Top 10 horror comedy film: ভারতের সর্বোচ্চ উপার্জনকারী হরর কমেডির তালিকায় ৯ নম্বরে ভূত বাংলা! ১ম স্থানে কে?

অক্ষয় কুমারের 'ভূত বাংলা' ভারতের সর্বোচ্চ উপার্জনকারী হরর কমেডি ছবির তালিকায় জায়গা করে নিয়েছে। জেনে নিন শীর্ষ ১০-এর সম্পূর্ণ তালিকা।

Published on: Apr 26, 2026, 15:14:38 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অক্ষয় কুমারের ভূত বাংলো-র মুক্তির ৯ দিন পার হয়ে গিয়েছে এবং ছবিটি ইতিমধ্যেই বিশ্বব্যাপী ১৬১.৬০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এটি একটি হরর-কমেডি ছবি, যার পরিচালক প্রিয়দর্শন। ছবিতে অক্ষয়ের পাশাপাশি অভিনয় করেছেন টাবু, পরেেশ রাওয়াল, ভামিকা গাব্বি এবং রাজপাল যাদব। এই আয়ের মাধ্যমে ছবিটি এখন ভারতের সর্বাধিক উপার্জনকারী হরর-কমেডি ছবির তালিকায় জায়গা করে নিয়েছে।

সর্বোচ্চ উপার্জনকারী হরর কমেডি-র তালিকায় কত নম্বরে ভূত বাংলা?
সর্বোচ্চ উপার্জনকারী হরর কমেডি-র তালিকায় কত নম্বরে ভূত বাংলা?

এই ছবি আপাতত নবম স্থানে রয়েছে। ‘ভূত বাংলা’ সর্বম মায়া-কে পিছনে ফেলে নবম স্থানে জায়গা দখল করেছে। অন্যদিকে ‘সর্বম মায়া’ এখন রয়েছে দশম স্থানে।

স্ত্রী ২ রয়েছে শীর্ষে

এই তালিকার এক নম্বরে রয়েছে স্ত্রী ২। শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পঙ্কজ ত্রিপাঠি অভিনীত এই ছবিটি বিশ্বব্যাপী ৬২৭.৫ কোটি টাকার ব্যবসা করেছে।

দ্বিতীয় স্থানে ‘ভুল ভুলাইয়া ৩’

দ্বিতীয় স্থানে রয়েছে ভুল ভুলাইয়া ৩। কার্তিক আরিয়ান অভিনীত এই ছবিটি বিশ্বব্যাপী ২৮১.৫৬ কোটি টাকা আয় করেছে। ছবিতে তাঁর সঙ্গে ছিলেন তৃপ্তি দিমরি, মাধুরী দীক্ষিত এবং বিদ্যা বালান।

তৃতীয় স্থানে ‘গোলমাল এগেইন’

তৃতীয় স্থানে রয়েছে গোলমাল এগেইন, যার আয় ২০৫.৭২ কোটি টাকা। এই ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, কুনাল খেমু, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, টাবু এবং পরিণীতি চোপড়া। ছবিতে পরিণীতি ভূতের চরিত্রে অভিনয় করেছিলেন।

তালিকায় রয়েছে ‘ভুল ভুলাইয়া ২’

এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভুল ভুলাইয়া ২। কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদবানি অভিনীত ছবিটি ১৮৫.৫৭ কোটি টাকা আয় করেছিল।

এরপর ‘থামা’

পঞ্চম স্থানে রয়েছে থামা। আয়ুষ্মান খুরানা এবং কৃতি শ্যানন অভিনীত এই ছবিটি বিশ্বব্যাপী ১৫৭.০৫ কোটি টাকা আয় করেছিল।

‘দা রাজা সাব’-এর অবস্থান

ষষ্ঠ স্থানে দা রাজা সাব। প্রভাস অভিনীত এই ছবিটি বিশ্বব্যাপী ১৪৬.০৪ কোটি টাকা আয় করেছে। এটি প্রভাসের ক্যারিয়ারের প্রথম হরর ছবি।

‘স্ত্রী’ও রয়েছে তালিকায়

সপ্তম স্থান তখলে রেখেছে স্ত্রী, যেখানে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও। ছবিটির আয় ১২৯.৬৭ কোটি টাকা।

‘মুঞ্জয়া’-র সাফল্য

আট নম্বরে রয়েছে মুঞ্জয়া, যা বিশ্বব্যাপী ১০৮ কোটি টাকা আয় করেছে।

নবম স্থানে ‘ভূত বাংলা’

অক্ষয় কুমার-এর ভূত বাংলা বর্তমানে ১০২.০৮ কোটি টাকার আয় নিয়ে নবম স্থানে রয়েছে। আগামী দিনে ছবিটি আরও উপরে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

দশম স্থানে কে?

অন্যদিকে দশম স্থানে রয়েছে সর্বম মায়া, যা বিশ্বব্যাপী ৭৬.৮৪ কোটি টাকা আয় করেছিল।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More