প্রয়াত আলিয়া ভাটের ডার্লিংস সহ-অভিনেত্রী দিব্যা, ৪০ বছর বয়সেই সব শেষ! কী ঘটেছে?

দিব্যার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর বন্ধু এবং জনপ্রিয় আরজে রোহিনী রামনাথন।

Published on: Oct 21, 2026, 11:22:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

আচমকাই দুঃসংবাদ মুম্বইয়ের বিনোদন পাড়ায়। প্রয়াত হলেন তরুণী অভিনেত্রী ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দিব্যা বিনেকর (Divya Vinekar)। আলিয়া ভাট ও শেফালি শাহ অভিনীত প্রশংসিত ছবি ‘ডার্লিংস’-এ মহিলা কনস্টেবল পদে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন তিনি।

প্রয়াত আলিয়া ভাটের ডার্লিংস সহ-অভিনেত্রী দিব্যা, ৪০ বছর বয়সেই সব শেষ! কী ঘটেছে
প্রয়াত আলিয়া ভাটের ডার্লিংস সহ-অভিনেত্রী দিব্যা, ৪০ বছর বয়সেই সব শেষ! কী ঘটেছে

প্রয়াত অভিনেত্রীর নিকট বন্ধু তথা জনপ্রিয় আরজে (RJ) রোহিনী রামনাথন সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টের মাধ্যমে এই মৃত্যুর খবর নিশ্চিত করেন।

‘হঠাৎ ও অপ্রত্যাশিত মৃত্যু’: আরজে রোহিনীর বার্তা

ইনস্টাগ্রামে পোস্ট করে আরজে রোহিনী লিখেছেন—'অত্যন্ত দুঃখ এবং স্তম্ভিত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের সকলের প্রিয় ডিভি আজ পরলোকে পাড়ি দিয়েছেন। এই মৃত্যু একেবারেই হঠাৎ এবং অপ্রত্যাশিত ছিল। তাঁর পরিবার এবং যাদের জীবনকে তিনি প্রতিদিন তাঁর ভালোবাসা দিয়ে স্পর্শ করতেন, তারা এখন এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে অতিরিক্ত জিজ্ঞাসাবাদ এড়িয়ে চলার অনুরোধ করা হচ্ছে।'

ফিভার এফএম (Fever FM)-এর সঙ্গে দিব্যার কাজের স্মৃতির কথা তুলে ধরে রোহিনী আরও লেখেন—'ব্যক্তিগত ও পেশাগত জীবনে ডিভি আমার অন্যতম স্তম্ভ ছিলেন। তাঁর কাজের প্রতি নিষ্ঠা, দয়ালু স্বভাব এবং জ্ঞান তাঁকে সবার থেকে আলাদা করে রেখেছিল। তোমার অনুপস্থিতি প্রতি মুহূর্তে অনুভব করব প্রিয়। আমাদের জীবনের অংশ হওয়ার জন্য ধন্যবাদ।'

এক নজরে দিব্যা বিনেকরের কেরিয়ার:

জসমীত কে রিন পরিচালিত এবং আলিয়া ভাট ও গৌরী খান প্রযোজিত ‘ডার্লিংস’ (২০২২) ছবিটিতে মহিলা পুলিশ কনস্টেবল চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন দিব্যা। ছবিতে আলিয়া ভাট, শেফালি শাহ ও বিজয় বর্মা মুখ্য ভূমিকায় ছিলেন। বিদ্যা বালান এবং শেফালি শাহ অভিনীত থ্রিলার ঘরানার ছবি ‘জলসা’-তেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর এবং এফএম রেডিও জগতের সাথে যুক্ত থেকে নিজস্ব পরিচিতি তৈরি করেছিলেন তিনি।তাঁর এই অসময়ে চলে যাওয়া মুম্বইয়ের সংবাদ ও বিনোদন মাধ্যমে এক গভীর শোকের ছায়া ফেলে গিয়েছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More