'গল্প না বলতে পারলে...', বাংলা ছবির পিছিয়ে যাওয়া নিয়ে যা বললেন টোটা
শুধুমাত্র বাংলা ফ্লিম ইন্ডাস্ট্রিতে নয়, হিন্দি এবং দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও সমানভাবে কাজ করেছেন টোটা রায় চৌধুরী। করণ জোহর পরিচালিত রকি অর রানী কি প্রেম কাহিনী ছবিতে অভিনেতার অসামান্য নৃত্য সকলকে মুগ্ধ করেছিল।
শুধুমাত্র বাংলা ফ্লিম ইন্ডাস্ট্রিতে নয়, হিন্দি এবং দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও সমানভাবে কাজ করেছেন টোটা রায় চৌধুরী। করণ জোহর পরিচালিত রকি অর রানী কি প্রেম কাহিনী ছবিতে অভিনেতার অসামান্য নৃত্য সকলকে মুগ্ধ করেছিল। মাঝে যদিও তেমনভাবে কাজ পাচ্ছিলেন না টোটা, তবে সেই দুঃসময় পেরিয়ে একগুচ্ছ ছবি নিয়ে আসতে চলেছেন টোটা।
বাংলা ছবির পিছিয়ে যাওয়া নিয়ে যা বললেন টোটা
৯০ দশকে বহু ছবিতে অভিনয় করেছেন টোটা, দীর্ঘ সময় ধরে তিনি রয়েছেন এই ইন্ডাস্ট্রিতে। খুব স্বাভাবিকভাবেই ইন্ডাস্ট্রির সমস্ত সময়ের সাক্ষী তিনি। একটা সময় বাংলা ইন্ডাস্ট্রির প্রতি মানুষের আগ্রহ হারিয়ে গিয়েছিল। যদিও ধীরে ধীরে সেই আগ্রহ আমার ফিরে আসছে। কিন্তু কেন বাংলা ইন্ডাস্ট্রির প্রতি মানুষের এই অনাগ্রহ তৈরি হল?
সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পিছিয়ে পড়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে টোটা বলেন, ‘বাঙালি এমন একটা জাতি যে সিনেমাকে বই বলে। তাই প্রত্যেক পরিচালককে সিনেমার মাধ্যমে গল্প বলতে হবে। যে গল্প বইয়ের পাতা থেকে উঠে আসে, সেই গল্প দর্শকদের সামনে তুলে ধরতে হবে।’
টোটা বলেন, ‘বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র উপায় হলে ভালো গল্প বলা। বেশি বাজেট কখনোই বাংলা সিনেমার ছিলো না। তাই বাজেট ব্যাপারটা একেবারেই কোনও অন্তরায় নয়। মানুষের যদি গল্প ভালো লাগে তাহলে অবশ্যই মানুষ সেই সিনেমা দেখবে। সিনেমা নিয়ে জালিয়াতি বন্ধ করতে হবে, না হলে বাংলা ছবি কখনোই এগোবে না।’
প্রসঙ্গত, আগামী ১৪ অগস্ট মুক্তি পেতে চলেছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। জিৎ অভিনীত এই ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন টোটা। ইতিমধ্যেই ছবি ট্রেলার দেখে ভীষণ খুশি দর্শকরা। তাই আপাতত ছবি মুক্তির অপেক্ষায় সকলে।
Home/Entertainment/'গল্প না বলতে পারলে...', বাংলা ছবির পিছিয়ে যাওয়া নিয়ে যা বললেন টোটা