‘এভাবে বাড়ি এসো, তোমায় দেওয়ালে টাঙাব’! করণের মেট গালা লুক নিয়ে মস্করা টুইঙ্কলের

টুইঙ্কল খান্না তাঁর শৈশবের বন্ধু করণ জোহরের মেট গালা লুক নিয়ে মজার মন্তব্য করলেন সোশ্যাল মিডিয়াতে। যা ইতিমধ্যেই রীতিমতো ভাইরাল। 

Published on: May 8, 2026, 14:20:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউড এখনও করণ জোহরের মেট গালা ২০২৬-এর রেশ কাটিয়ে উঠতে পারেনি। বহু তারকাই এখন এআই-এর সাহায্যে নিজেদের মেট গালা লুক তৈরি করছেন। এর মধ্যে রয়েছেন করণের ঘনিষ্ঠ বন্ধু টুইঙ্কল খান্না মজার ছলে তাঁকে খোঁচা দিয়েছেন। করণের মেট গালা লুকের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে সঙ্গে দিয়েছেন একটি মজাদার মন্তব্য। করণের এই আউটফিটটি বিখ্যাত চিত্রশিল্পী রাজা রবি বর্মার পেইন্টিং থেকে অনুপ্রাণিত।

করণ জোহরকে নিয়ে মস্করা টুইঙ্কলের।
করণ জোহরকে নিয়ে মস্করা টুইঙ্কলের।

টুইঙ্কলের মজাদার প্রশংসা

টুইঙ্ক খান্না একেবারে নিজস্ব স্টাইলে করণ জোহরের প্রশংসা করেছেন। করণের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ওয়াও! একেবারে শিল্পকর্ম। একবার এটা পরে আমাদের বাড়িতে এসো, আমি তোমাকে আমার দেওয়ালে টাঙিয়ে রাখব...’

মেট গালায় করণ জোহরের লুক নিয়ে টুইঙ্কলের মস্করা।
মেট গালায় করণ জোহরের লুক নিয়ে টুইঙ্কলের মস্করা।

নিজের পোশাক নিয়ে কী বললেন করণ জোহর?

করণ জোহরের মেট গালা পোশাকটি ডিজাইন করেছিলেন মণীশ মলহোত্রা। পোশাকে ফুটে উঠেছিল রাজা রবি বর্মার বিখ্যাত শিল্পকর্মের ছাপ। নিজের মেট গালা লুকের ছবি শেয়ার করে করণ লিখেছিলেন, ‘সিনেমা আর কস্টিউমকে স্বপ্নভরা চোখে দেখত এমন এক ছেলের মেট গালার সিঁড়ি পর্যন্ত পৌঁছনোর সফর… সত্যিই জীবন খুব সুন্দর এবং অপ্রত্যাশিতভাবে পূর্ণতা পায়। আমার কাছে এই মুহূর্তটা শুধু ফ্যাশনের ছিল না, এটা ছিল গল্প বলার মুহূর্ত। রাজা রবি বর্মার ঐতিহ্যকে নতুনভাবে জীবন্ত করে তোলার সুযোগ… এবার আর ক্যানভাসে নয়, বরং চলমান এক শিল্পরূপে। ভারত, আমাদের সংস্কৃতি, আমাদের শিল্প এবং আমাদের গল্পকে বিশ্বের অন্যতম বড় মঞ্চে তুলে ধরতে পারাটা আমার কাছে ভীষণ বিশেষ ছিল।’

‘মণীশ মলহোত্রার সঙ্গে ৩০ বছরের বন্ধুত্ব এবং কাজের সফর… আর আজও আমরা একসঙ্গে নতুন ইতিহাস তৈরি করছি। এই স্মরণীয় মুহূর্তের জন্য আপনাকে এবং আপনার পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ।’, আরও লিখেছিলেন করণ জোহর।

করণের সঙ্গে মস্করা করতে বড়ই ভালোবাসেন টুইঙ্কল

টুইঙ্ক খান্না এবং করণ জোহর ছোটবেলার বন্ধু। টুইঙ্কল প্রায়ই সকলের সামনে করণকে নিয়ে মস্করা করার সুযোগ ছাড়েন না। দু’জনেই যেহেতু একসঙ্গে বোর্ডিং স্কুলে পড়াশোনা করেছেন, তাই দুজনে জানেন একে-অপরের বহু গোপন কথাও।

২০১৫ সালের এক সাক্ষাৎকারে টুইঙ্কল খান্না বলেছিলেন যে, করণ একসময় তাঁর প্রেমে পড়েছিলেন। তিনি জানান, ‘করণ নিজেই স্বীকার করেছিল যে, সে আমাকে ভালোবাসে। তখন আমার হালকা গোঁফ ছিল। ওর মনে হয় সেগুলো দেখে খুব হট লাগে এবং বলত, 'তোমার গোঁফ আমার খুব পছন্দ'।’

করণ জোহর নিজেও একাধিকবার জানিয়েছেন যে, জীবনে তিনি মাত্র একজন মেয়েকেই ভালোবেসেছিলেন, আর তিনি হলেন টুইঙ্কল খান্না।

করণ চেয়েছিলেন তাঁর প্রথম ছবি কুছ কুছ হোতা হ্য়ায়-তে টুইঙ্কল খান্না অভিনয় করুন। তবে টুইঙ্কল সেই প্রস্তাব ফিরিয়ে দেন। পরে সেই চরিত্রে অভিনয় করেন রানি মুখোপাধ্যায়। ছবিতে তাঁর চরিত্রের নাম রাখা হয়েছিল ‘টিনা’, যা আসলে টুইঙ্কলেরই ডাকনাম।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More