টলিউডের বিশেষ উদ্যোগ! চালু হল ‘উত্তম সুবিধা কার্ড’, কী কী সুবিধা পাবেন তারকারা?
বুধবার আনুষ্ঠানিকভাবে চালু হল ‘উত্তম সুবিধা কার্ড’। উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষ্যে চালু হল এটি। কমিটির কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়, সহ-সম্পাদক রানা মিত্র, কোষাধক্ষ বাসবদত্তা-সহ কমিটির পদাধিকারীদের উপস্থিতিতে নেওয়া হল এই বিশেষ উদ্যোগ।
আর্টিস্ট ফোরামের নতুন কমিটি গঠন হওয়ার পর কোষাধক্ষ বাসবদত্তা চট্টোপাধ্যায় ঘোষণ করেছিলেন যে, শিল্পীদের স্বাস্থ্য-তাঁদের চিকিৎসার দিকে নজর দেবেন তিনি। আর মাসখানেক যেতে না যেতেই নিজের দেওয়া কথা রাখলেন অভিনেত্রী। বুধবার আনুষ্ঠানিকভাবে চালু হল ‘উত্তম সুবিধা কার্ড’। এই বিশেষ কার্ড ব্যবহার করে অভিনেতাকা ফ্র্যাঙ্ক রস–এর বিভিন্ন শাখা থেকে একাধিক বিশেষ সুযোগ-সুবিধা পাবেন।

এই বেসরকারি সংস্থার প্রতিনিধিরা এদিন উপস্থিত হয়েছিলেন টেকনিশিয়ান স্টুডিয়োতে। কমিটির কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়, সহ-সম্পাদক রানা মিত্র, কোষাধক্ষ বাসবদত্তা-সহ কমিটির পদাধিকারীরা হাজির হয়েছিলেন এদিনের বৈঠকে। উপস্থিত ছিলেন বিদীপ্তা চক্রবর্তী, কুশল চক্রবর্তী, লাবণী সরকার, দেবদূত ঘোষ, আবীর চট্টোপাধ্যায়রাও। ভিডিয়ো কলের মাধ্যমে যুক্ত হন ঋতুপর্ণা।
উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষ্যে চালু হল ‘উত্তম সুবিধা কার্ড’। যার মাধ্যমে টলিউডের শিল্পীরা এই কোম্পানি থেকে ওষুধ কেনার সময় বিশেষ ছাড় পাবেন। শুধু তাই নয়, নির্দিষ্ট সময় পরপর বিনামূল্যে রক্ত পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষার আশ্বাসও দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ধাপে ধাপে আর্টিস্ট ফোরামের সমস্ত সদস্যদের হাতে পৌঁছে দেওয়া হবে ‘উত্তম সুবিধা কার্ড’। তবে নতুন কার্ড সবার হাতে পৌঁছতে কিছুটা সময় লাগতে পারে বলেই আপাতত বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। ততদিন পর্যন্ত আর্টিস্ট ফোরামের পরিচয়পত্র দেখিয়েই একই সুবিধা নিতে পারবেন সদস্যরা।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘এই কার্ড বেশি সাহায্য করবে ইন্ডাস্ট্রির বয়স্ক শিল্পীদের। যাঁদের উপার্জন কমে গিয়েছে। কিন্তু বয়স হওয়ার ফলে অসুস্থতা বেড়েছে।’ শান্তিলাল বন্দ্যোপধ্যায় জানান, যেভাবে দিনদিন ওষুধের দাম বাড়ছে, তাই এই ছাড় পাওয়া শিল্পীদের অনেকখানি সাহায্য করবে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


