Soham Chakraborty Father Death: আলোর উৎসবে অন্ধকার সোহমের জীবনে! বাবাকে হারালেন নায়ক, শোকস্তব্ধ পরিবার
পিতৃহারা সোহম চক্রবর্তী। ৮০ বছর বয়সী সুব্রত চক্রবর্তী প্রয়াত।
গোটা বাংলা যখন আলোর উৎসব দীপাবলি এবং ভাইফোঁটার আনন্দে মেতে রয়েছে, ঠিক তখনই চরম শোকের ছায়া নেমে এল অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী-র জীবনে। পিতৃহারা হলেন তিনি। দীর্ঘ দিন বার্ধক্যজনিত জটিলতা ও নানা শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন অভিনেতার বাবা সুব্রত চক্রবর্তী। অবশেষে লড়াই থামল। না ফেরার দেশে সোহমের বাবা, বয়স হয়েছিল ৮০ বছর।

উৎসবের এই রঙিন মরসুমে বাবাকে হারানোর আকস্মিক বিয়োগব্যথায় ভেঙে পড়েছে সোহমের পরিবার।
ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন সুব্রত চক্রবর্তী:
পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরেই গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সোহমের বাবা সুব্রত চক্রবর্তী। শারীরিক অবস্থার চরম অবনতি হলে তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়, যেখানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন।
তবে সমস্ত চিকিৎসা ব্যর্থ করে ৯ই নভেম্বর রাতে প্রয়াণ ঘটে তাঁর। বাবার সঙ্গে সোহমের সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড় ও বন্ধুর মতো। ২০২১ সালে ঘটা করে বাবার ৭৫তম জন্মদিনও উদ্যাপন করেছিলেন অভিনেতা।
ব্যক্তিগত ও রাজনৈতিক ঝড়ের মাঝে অভিভাবক হারানো:
বিগত কিছু সময় ধরে রাজনৈতিক ও পেশাগত জীবনে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছেন সোহম চক্রবর্তী। চড়াই-উতরাইয়ের এই কঠিন পর্বে আইনি বিতর্ক ও রাজনৈতিক পরাজয়ের মতো একাধিক ধাক্কা সামলাতে হয়েছে তাঁকে।
সব ঝাপটা সামলে ফের রূপোলি পর্দায় নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন সোহম। সম্প্রতি এক নামজাদা প্রযোজকের সঙ্গে তাঁর আগামী সিনেমা সংক্রান্ত আলোচনাও সম্পন্ন হয় এবং প্রতি বছরের মতো এবারও বাড়িতে নিয়ম মেনে মহাসমারোহে লক্ষ্মীপূজার আয়োজন করেছিলেন তিনি।
শোকস্তব্ধ অনুরাগী ও টলিপাড়া:
পূজার দিনগুলোতে প্রথা মেনে পরিবারকে আগলে রাখলেও, দীপাবলি ও ভাইফোঁটার এই বিশেষ দিনেই মাথার ওপর থেকে বাবার হাত সরে গেল অভিনেতার।
সোহমের পিতৃবিয়োগের খবর সামনে আসতেই বিনোদন জগৎ থেকে শুরু করে তাঁর অনুরাগী ও রাজনৈতিক সহকর্মীরা গভীর সমবেদনা জানিয়েছেন। শোকবিহ্বল পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন সহশিল্পীরা।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


