TRP List: ১ম সপ্তাহেই ‘কমলানিবাস’ চর্চায়! TRP টপার তারে ধরি ধরি, পরিণীতা না পরশুরাম এগিয়ে কে?

TRP List: সপ্তাহের শুরুতেই টেলিপাড়ার অন্দরে শোরগোল! টিআরপি (TRP) তালিকার কাটাছেঁড়া শুরু হতেই দেখা গেল এক নতুন চমক। জি বাংলার নতুন তুরুপের তাস ‘কমলানিবাস’ প্রথম সপ্তাহেই ছক্কা হাঁকিয়েছে। বেঙ্গল টপারের জায়গা ধরে রাখল তারে ধরি ধরি মনে করি। 

Published on: Apr 23, 2026, 12:19:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রতি সপ্তাহের মতো এবারও প্রকাশিত হলো বাংলা ধারাবাহিকের রিপোর্ট কার্ড। আর সেখানেই দেখা গেল এক অভাবনীয় মোড়। নতুন ও পুরনো ধারাবাহিকের লড়াইয়ে এবার বাজিমাত করল এক মিষ্টি প্রেমের গল্প। ৫.৬ রেটিং নিয়ে এই সপ্তাহের বেঙ্গল টপার নির্বাচিত হয়েছে পল্লবী-বিশ্বরূপের ‘তারে ধরি ধরি মনে করি’। পল্লবী ফের প্রমাণ করলেন কেন বাংলা টেলিভিশনের অন্যতম দামি নায়িকা তিনি। জবা, পর্ণার পর রূপমঞ্জরীর চরিত্রেও ততটাই কামাল করছেন এই সুন্দরী।

১ম সপ্তাহেই ‘কমলানিবাস’-এর বাজিমাত! TRP টপার তারে ধরি ধরি, পরিণীতার নম্বর কমল?
১ম সপ্তাহেই ‘কমলানিবাস’-এর বাজিমাত! TRP টপার তারে ধরি ধরি, পরিণীতার নম্বর কমল?

প্রথম তিনে হাড্ডাহাড্ডি লড়াই

গত কয়েক সপ্তাহ ধরে দাপট দেখালেও এবার কিছুটা পিছিয়ে দ্বিতীয় স্থানে সন্তুষ্ট থাকতে হলো ‘পরিণীতা’-কে। রায়ান-পারুলের প্রাপ্ত নম্বর ৫.৪। তবে তৃতীয় স্থানে থাকা ‘পরশুরাম’ (৫.৩) খুব বেশি পিছিয়ে নেই। যেকোনো মুহূর্তে এই দুই ধারাবাহিকের মধ্যে স্থান পরিবর্তন হতে পারে বলে মনে করছেন টেলিপাড়ার অন্দরের মানুষজন। তটিনী-পরশুরামের গল্প জমে ওঠেছে। তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে ‘জোয়ার ভাঁটা’। ৫.১ রেটিং নিয়ে এই ধারাবাহিকটি নিজের জায়গা পোক্ত করেছে। অন্যদিকে, প্রথম পাঁচের দৌড়ে জায়গা করে নিয়েছে ‘কুসুম’ (৫.০)। এই সিরিয়ালের সময় পরিবর্তন যে চ্যানেলের সঠিক সিদ্ধান্ত ছিল তা প্রমাণিত।

কমলানিবাসের চমক

কমলানিবাসের হাত ধরে ছোটপর্দায় ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সঙ্গে ছোটপর্দার জনপ্রিয় মুখ দেবাদৃতা বসু। এই জুটির রসায়ন শুরুতেই হিট। প্রথম সপ্তাহে এই মেগাকে ঘিরে যে প্রত্যাশা ছিল তা বৃথা যায়নি। সম্প্রচারের প্রথম সপ্তাহেই ৪.০ রেটিং পেয়ে দর্শকদের ড্রয়িংরুমে পাকাপাকি জায়গা করে নিল ‘কমলানিবাস’। যদিও সেরা দশে জায়গা হয়নি এই মেগার। কারণ প্রতিপক্ষ লক্ষ্মী ঝাঁপির মতো জনপ্রিয় মেগা।

হিট পরমব্রত-দেবাদৃতা জুটি

সাধারণত নতুন ধারাবাহিক থিতু হতে কিছুটা সময় নেয়, কিন্তু ‘কমলানিবাস’-এর ক্ষেত্রে হিসেবটা উল্টো। বড় পর্দা আর ওটিটি-র সফল অভিনেতা পরমব্রতর ড্রয়িংরুমে ফেরাটা যে সার্থক, তা স্পষ্ট। দেবাদৃতার সঙ্গে তাঁর অসমবয়সী রসায়ন আর পারিবারিক গল্পের বাঁধুনি দর্শকদের টেনে রেখেছে টেলিভিশনের পর্দার সামনে। সমালোচকদের মতে, প্রথম সপ্তাহেই ৪.০ নম্বর পাওয়া মানে গল্পের ভিত বেশ মজবুত।

সেরা দশের বাকিরা

এক নজরে সেরা পাঁচের তালিকা:

১ম: তারে ধরি ধরি মনে করি,৫.৬

২য়:পরিণীতা,৫.৪

৩য়:পরশুরাম,৫.৩

৪র্থ: জোয়ার ভাঁটা,৫.১

৫ম: কুসুম,৫.০

৬ষ্ঠ: প্রসেফর বিদ্য়া ব্য়ানার্জি/ গঙ্গা, ৪.৮

৭ম: ও মোর দরদিয়া, ৪.৭

৮ম: প্রতিজ্ঞা/ সংসার সংকীর্তণ/ লক্ষ্মী ঝাঁপি, ৪.৪

৯ম : কনে দেখা আলো ৪.৩

১০ম: রাঙামতি তীরন্দাজ ৪.২

পিছিয়ে পড়ল কারা?

তালিকায় উপরের সারিতে থাকা ধারাবাহিকগুলোর ভিড়ে এবার বেশ কিছু জনপ্রিয় মেগা প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছে। দর্শকদের মতে, একঘেয়ে গল্প আর পরকীয়ার একঘেয়েমি থেকে বেরোতে না পারলে আগামী সপ্তাহেও পতন ঠেকানো মুশকিল হবে অনেক মেগাস্টারের।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More