Debaparna Divorce: ‘এক বছর হল আমার ডিভোর্সের…’, কেন বিয়ে ভাঙল দেবপর্ণার? ‘কেউ বন্ধু হিসাবে ভালো…’

‘এখনও ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক’, প্রাক্তন স্বামীর সঙ্গে বন্ধুত্ব অটুট। তবে কেন ভাঙলো সংসার?

Published on: Aug 4, 2026, 18:42:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টেলিভিশনের পর্দার জনপ্রিয় মুখ দেবপর্ণা চক্রবর্তী। বোঝে না সে বোঝে না-তে এএসআরের দিদির চরিত্র হোক কিংবা ভানুমতীর খেল-এ নেতিবাচক মুখ সব চরিত্রেই সমান সাবলীল দেবপর্ণা। হালে ত্রিনয়নী, কিংবা মিঠিঝোরা-তেও দেখা মিলেছিল অভিনেত্রীর। তবে বেশকিছুটা সময় ছোটপর্দা থেকে গায়েব দেবপর্ণা। শুধু তাই নয়, নায়িকার ব্য়ক্তিগত জীবন নিয়েও মাস কয়েক ধরেই উঁকি দিচ্ছিল প্রশ্ন। অবশেষে নিজের মুখেই সবটা জানালেন দেবপর্ণা।

‘এক বছর হল আমার ডিভোর্সের…’, কেন বিয়ে ভাঙল দেবপর্ণার? ‘কেউ বন্ধু হিসাবে ভালো…’
‘এক বছর হল আমার ডিভোর্সের…’, কেন বিয়ে ভাঙল দেবপর্ণার? ‘কেউ বন্ধু হিসাবে ভালো…’

করোনাকাল শুরুর ঠিক আগে ধুমধাম করে বিয়ে সেরেছিলেন দেবপর্ণা। জিম ব্যবসায়ী শুভ্রজ্যোতি পালচৌধুরীর সঙ্গে ভালোবেসে ঘর বেঁধেছিলেন। কিন্তু টিকলো না সেই বিয়ে। বছরখানেক আগেই বিচ্ছেদ হয়েছে, জানালেন নায়িকা। টলিটাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবপর্ণা বলেন-'আমরা সেপারেটেড, আসলে আমরা ডিভোর্সড। হয়ে গেছে, এক বছরের বেশি সময় হয়ে গেল।'

কেন ভাঙলো এই ভালোবাসার বিয়ে? দেবপর্ণা বলেন, ‘ছোটবেলা থেকে আমার চুটিয়ে সংসার করার ইচ্ছে ছিল, সেটা করে নিয়েছি। এখনও ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক, খুবই কোর্ডিয়াল সম্পর্ক রয়েছে। এটা একটা মিউচুয়াল সিদ্ধান্ত। সবার জীবনের দিশা আলাদা থাকে, চাওয়া-পাওয়া আলাদা থাকে। সবাই সব রোলে ফিট নাই হতে পারে। কেউ বন্ধু হিসাবে ভালো হতে পারে, ছেলে হিসাবে ভালো হতে পারে, কিন্তু স্বামী হিসাবে কিংবা স্ত্রী হিসাবে একে অপরের কাছে যে চাওয়াটা রয়েছে সেটা হয়ত পূর্ণ হচ্ছিল না। এটা খুবই মিউচুয়াল। আমরা নিজেদের ভালো থাকাটা বেছে নিয়েছি’।

৫ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন। কখনও মা হওয়ার ইচ্ছে হয়েছে দেবপর্ণার? অভিনেত্রী জানান, ‘অবশ্যই মা হওয়ার ইচ্ছে রয়েছে। কিন্তু কখন মা হব সেটা আমার আর আমরা স্বামীর সিদ্ধান্ত, সেটা আর হয়ে ওঠেনি। এখন তো আমরা সেপারেটেড’। বিচ্ছেদের পর এখন সিঙ্গল দেবপর্ণা। নতুন সম্পর্কে এখনই জড়াতে চান না অভিনেত্রী। বরং সিঙ্গলহুড এনজয় করছেন দেবপর্ণা। প্রাক্তনের প্রতি কোনও তিক্ততা নেই, বরং সম্মানই রয়েছে দেবপর্ণার মনে।

বিচ্ছেদ যন্ত্রণা কীভাবে কাটিয়ে উঠেছেন দেবপর্ণা। অভিনেত্রী জানিয়েছেন, ‘সেইসময়টা খুব বেশি কাজে ব্য়স্ত হয়ে ওঠেছিলাম। শ্যুটিং করছিলাম প্রতিদিন। কাজ আমাকে অনেক বেশি ভালো রাখে। আমি বেণীদির (দামিণী বেণী বসু) অভিনয়ের ওয়ার্কশপ করেছিলাম। আমি খুব প্র্যাক্টিক্যাল মানুষ। আমার মানিয়ে নেওয়ার ধরণটা অন্যরকম’।

একটা সময় সক্রিয় রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন দেবপর্ণা। কামারহাটি এলাকার কাউন্সিলর ছিলেন অভিনেত্রী, কিন্তু এখন সে-সব থেকেও দূরে। আপাতত অভিনয়ই তাঁর একমাত্র ফোকাস।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More