শুধু অভিনয় নয়, বাবার দেখানো পথে পরিচালনাতেও ধীরে ধীরে এগোচ্ছেন উজান গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই উজান পরিচালিত কুরুক্ষেত্র নেটফ্লিক্স ওটিটি প্লাটফর্মে দুর্দান্ত জায়গা করে নিয়েছে। এবার প্রথম বাংলা ছবি পরিচালনা করতে চলেছেন উজান।
শুধু অভিনয় নয়, বাবার দেখানো পথে পরিচালনাতেও ধীরে ধীরে এগোচ্ছেন উজান গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই উজান পরিচালিত ‘কুরুক্ষেত্র’ নেটফ্লিক্স ওটিটি প্লাটফর্মে দুর্দান্ত জায়গা করে নিয়েছে। এবার প্রথম বাংলা ছবি পরিচালনা করতে চলেছেন উজান।
‘কাতুকুতু বুড়ো’ এই সিনেমায় শুধু পরিচালক নয় একজন অভিনেতা হিসেবেও কাজ করবেন উজান। কিন্তু এই ছবির শুটিং চলাকালীন আচমকা ঘটে গেল একটি বড় দুর্ঘটনা। পড়ে গিয়ে পায়ে চোট পেলেন উজান।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সিনেমায় একটি তাড়া খাওয়ার দৃশ্যে অভিনয় করার সময় এই দুর্ঘটনাটি ঘটে। ক্যামেরা যে ট্রলের ওপর চলছিল, ছুটতে ছুটতে সেই লাইনে পড়ে যান উজান। পায়ে যে বেশ ভালোমতো ওর চোট পেয়েছেন তিনি, সেটা আর বলার অপেক্ষা রাখে না।
ইতিমধ্যেই চিকিৎসা শরণাপন্ন হয়েছেন উজান। প্রাথমিক চিকিৎসার পরেই চিকিৎসকরা জানিয়ে দেন, পায়ের লিগামেন্ট ছিড়ে গিয়েছে পরিচালকের। আপাতত বিশ্রামে থাকতে হবে তাঁকে। অবস্থার যদি উন্নতি না হয় তাহলে আগামী দিনে অপারেশন করতে হতে পারে।
এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে উজান জানিয়েছেন, তিনি আপাতত বিশ্রামে রয়েছেন। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে তাই আপাতত বাড়ি থেকে বের হতে পারবেন না তিনি। যদিও এই মুহূর্তে তিনি নিজেকে নিয়ে যতটা না চিন্তা করছেন তার থেকে বেশি চিন্তা করছেন কাজ নিয়ে। যেহেতু তিনি পরিচালক তাই তিনি বাড়িতে থাকলে কাজের অনেকটাই ক্ষতি হয়ে যাবে বলে আশঙ্কা করছেন উজান।
তবে শুধু পরিচালনা নয় যেহেতু তিনি নিজেও এই ছবিতে অভিনয় করছেন তাই তিনি চাইছেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরে আসতে। তবে আপাতত আগামী কয়েক দিন যে সেটা একেবারেই সম্ভব নয় সেটাও জানাতে ভোলেননি কৌশিক পুত্র।
প্রসঙ্গত, এই সিনেমায় উজানের বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী তথা গায়িকা রাপূর্ণা ভট্টাচার্য। রাপূর্ণা এর মধ্যেই সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ এবং শিবপ্রসাদ এবং নন্দিতা পরিচালিত ‘রক্তবীজ ২’ ছবিতে গান গেয়েছেন।