টিআরপি তালিকায় ‘জোয়ার ভাঁটা’র হ্যাট্রিক! নম্বর বাড়াল ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’, চলতি সপ্তাহে সেরা ১০-এ কারা?
TRP List: ৫.৫ রেটিং নিয়ে চলতি সপ্তাহেও বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’। উজি-নিশাদের ম্যাজিকে ধারাবাহিকের শীর্ষস্থান অক্ষুণ্ণ।
বাংলা টেলিভিশনের দর্শকদের ড্রয়িংরুমের উত্তাপ এক ধাক্কায় বাড়িয়ে দেয় সপ্তাহের এই বিশেষ দিনটি— অর্থাৎ টিআরপির (TRP) ফলাফল। চলতি সপ্তাহেও বেঙ্গল টপার জোয়ার ভাঁটা। ওদিকে স্টার জলসা যে রেটিং তালিকায় মেনে চলে সেখানেও শেষ হাসি হাসল উজি-নিশা-পারুল-রায়ানরাই।

এই সপ্তাহেও বাজিমাত করেছে উজি ও নিশাদের গল্প। চলতি সপ্তাহেও টিআরপি তালিকার প্রথম স্থান ধরে রেখেছে ‘জোয়ার ভাঁটা’। এই নিয়ে টানা তিনবার এক নম্বর স্থান দখল করে সাফল্যের হ্যাটট্রিক করল এই মেগা। অন্যদিকে, স্বস্তিকা ও সৌম্যদীপের মিষ্টি রসায়নে ভর করে জি বাংলার নতুন শো ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ রেটিং বাড়িয়ে পাঁচ নম্বর থেকে এক লাফে চার নম্বরে উঠে এসেছে।
এক নজরে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা-
সার্বিকভাবে সমস্ত চ্যানেলের নিরিখে চলতি সপ্তাহের সেরা ৫-এর পয়েন্ট টেবিল এই রকম—
প্রথম স্থান (১ম): জোয়ার ভাঁটা (৫.৫)
দ্বিতীয় স্থান (২য়): পরিণীতা (৫.৩)
তৃতীয় স্থান (৩য়): পরশুরাম + প্রফেসর বিদ্যা ব্যানার্জি + তারে ধরি ধরি মনে করি (৫.২)
চতুর্থ স্থান (৪র্থ): অন্নপূর্ণার লক্ষ্মীরা (৪.৮)
পঞ্চম স্থান (৫ম): প্রফেসর বিদ্যা ব্যানার্জি + গঙ্গা (৪.৬)
পারুলের প্রেগন্যান্সি, রায়ানকে নিজের সন্তানের পিতৃত্বের অধিকার থেকে বঞ্চিত করা সিদ্ধান্ত নিয়ে হাই ভোল্টেজ ড্রামা দেখা গিয়েছে পরিণীতাতেও। সেই সুবাদেই দ্বিতীয়স্থান ধরে রেখেছন উদয়-ঈশানী। ওদিকে জলসার পরশুরামও প্রফেসর বিদ্যা ব্যানার্জি, অর্থাৎ ব্লুজ প্রোডাকশনের দুই মেগা যৌথভাবে তৃতীয় হয়েছে। সঙ্গী জি বাংলার তারে ধরি ধরি মনে করি।
স্টার জলসা চ্যানেল যে অভ্যন্তরীণ রেটিং মেনে চলে, সেই অনুসারে এবার ‘পরিণীতা’ ও ‘জোয়ার ভাঁটা’ (সাড়ে ৮টার স্লট) যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে। জলসার সেরা ১০-এর তালিকাটি নিচে দেওয়া হলো-
১ম-পরিণীতা + জোয়ার ভাঁটা (৮:৩০ PM),৪.২
২য়-পরিণীতা (৮:০০ PM),৪.১
৩য়-পরশুরাম + গঙ্গা + প্রতিজ্ঞা,৩.৯
৪র্থ-জোয়ার ভাঁটা (৯:০০ PM) + তারে ধরি ধরি মনে করি,৩.৮
৫ম-প্রোফেসর বিদ্যা ব্যানার্জি,৩.৭
৬ষ্ঠ,-অন্নপূর্ণার লক্ষ্মীরা,৩.৬
জোয়ার ভাঁটার এই বাঁধভাঙা সাফল্য় উচ্ছ্বসিত আরাত্রিকা। তিনি দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন।
৭ম-ঘূর্ণি,৩.২
৮ম-ও মোর দরদিয়া + কনে দেখা আলো (৯:৩০ PM),৩.০
৯ম-সংসারের সংকীর্তন,২.৮
১০ম-কমলা নিবাস,২.৬
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


