আর্টিস্ট ফোরাম ও ইমপার মিটিং-এর পর বড় পদক্ষেপ টলিপাড়ার! ইন্ডাস্ট্রির নতুন এসওপিতে কী নির্ধারিত হল?
আর্টিস্ট ফোরাম ও ইমপার মিটিং-এর শেষে জানানো হয়েছে, এবার থেকে প্রত্যেক সিনেমার ক্ষেত্রে শিল্পী ও কলাকুশলীদের জন্য ইন্স্যুরেন্স করা হবে, ছবির বাজেট অনুযায়ী। তাছাড়াও আরও একাধিক নিয়ম আসবে সেগুলো জানানো হবে।
তালসারিতে ধারাবাহিক 'ভোলেবাবা পার করেগা' -এর শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে জলে তলিয়ে গিয়ে প্রয়াত হন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়। তাঁর এই মৃত্যুতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে গাফিলতি অভিযোগ আনা হয়। এরপর তাঁর স্ত্রী ও আর্টিস্ট ফোরামের যৌথ উদ্যোগে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআরও করা হয়। তবে এই সব কিছুর মাঝেই শিল্পীদের নিরাপত্তা নিয়ে বারবার কিছু প্রশ্ন উঠে আসে।
বড় পদক্ষেপ টলিপাড়ার! ইন্ডাস্ট্রির নতুন এসওপিতে কী নির্ধারিত হল?
সেই নিরাপত্তা ব্যবস্থাকে আরও পোক্ত করতে প্রযোজনা সংস্থাগুলির কাছের বেশ কিছু নিয়ম চালু করার দাবি করার দাবি জানায় আর্টিস্ট ফোরাম ও টেকনিশিয়ানরা। এরপর টলিপাড়ায় কর্মবিরতির ঘোষণাও করা হয়। যদিও তা একদিনই চলে। তারপর মিটিংয়ের পর সেই কর্মবিরতি উঠে যায়। সেখানেই জানানো হয় এবার নতুন এসওপি নির্ধারিত করা হবে। সেই মতো সোমবার আর্টিস্ট ফোরাম ও ইমপার মিটিং-এর পর এসওপি নির্ধারিত করা হয়।
এই বৈঠকে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী। ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত। এছাড়াও ছিলেন ফিরদৌসুল হাসান, রাণা সরকার ও শ্রীকান্ত মোহতাও।
মিটিং শেষে জানানো হয়েছে, এবার থেকে প্রত্যেক সিনেমার ক্ষেত্রে শিল্পী ও কলাকুশলীদের জন্য ইন্স্যুরেন্স করা হবে, ছবির বাজেট অনুযায়ী। তাছাড়াও আরও একাধিক নিয়ম আসবে সেগুলো জানানো হবে।
এদিন মিটিংয়ের শেষে প্রসেনজিৎ বলেন, ‘রাহুলকে আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু ওঁর এই চলে যাওয়া আমাদের নাড়িয়ে দিয়ে গিয়েছে। এখানে আমরা-তোমরা কেউ নেই, এটা সবটাই আমরা। কারণ আমাদের প্রচুর নায়ক নায়িকারা প্রযোজক হয়ে গিয়েছেন। আবার প্রচুর প্রযোজকরাও অন্যান্য কাজ করছেন। তাই এটা সবটাই আমরা। রাহুল যেটা দেখিয়ে দিয়ে গিয়েছে যে, আমরা চলতে চলতে অনেক কিছু মিস করে যাই। ইচ্ছে করে যে কেউ মিস করে তা নয়। রাহুলের এই চলে যাওয়াটা আমাদের আবার এক জায়গায় নিয়ে এসেছে। আমাদের প্রজন্ম ও আমাদের পরের প্রজন্ম জন্য বেশ কিছু নিয়ম কানুন আছে যেগুলো খুব স্বতঃস্ফূর্ত ভাবে বসে অল্প সময়ে সবটা ঠিক করেছে। একটা ছবি যখন হয় সম্পূর্ণ ছবির একটা বাজেট থাকে, সেখানে একটা ইন্স্যুরেন্স খুবই গুরুত্বপূর্ণ। আমি আগেও বলেছি আলোচনার মাধ্যমে পৃথিবীতে অনেক কিছু ঠিক হয়ে যেতে পারে। আমার মনে হয় এই আলোচনার মাধ্যমে আমরা একটা সুন্দর জায়গায় আজ এসেছি।’
Home/Entertainment/আর্টিস্ট ফোরাম ও ইমপার মিটিং-এর পর বড় পদক্ষেপ টলিপাড়ার! ইন্ডাস্ট্রির নতুন এসওপিতে কী নির্ধারিত হল?