TRP List: টিআরপিতে বাজিমাত পরিণীতার, স্লট হারিয়ে কত নম্বরে পরশুরাম? তারে ধরি ধরি এবারও অধরা

চলমান আইপিএলের কারণে সব ধারাবাহিকেরই টিআরপি কমেছে। তবে এবারে টপারের স্থান দখলে রাখল পরিণীতা। রেটিং এল ৫.৭। দেখে নিন সেরা দশে কোন কোন মেগা এসেছে। 

Apr 16, 2026, 12:51:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এসে গেল চলতি সপ্তাহের টিআরপি তালিকা। চলুন এবারে এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহে প্রথম স্থান দখল করল কোন মেগা। টপারের স্থান দখলে রাখল পরিণীতা। যদিও আইপিএলের কারণে বেশ খানিকটা কমে গিয়েছে সব ধারাবাহিকের রেটিং। পরিণীতা পেয়েছে ৫.৭।

টিআরপি-র সেরা দশে জায়গা পেল কারা?
টিআরপি-র সেরা দশে জায়গা পেল কারা?

এদিকে তারে ধরি ধরি মনে করি পেয়েছে ৫.৪ রেটিং। এই সপ্তাহেও বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় (গোরা) এবং পল্লবী শর্মা (দিতি)র মেগা টেক্কা দিয়ে গেল রাঙ্গামতি তীরন্দাজকে। অভিনেত্রী মনীষা মণ্ডল ও নীলাঙ্কুর মুখোপাধ্যায়ের মেগা এতদিন স্লট লিডার হলেও, গত সপ্তাহ থেকে হারছে তারে ধরি ধরি-র কাছে।

তৃতীয় স্থানে স্টর জলসার মেগা পরশুরাম আজকের নায়ক। একটানা নিয়মিত স্লট লিড করেছে এই ধারাবাহিকটি। প্রায় প্রতি সপ্তাহেই হাড্ডাহাড্ডি লড়াই লাগে পরিণীতার সঙ্গে।

চলতি সপ্তাহে টিআরপি তালিকায় চতুর্থ স্থানে জোয়ার ভাঁটা। আরাত্রিকা মাইতি (উজি) এবং শ্রুতি দাস (নিশা) অভিনীত এই ধারাবাহিকটি শুরুর দিকে সেভাবে জমিয়ে বসতে না পারলেও, ধীরে ধীরে শক্ত করেছে পায়ের চলার মাটি। এমনকী, বেশিরভাগ সময় থাকছে সেরা তিনে।

পঞ্চম স্থানে রয়েছে লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিক। এমনিতেই সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায়ের মধ্যে প্রেম নিয়ে নেটপাড়ায় চর্চা তুঙ্গে। যার ফলে ধারাবাহিকও বেশ ভালোবাসা পাচ্ছে। এই সপ্তাহে স্টার জলসার এই মেগা রইল পঞ্চম স্থানে।

আর ষষ্ঠ স্থানে রয়েছে কুসুম (৪.৬)। স্লট হারিয়ে ও মোর দরদিয়া (৪.৫) সপ্তম স্থানে। ষষ্ঠ স্থানে রয়েছে আরও দুটি মেগা-- ও মোর দরদিয়া, রাঙ্গামতি তীরন্দাজ। এখানেই শেষ নয় প্রফেসর বিদ্যা ব্যানার্জি ও গঙ্গার প্রথম ১৫ মিনিট মিলিয়ে টিআরপি এসেছে ৪.৫।

দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা:

প্রথম: পরিণীতা (৫.৭)

দ্বিতীয়: তারে ধরি ধরি মনে করি (৫.৪)

তৃতীয়: পরশুরাম আজকের নায়ক (৫.২)

চতুর্থ: জোয়ার ভাঁটা (৫.১)

পঞ্চম: লক্ষ্মী ঝাঁপি (৪.৭)

ষষ্ঠ: কুসুম (৪.৬)

সপ্তম: ও মোর দরদিয়া/ রাঙ্গামতি তীরন্দাজ/ প্রফেসর বিদ্যা ব্যানার্জি + গঙ্গা (৪.৫)

অষ্টম: কনে দেখা আলো (৪.২)

নবম: মিলন হবে কতদিনে+চিরসখা (প্রথম ১৫ মিনিট) (৩.৬)

দশম: চিরদিনই তুমি যে আমার (৩.৫)

বেশ কঠিন সময় পার করতে হয়েছে কনে দেখা আলো ধারাবাহিকটিকে। বিশেষ করে লীনা ও শৈবাল বিতর্কে জড়ানোর পর, এটিও শেষ বলে শোনা গিয়েছিল। তবে সব জট কাটিয়েছে লাজু-অনুভব-সুদেব-বনলত। প্রযোজনার দায়িত্ব নিয়েছে জি বাংলা। এই সপ্তাহে টিআরপি রেটিং এল ৪.২।

নবম স্থানে এবারও দুটি মেগা একত্রে। মিলন হবে কতদিনে আর চিরসখা-র প্রথম ১৫ মিনিট মিলিয়ে রেটিং এসেছে ৩.৬। আর দশম স্থানে কোনোরকমে টিকে চিরদিনই তুমি যে আমার, রেটিং এসেছে ৩.৫।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More