TRP List: টপে পরিণীতা! আইপিএলের চক্করে টিআরপিতে গড়বড়, সেরা পাঁচে জায়গা হল কাদের?
বিগত কয়েক সপ্তাহে বেশ কিছু ধারাবাহিকের স্লট বদল হয়েছে। যার ছাপ পড়েছে ধারাবাহিকের টিআরপি-তেও। দেখে নিন সেরা দশ তালিকা।
এসে গেল চলতি সপ্তাহের টিআরপি তালিকা। আর এবারেও টপার পজিশনে পরিণীতা। পারুল আর রায়ানের কেমিস্ট্রিতে এবারেও পাল্লা ভারি। আর পরিণীতার কাছে স্লট হারিয়ে পরশুরাম রপেয়েছে ৫.০ রেটিং। এসেছে তৃতীয় স্থানে। এবারেও সেরা তিনে নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে পল্লবী শর্মার মেগা তারে ধরি ধরি মনে করি, যার রেটিং ৫.১। এদিকে তারে ধরি ধরি মনে করি-র কাছে স্লট হারিয়ে রাঙ্গামতি তীরন্দাজ-এর রেটিং এসেছে ৪.৫, পেয়েছে ষষ্ঠ স্থান। পাঁচে ও মোর দরদিয়া ধারাবাহিক।

পহেলা বৈশাখ উপলক্ষে জি বাংলায় আয়োজিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান 'বৈশাখী হুল্লোড়য়। ২০ ও ২১ এপ্রিল, রাত ৯:৩০টায় সম্প্রচারিত এই অনুষ্ঠানে জি বাংলার জনপ্রিয় তারকাদের নাচ, গান ও জমজমাট আড্ডার মাধ্যমে নববর্ষ উদযাপন করেছেন। রুবেল-শ্বেতা সহ অনেকেই এই বিশেষ আড্ডায় অংশ নিয়েছিলেন। এই অনুষ্ঠানের টিআরপি এসেছে ৩.৬। কনে দেখা আলো ধারাবাহিকের রেটিং এসেছে ৪.৪। সাত নম্বরে লাজু-অনুভবরা।
এদিকে কমলা নিবাস-এর রেটিং এসেছে ৩.৬, লক্ষ্মী ঝাঁপি-র সঙ্গে এটি যৌথভাবে পেয়েছে নবম স্থান। প্রতিজ্ঞা+সংসারের সংকীর্তনের প্রথম ১৫ মিনিটের রেটিং এলেছে ৪.১। আর সংসারের সংকীর্তনের প্রথম ১৫ মিনিট + শুধু তোমারই জন্য ধারাবাহকের রেটিং এল ২.৮।
দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা:-
প্রথম: পরিণীতা (৫.২)
দ্বিতীয়: তারে ধরি ধরি মনে করি (৫.১)
তৃতীয়: পরশুরাম (৫.০)
চতুর্থ: জোয়ার ভাঁটা (৪.৯)
পঞ্চম: ও মোর দরদিয়া (৪.৬)
ষষ্ঠ: কুসুম/ রাঙ্গামতি তীরন্দাজ (৪.৫)
সপ্তম: কনে দেখা আলো (৪.৪)
অষ্টম: প্রতিজ্ঞা+সংসারের সংকীর্তন(15 min) (৪.১)
নবম: লক্ষ্মী ঝাঁপি/কমলা নিবাস (৩.৬)
দশম: সংসারের সংকীর্তন(১৫ মিনিট)+ শুধু তোমারই জন্য (২.৮)
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


