Uday-Anamika: ঈশানীর কোল ঘেঁষে বসে উদয়, ছবি দেখেই প্রছন্ন হুমকি অনামিকা ভক্তের, কী জবাব রায়ানের?
Uday-Anamika: টলিপাড়ার জনপ্রিয় জুটি উদয় প্রতাপ সিং এবং অনামিকা চক্রবর্তী-র বৈবাহিক জীবন নিয়ে গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন ছড়িয়েছিল, তবে সে জল্পনায় আগেই ইতি টেনেছেন দুজনে। হালে পরিণীতা নায়িকার সঙ্গে ছবি পোস্ট করায় বউয়ের ফ্যানেদের চক্ষূশূল হলেন রায়ান।
Uday-Anamika: পর্দার ‘রায়ান’ কি তবে বাস্তবে অনামিকার থেকে দূরে সরছেন? কিছুদিন আগে অনামিকার সোশ্যাল মিডিয়া পোস্ট জল্পনা উস্কে দিয়েছিল। বিচ্ছেদ জল্পনায় আগেই জল ঢেলেছেন দুজনে। বুঝিয়ে দিয়েছেন পরস্পরকে কতটা ভালোবাসেন। জি বাংলা সোনার সংসারের মঞ্চে তো অনামিকার পা ছুঁয়ে প্রণাম করে রীতিমতো হইচই ফেলেছিলেন উদয় প্রতাপ সিং। কিন্তু নায়কের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে খানিক হতাশ অনামিকা ভক্তরা। স্ত্রী অনামিকা চক্রবর্তীর বদলে সহ-অভিনেত্রী ঈশানী-সহ বাকিদের সঙ্গে ছবি দিতেই চটেছেন অনামিকা-ভক্তরা। এমনকি উদয়কে রীতিমতো ‘সাবধান’ করে দিলেন এক অনুরাগী।

তমু দি-কে নিয়ে ‘হুমকি’
উদয়ের একটি পোস্টের নিচে এক অনুরাগী সরাসরি লেখেন— ‘আমাদের তনু দি-কে (অনামিকা) সবসময় সাথে রাখবে। উনিও এই পরিবারের একজন। আমরা তনু দি-কে ভালোবাসি। সেরা জুটি রায়ান-পারুল ঠিক আছে, কিন্তু উদয়-তনু চিরকাল। সবসময় সুখী থাকো।’ ভক্তদের এই মন্তব্যের সুরে স্পষ্ট যে, অনামিকাকে ছাড়া উদয়কে তাঁরা মেনে নিতে পারছেন না।
উদয়ের ‘কুল’ জবাব
ভক্তদের এই আবেগ এবং প্রচ্ছন্ন হুমকির মুখে মেজাজ হারাননি উদয়। বরং খুব শান্তভাবে জল্পনায় জল ঢেলেছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘Don’t worry Darling’। তাঁর এই ছোট কিন্তু অর্থবহ মন্তব্যই বুঝিয়ে দিচ্ছে যে, বাইরে যাই রটুক না কেন, তাঁদের ব্যক্তিগত সমীকরণ এখনও অটুট। তিনি সম্ভবত বোঝাতে চেয়েছেন যে ‘পারুল’ কেবল তাঁর পর্দার রসায়ন, বাস্তবের ‘ডার্লিং’ অনামিকাই আছেন।
জল্পনার অবসান?
বেশ কিছুদিন আগে অনামিকা, উদয়ের সব ছবি নিজের সোশ্যাল মিডিয়ার দেওয়াল থেকে লুকিয়ে ফেলেছিলেন। যা থেকে শুরু হয়েছিল দুজনের বিচ্ছেদ জল্পনা। অনামিকার কিছু বিষণ্ণ পোস্ট সেই জল্পনায় ঘি ঢেলেছিল। তবে উদয়ের এই পাল্টা জবাব এবং ‘ডার্লিং’ সম্বোধন কি সব বিতর্ক থামিয়ে দেবে? ভক্তরা অন্তত সেই আশাতেই বুক বাঁধছেন।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


