ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘কাতুকুতু বুড়ো’, কবে থেকে দেখতে পাবেন দর্শকরা?
গত ২৪ জুলাই বড় পর্দায় মুক্তি পেয়েছিল উজান গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি কাতুকুতু বুড়ো। এই ছবিটি বিভিন্ন কারণে বিশেষ হয়ে উঠেছিল কারণ এই ছবিটি উজানের প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ছিল। এছাড়া ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন উজান নিজেই।
গত ২৪ জুলাই বড় পর্দায় মুক্তি পেয়েছিল উজান গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘কাতুকুতু বুড়ো’। এই ছবিটি বিভিন্ন কারণে বিশেষ হয়ে উঠেছিল কারণ এই ছবিটি উজানের প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ছিল। এছাড়া ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন উজান নিজেই।
ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে কাতুকুতু বুড়ো
উজানের বিপরীতে অভিনয় করেছিলেন রাপূর্ণা, যিনি সঙ্গীত জগতের বাইরে বেরিয়ে প্রথম অভিনয় জগতে প্রবেশ করেছিলেন। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন রাহুল, চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং অনুজয় চট্টোপাধ্যায়।
বড়পর্দায় ছবিটি মুক্তি পাওয়ার পর দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসিত হয়েছিল সিনেমাটি। একটি ছেলে যে ছোটবেলা থেকে মানুষের কাছে বিভিন্ন কারণে ছোট হতে থাকে, পরবর্তীকালে তার জীবনে বাস্তব এবং কল্পবিজ্ঞান মিলেমিশে একাকার হয়ে যায়। শান্তশিষ্ট ছেলেটি নিজের মধ্যে খুঁজে পায় এক শক্তিশালী সুপারহিরোকে।
বড় পর্দার গণ্ডি পেরিয়ে এবার ডিজিটাল প্লাটফর্মে প্রবেশ করতে চলেছে ‘কাতুকুতু বুড়ো’। যে সমস্ত দর্শকরা বড় পর্দায় এই ছবিটি দেখতে মিস করেছেন তাদের জন্য হইচই আনতে চলেছে একটি বিশাল বড় সুযোগ। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে হইচই-এর পর্দায় দর্শকরা দেখতে পারবেন কাতুকুতু বুড়ো।
ছবির পোস্টার প্রকাশ্যে এনে ডিজিটাল প্লাটফর্মের তরফ থেকে ক্যাপশনে লেখা, ‘ক্ষত অন্ধকার প্রতিশোধ, অতীতের ছায়া থেকে পালিয়েই কি সত্যি মুক্তি মেলে, নাকি সেই ছাড়াই একদিন ফিরে আসে অন্য রূপে? বড় পর্দায় মন জয় করার পর কাতুকুতু বুড়ো এবার আসছে হইচই - তে।’
Home/Entertainment/ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘কাতুকুতু বুড়ো’, কবে থেকে দেখতে পাবেন দর্শকরা?