রগরগে যৌনতাও পারল না বাঁচাতে! শনিতেও ব্যর্থ টক্সিক, ৪ দিনে যশ-কিয়ারার ছবির আয় কত

Toxic Box Office Collection: টক্সিক নিয়ে হাইপ ছিল মারাত্মক। কিন্তু মুক্তির পরই আশাহত দর্শকরা। যশ-কিয়ারার ছবি একেবারেই ছাপ ফেলতে ব্যর্থ দর্শক মনে। আশঙ্কা সিনেমা তৈরি বাজেটও হয়তো পুনরুদ্ধার করতে ব্যর্থ হবে। 

Published on: Aug 30, 2026, 11:21:00 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দক্ষিণী সুপারস্টার যশের ছবি 'টক্সিক' বক্স অফিসে একটা ধামাকেদার সূচনা করেছিল। নিঃসন্দেহে যশের তারকা-খ্যাতির কারণেই হয় এমনটা। তবে একাধিক রিভিউ থেকে স্পষ্ট, রগরগে যৌনতা, বা ধামাকেদার অ্য়াকশন থাকলেও, সেটি দর্শকমনে গভীর ছাপ ফেলতে বাধ্য। এমনকী, বহু দর্শক হল থেকে বেরিয়ে স্পষ্টতই নিজের হতাশা প্রকাশ করেছেন। আর এই সবের কারণেই এক ধাক্কায় পড়ে গিয়েছে ব্যবসা। আশা ছিল, সপ্তাহান্তে হয়তো ঘুরে দাঁড়াবে টক্সিক। কিন্তু তা হল না।

বক্স অফিসে ভরাডুবি টক্সিকের।
বক্স অফিসে ভরাডুবি টক্সিকের।

বক্স অফিসে অভিষেক

ভারতীয় বক্স অফিসে 'টক্সিক'-এর মোট আয়ের কথা বলতে গেলে, এটি প্রথম দিনে ১০১ কোটি ১০ লক্ষ টাকা আয় করে। প্রথম দিনে সেঞ্চুরি করার পর, যশের ছবিটি দ্বিতীয় দিনেই ফ্লপ হয়। ছবিটির আয়ের পরিসংখ্যান প্রকাশ করে SACNILC জানায় যে, ছবিটির দ্বিতীয় দিনের আয় ছিল মাত্র ৩৭ কোটি ৬৫ লক্ষ টাকা। তৃতীয় দিনে তা আরও কমে হয় ২৭.২ লক্ষ টাকা। আর চতুর্থ দিনেও বক্স অফিসে তেমন কোনো চমক দেখাতে পারেনি টক্সিক।

শনিবারেও আয় বাড়েনি!

শনিবার যশের ছবি আয় করে মাত্র ২৪.৫০ কোটি টাকা। ভারতীয় বক্স অফিসে ছবিটির মোট আয় পৌঁছেছে ১৯০.৪৫ কোটি টাকা। অর্থাৎ প্রথম দিনে ১০০ কোটির বেশি আয় করলেও, পরের তিন দিনের আয় মিলিয়ে ২০০ কোটির ঘর অতিক্রম করতে ব্যর্থ। এদিকে, বক্স অফিসে বর্তমানে এমন কোনো ছবিও নেই যা টক্সিককে প্রতিযোগিতার মুখে ফেলতে পারে। তাতেও লাভজনক হচ্ছে না পরিস্থতি।

ছবিটি কি তার বাজেট পুনরুদ্ধার করতে পারবে?

বলে রাখা যাক, 'টক্সিক'-এর বাজেট প্রায় ৫০০ কোটি টাকা বলে জানা গিয়েছে। গীতু মোহনদাস পরিচালিত এই ছবিতে নায়ক যশ এবং নায়িকা হিসেবে কিয়ারা আদবানি অভিনয় করেছেন। ছবিতে যশের দ্বৈত ভূমিকা রয়েছে, যদিও অনেকের কাছে ক্লাইম্যাক্সটি আকর্ষণহীন এবং সংলাপগুলো নিরস মনে হয়েছে। ছবিটি যদি প্রথম সপ্তাহে তার বাজেট তুলতে ব্যর্থ হয়, তবে ভবিষ্যতে এটি সমস্যার সম্মুখীন হতে পারে বলেই মনে করছেন ট্রেড অ্যানালিসিস্টরা।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More