মহারাজের হাত ধরে নতুন মোড়কে আসছে ‘বিগ বস বাংলা’! তৃণা-শুভ্রজিৎ-দীপান্বিতারা কী বলছেন?
শুক্রবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সের আলো-ঝলমলে পরিবেশে ঘোষণা করা হয়েছে ‘বিগ বস বাংলা’ আসছে। আর এই শো-এ সঞ্চালকের ভূমিকায় দেখা মিলবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। স্টার জলসার এই মেগা প্রজেক্টের হাত ধরেই ফের বাংলার ড্রয়িংরুমে ফিরছেন সৌরভ। এই নিয়ে টলিপাড়া কী বলছে?
শুক্রবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সের আলো-ঝলমলে পরিবেশে ঘোষণা করা হয়েছে ‘বিগ বস বাংলা’ আসছে। আর এই শো-এ সঞ্চালকের ভূমিকায় দেখা মিলবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। স্টার জলসার এই মেগা প্রজেক্টের হাত ধরেই ফের বাংলার ড্রয়িংরুমে ফিরছেন সৌরভ। এই নিয়ে টলিপাড়া কী বলছে?

আরও পড়ুন: ইডেনে সৌরভ সঞ্চালিত বিগ বস বাংলার গ্র্যান্ড লঞ্চ! সেপ্টেম্বরে শো শুরু, প্রতিযোগী হচ্ছেন কারা?
শুক্রবার সন্ধ্যায় টলিপাড়ার উজ্জ্বল সব মুখেরা উপস্থিত ছিলেন ইডেন গার্ডেন্সে। যিশু সেনগুপ্ত থেকে সৌরভ দাস, বনি সেনগুপ্ত অনেকেই হাজির হয়েছিলেন এদিন। তবে তাঁরা ছিলে খেলার মাঠে। দাদার সঙ্গে এক ওভার ক্রিকেটও খেলেছিলেন যিশু। তাছাড়াও টলিপাড়ার দু'পক্ষের মধ্যে ৫ ওভারের ম্যাচও হয়েছিল।
তাঁরা ছাড়াও এদিন জলসা পরিবারের অনেকেই হাজির হয়েছিলেন। জলসার 'তটিনী' তৃণা সাহাকে এদিনের অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে। তাঁর সঙ্গে সহ-সঞ্চালক হিসেবে ছিলেন অনিন্দ্য সেনগুপ্ত। তাছাড়াও হাজির হয়েছিলেন ‘ও মোর দরদিয়া’র রণিতা দাস, বিশ্বজিৎ ঘোষ। পাশাপাশি নতুন মেগা 'শুধু তোমারই জন্য'-এর শুভ্রজিৎ সাহা, দীপান্বিতা রক্ষিত।
বিগ বস নিয়ে তাঁরাও নানা কথা ভাগ করে নেন। রণিতার থেকে জানতে চাওয়া হয়, তিনি না 'বানী' কে বিগ বস মাতিয়ে রাখতে পারে? এই প্রসঙ্গে নায়িকা বলেন, ‘অবশ্যই আমি। কারণ বানী তো ‘টিআরপি’ নিতে পারবে না। বানী তো শান্ত।’
অন্যদিকে শুভ্রজিৎ বিগ বসের জন্য মহারাজকে শুভ কামনা জানান। তিনি বলেন, ‘বিগ বস বাংলা লঞ্চ হল। এর জন্য খুবই এক্সসাইটেড। দেখা যাক কী হয়।’ অন্যদিকে, পর্দার 'রাহী' দীপান্বিতা বলেন, বিগ বস বাংলা মানেই এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট। সব এন্টারটেইনমেন্ট এক জায়গায়।' দীপান্বিতাকে কি দেখা যাবে বিগ বসে? এই প্রশ্নের উত্তরে নায়িকা বলেন, ‘আগে যেটা শুরু করেছি সেটা আগে চলুক। ঠাকুরের দয়ায়, সকলের আশীর্বাদে তাহলেই ভালো। বিগ বস পড়ে করব।’
তৃণাও বিগ বস প্রসঙ্গে নানা কথা ভাগ করে নেন। প্রতিযোগী হিসেবে কাঁদের দেখতে চান নায়িকা সে কথাও জানান। তাঁর কথায়, 'শুধু আমাদের বিনোদন জগতের মানুষদের নয়, আর নানা জগতের মানুষদের দেখতে চাই। যাঁদের হয়তো আমরা চিনি, কিন্তু সেভাবে জানি না।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে তৃণাকে নাকি বিগ বসে দেখা যাবে। সেই গুঞ্জন নস্যাৎ করে নায়িকা জানান তিনি এই সিজনে বিগ বসে যাচ্ছেন না। তবে তাঁর কথায়, ‘যেই আসবে কন্ট্রোভার্সি, টিআরপি তুঙ্গে থাকবে।'
E-Paper











