী তিলোত্তমা হবে। কিন্তু তিলোত্তমারা আজ ভালো নেই। এবার তাদের ভালো রাখতে আসছি আমি, তিলোত্তমা মুখার্জি’।

এই মেগাতে থাকবেন ব্লুজের চেনা মুখরা। ভাস্বর চট্টোপাধ্যায়, অনন্যা বিশ্বাসদের দেখা মিলবে তিলোত্তমায়। বর্তমানে পরশুরাম আজকের নায়ক এবং প্রফেসর বিদ্য়া ব্য়ানার্জির মতো দুটো সফল মেগা জলসায় চলছে স্নেহাশিস চক্রবর্তীর। এবার তিন নম্বর মেগা নিয়ে হাজির তিনি। এই সিরিয়ালের প্রযোজনার সঙ্গে জড়িত থাকবেন রূপসা চক্রবর্তীও। কোন স্লটে আসবে এই মেগা, তা এখনও স্পষ্ট নয়।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More