প্রতিবাদ মিছিলে ঋত্বিক-সোহিনীর সঙ্গে উন্মেষ, হঠাৎ কীসের প্রতিবাদে এই পদযাত্রা?

কনটেন্ট ক্রিয়েটারদের মধ্যে যারা জনপ্রিয় তাদের মধ্যে ঘটন ওরফে উন্মেষ গঙ্গোপাধ্যায়ের নাম করাই যায়। হাসির কনটেন্ট পোস্ট করার পাশাপাশি তিনি তুলে ধরেন সমাজের বিভিন্ন কঠিন বাস্তব। এবার প্রতিবাদ মিছিলে হাঁটতে দেখা গেল উন্মেষ গঙ্গোপাধ্যায়কে। কিন্তু কিসের প্রতিবাদে হাঁটছেন তিনি?

Published on: Aug 7, 2026, 20:31:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কনটেন্ট ক্রিয়েটারদের মধ্যে যারা জনপ্রিয় তাদের মধ্যে ঘোতন ওরফে উন্মেষ গঙ্গোপাধ্যায়ের নাম করাই যায়। হাসির কনটেন্ট পোস্ট করার পাশাপাশি তিনি তুলে ধরেন সমাজের বিভিন্ন কঠিন বাস্তব। এবার প্রতিবাদ মিছিলে হাঁটতে দেখা গেল উন্মেষ গঙ্গোপাধ্যায়কে। কিন্তু কিসের প্রতিবাদে হাঁটছেন তিনি?

প্রতিবাদ মিছিলে ঋত্বিক-সোহিনীর সঙ্গে উন্মেষ
প্রতিবাদ মিছিলে ঋত্বিক-সোহিনীর সঙ্গে উন্মেষ

না, বাস্তব জীবনে নয় বরং এবার ছবির পর্দায় এমন একটি চরিত্রে ধরা দিতে চলেছেন উন্মেষ। পাশে দেখতে পাওয়া যাবে ঋত্বিক চক্রবর্তী এবং সোহিনী সরকারকে। ছবির নাম ‘উইঙ্কল-টুইঙ্কল’। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতেই সিপিআইএম- এর একজন কর্মী হিসেবে ধরা দিতে চলেছেন উন্মেষ।

আরও পড়ুন: ৫ মাসেই শুরু অশান্তি! রণজয়-শ্যামৌপ্তির বিচ্ছেদের পেছনে রয়েছে কোন কারণ?

উন্মেষের এই নতুন অবতার দেখে ভীষণ খুশি দর্শকমহল। তবে এই প্রথমবার নয়, ভাগ্যলক্ষী বাম্পার নামের একটি ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে উন্মেষ গঙ্গোপাধ্যায়কে। ঋষভ দত্ত পরিচালিত এই ছবিটি খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পাবে। উন্মেষ ছাড়া এই ছবিতে অভিনয় করেছেন বিমল গিরি, স্বরলিপি ঘোষ, চিরঞ্জিত চক্রবর্তী, সুরজিৎ মাল, সুব্রত সেনগুপ্ত, স্বাতী মুখোপাধ্যায়, শান্তনু মজুমদার সহ আরও অনেকে। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন শমীক গুহ রায়, সায়ন্তন মিস্ত্রি এবং অনুষ্ঠুপ মজুমদার।

‘উইঙ্কল-টুইঙ্কল প্রসঙ্গে

আগামী ৪ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘উইঙ্কল-টুইঙ্কল’। ২০২৩ সালের মাঝামাঝি থেকেই এই ছবির কথা শুনতে পাওয়া যাচ্ছিল। ব্রাত্য বসুর বিখ্যাত নাটক ‘উইঙ্কল-টুইঙ্কল’ অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমাটি। ২০২৪ সালে এই সিনেমার প্রথম পোস্টার মুক্তি পেয়েছিল, তারপর দীর্ঘ দুই বছর পর অবশেষে এলো সিনেমার টিজার।

গোটা টিজারটি জুড়েই বাবা-ছেলের কথোপকথন রয়েছে। রাজনৈতিক মতভেদ এবং পারিবারিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি এই গল্প। এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়। অভিনয় করবেন অনুসূয়া মজুমদার, অঙ্গনা রায়, দেবেশ চট্টোপাধ্যায় এবং রজতাভ দত্ত সহ আরো অনেকে।

আরও পড়ুন: 'দয়া করে বাঁচতে দিন...', শ্যামৌপ্তির সঙ্গে টাকা-কাজ নিয়ে অশান্তির গুঞ্জনে মুখ খুললেন রণজয়

সিনেমাটি মুক্তি পাবে আগামী ৪ সেপ্টেম্বর। এই তারিখ এইটুকু স্পষ্ট করে দিচ্ছে যে স্বাধীনতা দিবসের প্রাক্কালে যে সিনেমাগুলি মুক্তি পাবে, তাদের সঙ্গে কিছুটা দূরত্ব রেখেই এই সিনেমাটি মুক্তির কথা ভেবেছেন পরিচালক। প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের আগে মুক্তি পাবে জিৎ অভিনীত কেউ বলে ‘বিপ্লবী কেউ বলে ডাকাত’। যদিও ওই সময় দেবের ছবিও মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ আপাতত মুক্তি পাচ্ছে না।