Guess Who: বাংলার শাকিরা! টলিপাড়ার টিআরপি টপার ধারাবাহিকের হিরোর এ কী রূপ! বলুন তো কে?

চিনতে পারলেন টলিউডের এই নতুন শাকিরাকে? ইনি কিন্তু হিরোইন নন, বরং এক জনপ্রিয় হিরো। বলুন তো কে?

Published on: Jul 28, 2026, 18:30:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কালো রঙের স্কার্ট আর টপ গায়ে। সাইড স্লিট স্কার্ট থেকে বেরিয়ে আছে পা। চুলে বব কাট। গলায় আবার ফেদারের স্কার্ফ! কী চিনতে পারলেন টলিউডের এই নতুন শাকিরাকে? ইনি কিন্তু হিরোইন নন, বরং এক জনপ্রিয় হিরো। যার চকোলেট বয় ইমেজের কারণে মহিলা ফ্যান ফলোইং বিশাল। এমনকী, এই হিরো-র ধারবাহিকও টিআরপিতে প্রথম থেকেই দুর্দান্ত ফল করে আসছে!

টলিপাড়ার এই নতুন শাকিরাকে চিনলেন?
টলিপাড়ার এই নতুন শাকিরাকে চিনলেন?

ইনি আর কেউ নন, পরিণীতার রায়ান অর্থাৎ উদয় প্রতাপ সিং। তিনি নিজেই ছবিগুলি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। ক্যাপশনে লেখা, ‘শহরে নতুন শাকিরা এসেছে!’ খুব জলদিই টানটান মোড় আসতে চলেছে জি বাংলার এই মেগায়।

আপাতত গল্পে দেখানো হবে যে, কিডন্যাপ করা হয়েছে প্রাগন্যান্ট পারুলকে। সঙ্গে রয়েছে রুকুও। আর এর পিছনে সংযুক্তার হাত। আর বউকে বাঁচাতেই সিনে এন্ট্রি হবে রায়ানের। আসলে পারুল-রুকুকে যারা কিডন্যাপ করে নিয়ে যায়, তারা ওদের নির্দেশ দেয় তৈরি হয়ে আসতে, অতিথিদের নেচে-গেয়ে আনন্দ দিতে। আর তখনই ক্যাবারে ডান্সার হিসেবে অপরাধীদের চোখে ধুলো দেয় রায়ান।

উদয়ের এই পোস্টে রিয়াজ লিখলেন, ‘ওয়াও শাকিরা’! নীল ভট্টাচার্য লিখলেন, ‘ডেট নাইট?’ যাতে আবার উদয়ের জবাব, ‘যে কোনো সময় ফোন কোরো হানি! আমি শুধু তোমার।’ আবার রণজয় বিষ্ণু লিখলেন, ‘তুমি কি সিঙ্গেল বাবা?’ এতে উদয়ের জবাব, ‘সবসময় তোমার জন্য সিঙ্গেল আর এভেইলেবল! এক্সক্লুসিভ অফার’।

সম্প্রতি ছিল পরিণীতা-র ৬০০ পর্বের সেলিব্রেশন। কেক কেটে জমিয়ে হয়েছে সেলিব্রেশন। পরিণীতা ধারাবাহিকের গল্প প্রথম থেকেই দর্শকদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে। জেন জি-র গল্প, তাদের খুনসুটি, সম্পর্কের জটিলতা, সঙ্গে পরিবার নিয়ে নানা ধরনের টুইস্ট-- সব মিলিয়ে এনেছে জমজমাট টিআরপি। এমনকী, জনপ্রিয়তা পেয়েছে পারুল আর রায়ান অর্থাৎ ইশানী চট্টোপাধ্যায় ও উদয় প্রতাপ সিং-এর জুটি।

অভিনয়ে আসার আগে উদয় প্রতাপ সিং ক্রিকেট খেলতেন। বেশ কয়েক বছর সাফল্যের সাথে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। এরপর অভিনয়ে পা রাখা। বেশ কিছু ধারাবাহিকে সহ-অভিনেতা হিসেবে দেখা গিয়েছিল। যার মধ্যে রয়েছে মিঠাই, নিম ফুলের মধু-র মতো মেগা। তবে পরিণীতা নিয়ে আসে কেন্দ্রীয় চরিত্রে কাজের সুযোগ। আর এই চরিত্রে নিজেকে একেবারে ঢেলে দিয়েছেন উদয়। বাংলার দর্শকমনে জায়গা করে নিয়েছেন রায়ান হিসেবে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More