IPL Final: গলায় তুলসী মালা, পরনে ডেনিম! ফের খেতাব জয় RCB-র,বিরাটের পাশে ‘লেডি লাক’ অনুষ্কা

IPL Final: রবিবার রাতে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিরাট-দাপট। শুভমন গিলের গুজরাট টাইটান্সকে হারিয়ে টানা দ্বিতীয়বার আইপিএল ট্রফি জিতল আরসিবি। 

Published on: Jun 1, 2026, 07:31:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবাসরীয় রাতে ইতিহাস গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। গুজরাট টাইটান্সকে হারিয়ে আইপিএল ২০২৬-এর মেগা ফাইনালে টাইটেল ডিফেন্ড করল বিরাট কোহলির দল। আর আরসিবির টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার এই মহাকাব্যিক মুহূর্তের পরেই মাঠের সব লাইমলাইট কেড়ে নিল ‘বিরুষ্কা’-র এক চিরন্তন মিষ্টি রসায়ন। দলের এই অবিশ্বাস্য জয়ে গ্যালারিতে দাঁড়িয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়লেন বিরাট-ঘরনী অনুষ্কা শর্মা। বিরাটের ব্য়াট থেকে জয়সূচক রান বেরিয়ে আসতেই উড়ন্ত চুমু ছুঁড়ে দেন বউ। ট্রফি জয়ের পর মাঠে নেমে বিরাটের কাঁধে হাত দিয়ে ট্রফি ছুঁয়ে অনুষ্কার সেই বাঁধভাঙা উল্লাসের ছবি এখন নেটপাড়ায় সুপার ভাইরাল।

গলায় তুলসী মালা, পরনে ডেনিম! ফের খেতাব জয় RCB-র,বিরাটের পাশে ‘লেডি লাক’ অনুষ্কা
গলায় তুলসী মালা, পরনে ডেনিম! ফের খেতাব জয় RCB-র,বিরাটের পাশে ‘লেডি লাক’ অনুষ্কা

সাদামাটা সাজেই বাজিমাত, অনুষ্কাই কি আরসিবির ‘লেডি লাক’?

ম্যাচ জুড়ে গ্যালারিতে টেনশনে নখ কাটা থেকে শুরু করে আরসিবির জয়ের মুহূর্তে খুশিতে লাফিয়ে ওঠা— অনুষ্কা শর্মা ছিলেন পুরো ফাইনালের অন্যতম প্রধান আকর্ষণ। সাধারণত গ্ল্যামার দুনিয়ার তারকারা এমন মেগা ইভেন্টে জমকালো পোশাকে হাজির হলেও, অনুষ্কা এদিন ধরা দিলেন এক্কেবারে সাদামাটা লুকে। পরনে একটি সাধারণ সাদা ক্রশে টপ এবং ডেনিম জিন্স। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ওঁর গলায় থাকা তুলসী মালাটি। আধ্যাত্মিকতায় বিশ্বাসী এই তারকা দম্পতির এমন সাবেকি ও সরল রূপ দেখে মুগ্ধ অনুরাগীরা। অনেকেই বলছেন, অনুষ্কা শর্মাই হয়তো আরসিবির জন্য আসল ‘লেডি লাক’ হিসেবে কাজ করেছেন!

বিরাটের একহাতে ধরা আইপিএলের সেই বহুকাঙ্ক্ষিত সোনার ট্রফি, আর অন্য হাতটি জড়িয়ে রয়েছে অনুষ্কার কাঁধে। স্বামীর এই ঐতিহাসিক সাফল্যে গর্বিত অনুষ্কার মুখে চওড়া হাসি।

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন কোহলি-ব্রিগেড

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এই মরশুমে আরসিবির ওপর চাপ ছিল পাহাড়প্রমাণ। কিন্তু ফাইনালের মঞ্চে প্রথমে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে গুজরাট টাইটান্সকে ১৫৫ রানে আটকে দেওয়া এবং তারপর ঠান্ডা মাথায় ম্যাচ পকেটে পুরে নেওয়া— কোহলি-ব্রিগেড প্রমাণ করে দিল কেন তারা এই মুহূর্তে টুর্নামেন্টের সেরা দল। ম্যাচ শেষ হতেই গ্যালারি থেকে সোজা মাঠে নেমে আসেন অনুষ্কা। বিরাটকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আরসিবি দলের বাকি সদস্যদের সঙ্গেও ওঁর জয়ের আনন্দ ভাগ করে নেন তিনি। টানা দু'বছর ট্রফি ধরে রাখার এই অবিস্মরণীয় আনন্দ উদযাপনে আহমেদাবাদের স্টেডিয়াম জুড়ে রবিবার প্রতিধ্বনিত হল শুধুই আরসিবি-রব।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More