TRP List: পরিণীতা-জগদ্ধাত্রীরা পারল না, কে তবে হল টিআরপিতে বেঙ্গল টপার? চিরসখা-ই বা কত নম্বরে, দেখে নিন সেরা দশের তালিকা

পরিণীতা, চিরসখা, জগদ্ধাত্রী চিরদিনই তুমি যে আমারকে টপকে কে নিল বেঙ্গল টপারের স্থান? দেখে নিন এই সপ্তাহের টিআরপিতে সেরা দশের তালিকা।

Published on: Nov 13, 2025, 13:06:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ফের টিআরপি টপার পরশুরাম। পরিণীতাকে হারিয়ে দিল তটিনী ও শিবপ্রসাদ। একে-অপরকে বেশ কড়া টক্কর দিচ্ছে এই দুটি মেগা। এবার যেমন চিরসখা নেমে এল সোজা তিন নম্বরে। আর দ্বিতীয় স্থানে রাঙামতি তীরন্দাজ, প্রাপ্ত রেটিং ৬.৬।

দেখে নিন এই সপ্তাহের টিআরপিতে সেরা দশের তালিকা।
দেখে নিন এই সপ্তাহের টিআরপিতে সেরা দশের তালিকা।

এবারে দেখা গেল চার নম্বর স্থানে জায়গা করে নিয়েছে তিনটি মেগা। জগদ্ধাত্রী, রাজরাজেশ্বরী রানী ভবানী আর চিরসখা। তিনটেই পেয়েছে ৬.২ রেটিং। তবে দুঃখের ব্যাপার হল রানি ভবানী নম্বর বাড়ালেও সদ্য এটিকে সরিয়ে দিয়েছে চ্য়ানেল। ধারাবাহিকের টিআরপি কম থাকায় ও নতুন ধারাবাহিকের আগমনের কারণে সম্প্রচারের সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। স্বস্তিকা দত্তের ‘প্রফেসর বিদ্যা’কে দেওয়া হল সেই জায়গা। ১৭ নভেম্বর থেকে রাত ৮.৩০টার স্লটে আসছে ‘প্রফেসর বিদ্যা’। রাজনন্দিনী পাল অভিনীত মেগাকে পাঠিয়ে দেওয়া হয়েছে বিকেল ৫টায়। অর্থাৎ ‘দিদি নম্বর ১’ রচনা বন্দ্যোপাধ্য়ায়ের বিপরীতে।

আরও পড়ুন: ‘আমি নিজে বাংলাদেশী…’, এসআইআর অবহে ফের আলটপকা রূপঙ্কর! ‘ওটাকে বাঙাল বলে’, গায়কের ভুল শুধরে দিল নেটপাড়া

কমলিনীর সঙ্গে স্বতন্ত্রর বিয়ে, বুবলাইয়ের আত্মহত্যার চেষ্টা, সব মিলিয়ে জমজমাট প্লট। আর ফলে লাফিয়ে বাড়ল নম্বর। জোয়ার ভাঁটা-র থেকে অনেকটাই এগিয়ে জিতে নিয়েছে স্লট। পঞ্চম স্থানে চিরদিনই তুমি যে আমার। ছয় নম্বরে আমাদের দাদামণি।

আরও পড়ুন: মেজাজ হারিয়ে কখনো ইউভান-ইয়ালিনিকে পিটুনি দেন শুভশ্রী? ‘একজন মানুষ হিসেবে আরেকজন…’, জবাব রাজ-পত্নীর

দেখে নিন টিআরপি-র সেরা দশের তালিকা-

প্রথম: পরশুরাম (৭.১)

দ্বিতীয়: রাঙামতি তীরন্দাজ (৬.৬)

তৃতীয়: পরিণীতা (৬.৪)

চতুর্থ: জগদ্ধাত্রী/ রাণী ভবানী/ চিরসখা (৬.২)

পঞ্চম: চিরদিনই তুমি যে আমার (৬.১)

ষষ্ঠ: আমাদের দাদামণি (৫.৯)

সপ্তম: ফুলকি (৫.৮)

অষ্টম: ও মোর দরদিয়া (৫.৭)

নবম: জোয়ার ভাঁটা (৫.৬)

দশম: লক্ষ্মী ঝাঁপি (৫.৩)

এদিকে নীল ও মধুমিতাকে নিয়ে হইহই করে শুরু হওয়া ‘ভোলে বাবা পার করেগা’-র রেটিং ভীষণই কম। মাত্র ২.৭ রেটিং এসেছে। উলটো দিকে থাকা কুসুমের রেটিং ৪.৩। ক্রমাগত কমছে গৃহপ্রবেশ(15 min)+শুভ বিবাহ-এর নম্বরও। নম্বর এল মাত্র ২.৯। আনন্দীর রেটিংও ক্রমশ নিম্নগামী, এই সপ্তাহে এল মাত্র ২.৭।

আরও পড়ুন: এক্কেবারে পাকা বুড়ি, কিউটের ডিব্বা! ‘লাজু’ সাইনার ছোটবেলার এই ভিডিয়ো ভাইরাল

নন ফিকশনের কথা বললে দিদি সানডে ধামাকা-র টিআরপি রেটিং এসেছে ৪.৯। আর গানের রিয়েলিটি শো সারেগামাপা-র রেটিং ৫.১।