Trina Saha: টিআরপি টপার মেগা পরশুরামের নায়িকা! মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে কত নম্বর পান তৃণা সাহা
ছোট থেকে বড় পর্দা, চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী তৃণা সাহা। তবে অনেকেই জানেন না, অভিনয় তো ভালো করেনই, লেখাপড়াতেও বেশ ভালো ছিলেন পরশুরামের তটিনী। এমনকী, ধারাবাহিকে আসার আগে বেশ মোটা মাইনের চাকরিও করতেন একটি কর্পোরেট সংস্থায়।
টেলিভিশনের জনপ্রিয় মুখ হলেন তৃণা সাহা। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে পরশুরাম ধারাবাহিকে ‘তটিনী’ চরিত্রে। স্বামী-সন্তান নিয়ে বেশ গুছিয়ে সংসার করছে তৃণার চরিত্র। বাস্তবে যদিও হামেশাই তৃণা ও তাঁর বর নীল ভট্টাচার্যকে নিয়ে নানা গুজব রটে। কখনো শোনা যায়, দুজনে বিবাহবিচ্ছেদ নিচ্ছেন, আবার কখনো রটে তাঁরা নাকি চুক্তির বিয়ে করেছেন। তবে তারকা-খ্যাতির সঙ্গে হামেশাই আসে এইসব ‘দুর্নাম’। তবে অনেকেরই জানা নেই, পড়াশোনায় বেশ ভালো ছিলেন তৃণা। এমনকী, ধারাবাহিকে আসার আগে বেশ মোটা মাইনের চাকরিও করতেন একটি কর্পোরেট সংস্থায়।

কলকাতার প্র্যাট মেমোরিয়াল থেকে স্কুল জীবন শেষ করেন তৃণা। একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে, তিনি আইসিএসসি (ICSC)-তে ৮৫% এবং আইএসসি (ISC)-তে ৯২% নম্বর পেয়েছিলেন। এরপর শ্রী শিক্ষায়তন কলেজ থেকে অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করেন। গ্র্যাজুয়েশনে তৃণা ৭৮% নম্বর পেয়েছিলেন। এরপর নয়াদিল্লির ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে মার্কেটিং ও ফিন্যান্সে এমবিএ (MBA) ডিগ্রি অর্জন করেন।
আপাতত চুটিয়ে অভিনয় করছেন তৃণা সাহা। টেলিভিশন থেকে সিনেমা-সিরিজ, সর্বত্রই তাঁর অবাধ বিচরণ। তৃণা ২০১৬ সালে 'খোকাবাবু' ধারাবাহিকে 'তরী' চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান। এরপর তৃণার কেরিয়ারের আরেক আইকনিক সিরিয়াল ছিল খড়কুটো, যেখানে তিনি গুনগুনের চরিত্রে কাজ করেন। এছাড়াও তৃণার ঝুলিতে রয়েছে ‘শ্রীমতি’, 'লভ বিয়ে আজকাল'-এর মতো সিরিয়াল।
তৃণার বড় পর্দায় প্রথম কাজ ছিল 'থাই কারি' (২০১৯)। 'কলকাতায় কলম্বাস', ‘পাসওয়ার্ড’-এর মতো সিনেমা করেছেন তিনি। এমনকী যশ-নুসরতের সিনেমা 'সেন্টিমেন্টাল'-এ 'বোকা সোডা' গানে আইটেম ডান্সও করেন। এথাড়াও তাঁকে হইচইয়ের 'মার্ডার বাই দ্য হিলস' এবং 'মার্ডার বাই দ্য সি' ওয়েব সিরিজে দেখা গিয়েছে, যে দুটি বানিয়েছেন অঞ্জন দত্ত।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন নীল ও তৃণা। জাঁকজমকে ভরা সেই অনুষ্ঠানে টলিউড থেকে রাজনীতি জগতের অনেক বড় বড় মাথা-রা উপস্থিত ছিলেন। এসেছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিয়ের মাসখানেক যেতে না যেতেই দুজনের সংসার ভাঙার গুঞ্জন কানে আসতে থাকে। যদিও একাধিকবার দুই তারকার এগুলোকে ভুয়ো খবর বলে উড়িয়ে দিয়েছেন।
আপাতত তৃণাকে দেখা যাচ্ছে স্টার জলসার পরশুরাম ধারাবাহকে। টিআরপি তালিকাতে বেশিরভাগ সময় শীর্ষেই থাকে এই মেগা। সঙ্গে তটিনী চরিত্রটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। ধারাবাহিকে তিনি দুই সন্তানের মা হলেও, এখনো নিজের কোনো সন্তান নেননি তৃণা ও নীল।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


