Tonni Laha Roy: জরায়ু থেকে ভ্রূণের আকারের টিউমার পড়েছে বাদ! ‘ব্লাড স্পটিং আর ডিসচার্জ…', এখন কেমন আছেন তন্বী?
‘সুস্থ হওয়ার পথটা সোজা নয়, তবে আমি সেরে উঠছি’, অনুরাগীদের জানালেন তন্বী। অভিনেত্রীর জরায়ুতে বেড়ে উঠেছিল ৬ মাসের ভ্রূণের আকারের টিউমার। হয়েছে সফল অস্ত্রোপাচার।
বাংলা টেলিভিশনের পরিচিত মুখ ও জনপ্রিয় অভিনেত্রী তন্বী লাহা রায় (Tonni Laha Roy)। কিছুদিন আগেই মিঠাই খ্যাত অভিনেত্রীর শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কঠিন এই শারীরিক ও মানসিক লড়াইয়ের মধ্য দিয়ে যাওয়ার পর নিজের শারীরিক অবস্থা ও সুস্থ হয়ে ওঠার পথচলা নিয়ে সোশাল মিডিয়ায় এক অত্যন্ত খোলামেলা ও আবেগঘন পোস্ট শেয়ার করলেন অভিনেত্রী।

পেটে সার্জারির ব্যান্ডেজ দৃশ্যমান এমন একটি মিরর সেলফি পোস্ট করে নিজের মনের ভাব উজাড় করে দিয়েছেন তিনি। গত মাসেই জরায়ুতে ফাইব্রয়েড টিউমারের অস্ত্রোপচার হয়েছে তন্বীর। মোট ন’টি ফাইব্রয়েডের মধ্যে দু’টির আকার প্রায় ৯.৫ সেন্টিমিটার, যা ছ’মাসের শিশুর আকারের সমান।
‘হরমোনের পরিবর্তন, শারীরিক কষ্ট ও মেজাজের ওঠানামা’
পোস্টে নিজের রিকভারি জার্নি বা সুস্থ হয়ে ওঠার দিনগুলোর কথা বলতে গিয়ে তন্বী লেখেন, ‘কখনও হরমোনের পরিবর্তন, কখনও দাগ (scars), আবার কখনও শরীরের একটা একটা নতুন অনুভূতি... আবার কখনও ব্লাড স্পটিং আর ডিসচার্জ। মায়োমেক্টোমি এবং হিস্টারেস্কোপির পর শরীরকে আবার নিজের স্বাভাবিক ছন্দে ফিরে পেতে কিছুটা সময় তো লাগবেই।’
শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক মেজাজের ওঠানামার কথাও লুকিয়ে রাখেননি তিনি। তিনি জানান, কোনোদিন মন থেকে খুব কাঁদতে ইচ্ছে করে, কোনোদিন রাগ হয়, আবার কোনোদিন মন খুব ভালো থাকে। কখনও আবার তীব্র খাওয়ার ক্রেভিংস কিংবা শরীর ভারী মনে হওয়ার মতো অভিজ্ঞতা হচ্ছে।
‘সুস্থ হওয়ার পথটা সোজা নয়, তবে আমি সেরে উঠছি’
কঠিন সময় পেরিয়ে ধীরে ধীরে সুস্থ হওয়ার আশ্বাস দিয়ে অভিনেত্রী অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে লেখেন:
ধৈর্য ও গ্রহণ করা: "আমি এখন সেরে উঠছি। প্রত্যেকটা দিন নিজেকে একটু একটু করে সময় দিচ্ছি, নিজের শরীরের কথা শুনতে শিখছি আর এটা মেনে নিচ্ছি যে সুস্থ হয়ে ওঠার পথটা সবসময় সোজা হয় না।"
ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা: শরীরে অস্ত্রের দাগ ও শারীরিক দুর্বলতা থাকলেও অনুরাগী ও প্রিয়জনদের অপরিসীম ভালোবাসা ও প্রার্থনাই ওঁকে শক্তি দিচ্ছে বলে জানান অভিনেত্রী।
শেষে ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করে এবং ‘হর হর মহাদেব’ স্মরণ করে তন্বী লিখেছেন, ধীরে ধীরে হলেও মানসিক ও শারীরিকভাবে নিশ্চিতভাবেই সুস্থতার দিকে এগিয়ে চলছেন তিনি। তন্বীর এই সাহসী ও স্পষ্টভাষী পোস্ট সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে, এবং টেলিপাড়ার সহকর্মী থেকে শুরু করে অজস্র অনুরাগী তন্বীর দ্রুত আরোগ্য কামনায় কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


