দেবাদৃতা থেকে পায়েল, লক্ষ্মীপুজোর আনন্দে মেতে উঠল গোটা টলিউড

টলিউডের লক্ষ্মীপুজো মানেই মহানায়ক উত্তম কুমারের বাড়ির লক্ষ্মীপুজো। প্রতিবছর এই পুজোয় ভিড় করেন টলিউডের নামিদামি তারকারা। এই দিন উত্তম কুমারের বাড়িতে আছে, দেখা গেল কোয়েল মল্লিক, সৃজিত মুখোপাধ্যায়, সাহেব-সুস্মিতাকে।

Published on: Oct 25, 2026, 22:01:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

টলিউডের লক্ষ্মীপুজো মানেই মহানায়ক উত্তম কুমারের বাড়ির লক্ষ্মীপুজো। প্রতিবছর এই পুজোয় ভিড় করেন টলিউডের নামিদামি তারকারা। এই দিন উত্তম কুমারের বাড়িতে আছে, দেখা গেল কোয়েল মল্লিক, সৃজিত মুখোপাধ্যায়, সাহেব-সুস্মিতাকে। উত্তম কুমারের বাড়িতে অতিথি হয়ে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

লক্ষ্মীপুজোর আনন্দে মেতে উঠল গোটা টলিউড
লক্ষ্মীপুজোর আনন্দে মেতে উঠল গোটা টলিউড

মহানায়ক উত্তম কুমারের বাড়ি ছাড়াও লক্ষ্মীপুজোর আনন্দে মেতে ওঠেন অপরাজিতা আঢ্য। বহু বছর ধরে অভিনেত্রীর বাড়িতে পুজো হয়ে আসছে। শতবর্ষের বেশি সময় ধরে পুজো হচ্ছে অভিনেত্রী দেবাদৃতা বসুর বাড়িতে। এই বছরেও নিয়ম করে পরিবারের সকলে পুজো উদযাপন করেন।

স্বামী সন্তানকে নিয়ে বাড়িতে কোজাগরি পুজো উদযাপন করতে দেখা গেল সোনালীকেও। তিনজনেই এই দিন ম্যাচিং জামা পরেছিলেন। বর্ষীয়ান অভিনেত্রী রত্না ঘোষালের বাড়িতেও নিয়ম মেনে পুজো হয়েছে মা লক্ষ্মীর। বয়সের ভারে তিনি সবটা না করতে পারলেও পুজোর আয়োজন একা হাতেই করেন তিনি। এই দিন মায়ের ভোগ রান্না করেন অভিনেত্রী স্বামী।

জয়জিতের বাড়িতেও প্রতি বছরের মতো এই বছরেও হয়েছে লক্ষ্মীপুজো। ভাস্বর চট্টোপাধ্যায়ের বাড়ির লক্ষ্মীপূজো এই বছর ২৫ বছর পূরণ করল। লক্ষ্মী পুজোর পাশাপাশি স্বামীর জন্মদিন পালন করলেন সুস্মিতা। এদিন বাড়ির লক্ষ্মীপুজো একা হাতে সামালেন অভিনেত্রী পায়েল সরকার। তিনি নিজেকে সাজিয়েছিলেন লাল শাড়িতে।

লাল শাড়ির কথা যখন উঠলো তাহলে বলতেই হয় ঋতুপর্ণা সেনগুপ্তর কথা। স্বামীর জন্মদিন যেহেতু লক্ষ্মী বারে তাই প্রতিবছর নিয়ম মেনে অভিনেত্রীর বাড়িতে পুজো করা হয়। যদিও এই পুজো শুরু করেছিলেন অভিনেত্রীর মা। এই দিন তিনিও পরেছিলেন লাল শাড়ি।

লক্ষ্মী পুজোর দিন মায়ের শাড়িতে সেজে ওঠেন এনা ও ডোনা সাহা। দুজনকেই এদিন দেখতে লাগছিল অপূর্ব। জিনিয়া সেন এবং নন্দিতা রায় লক্ষ্মী পুজোর দিন সেজে উঠেছিলেন হলুদ শাড়িতে। ছোট্ট মেয়েকে নিয়ে লক্ষ্মীপুজো উদযাপন করতে দেখা গেল অনিন্দিতা এবং অহনাকে।