Ranveer Singh: গোয়ায় বিয়ের আসরে সুন্দরীর সাথে নাচে মত্ত হবু বাবা রণবীর, কে এই কন্যে? দীপিকা কই?

পর্দা হোক আর বাস্তব রণবীর সিং আসর জমাতে ওস্তাদ। পারিবারিক বিয়ের অনুষ্ঠান হলে তো কথাই নেই! নাচে-গানে তুতো বোনের বিয়েতে হুল্লোড়ে মাতলেন ধুরন্ধর নায়ক।

Published on: Jul 3, 2026, 17:45:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউডের অন্যতম পাওয়ার হাউস এবং এনার্জি কিং রণবীর সিং। অনস্ক্রিন হোক কিংবা অফ-স্ক্রিন— ওঁর উপস্থিতি মানেই সেখানে আনন্দের জোয়ার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেতার তেমনই এক পারিবারিক ও মিষ্টি মুহূর্তের ছবি সামনে এসেছে, যা দেখে মজেছেন ওঁর ভক্তরা।

Ranveer Singh with cousin Saumya Hingorani in Goa.
Ranveer Singh with cousin Saumya Hingorani in Goa.

গত বছর ডিসেম্বরে স্ত্রী দীপিকা পাড়ুকোনকে সাথে নিয়ে নিজের তুতো বোন সৌম্য হিঙ্গোরানি-র বিয়েতে যোগ দিতে গোয়ায় গিয়েছিলেন রণবীর। সেখানে সমরাজ ঠাকরের সঙ্গে চার হাত এক হয় সৌম্যর। এবার সেই জমকালো বিয়ের আসর থেকে রণবীরের একটি সম্পূর্ণ অদেখা এবং দারুণ ‘ক্যান্ডিড’ ছবি শেয়ার করেছেন স্বয়ং ওয়েডিং ফটোগ্রাফার, যা নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে।

গোয়ার মেহেন্দি অনুষ্ঠানে ‘কেয়ারফ্রি’ মেজাজে রণবীর!

গোয়ার ‘সাক্রি ভিলা'-তে বসেছিল সৌম্য ও সমরাজের মেহেন্দি এবং সঙ্গীতের আসর। ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, বোন সৌম্যর বিয়েতে দাদাসুলভ দায়িত্ব পালনের পাশাপাশি চুটিয়ে নাচছেন রণবীর। ধুরন্ধর তারকার পরনে ছিল একটি ক্যাজুয়াল সবুজ রঙের কুর্তা-পায়জামা এবং চোখে সানগ্লাস।

অন্যদিকে, কনে সৌম্যকে একটি জমকালো গোলাপি ঘারারা স্যুটে অসম্ভব মিষ্টি লাগছিল। ছবির ক্যাপশনে ফটোগ্রাফার লিখেছেন, ‘অনন্ত পথচলার শুরুটা হলো কিছু নাচুনে পা, মনখোলা হাসি আর মেহেন্দির চিরন্তন ঐতিহ্যের মধ্য দিয়ে। এই সুন্দর সন্ধেটি আরও স্পেশাল হয়ে উঠেছিল যখন সৌম্যর পাশে ওঁর ভাই রণবীর সিং এসে দাঁড়িয়েছিলেন।’

ভিডিও ক্লিপটিতে রণবীরকে অত্যন্ত ফুরফুরে মেজাজে বোনকে জড়িয়ে ধরতে এবং পরিবারের সাথে হাসিমুখে কোমর দোলাতে দেখা যাচ্ছে। এই ছোট্ট ভিডিয়োতে দীপিকার দেখা না মিললেও গত ডিসেম্বরে অনুষ্ঠিত এই পারিবারিক অনুষ্ঠানে দায়িত্বশীল বউমার মতোই হাজির হয়েছিলেন দীপিকা।

‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির রেকর্ড ব্রেকিং সাফল্য

পারিবারিক জীবনের এই আনন্দের পাশাপাশি রণবীর সিংয়ের পেশাগত জীবনও এখন সাফল্যের সপ্তম স্বর্গে রয়েছে। পরিচালক আদিত্য ধরের মেগা ফ্র্যাঞ্চাইজি ‘ধুরন্ধর’ (Dhurandhar) বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করেছে। যেখানে ভারতীয় স্পাই ‘হামজা’ ওরফে জসকিরত সিং রাঙ্গির চরিত্রে রণবীরের অভিনয় দর্শকমহলে তুমুল প্রশংসিত হয়েছে।

বক্স অফিসের হিসেব অনুযায়ী, ‘ধুরন্ধর’ বিশ্বজুড়ে ১,৩০৭.৩৫ কোটি টাকার ব্যবসা করেছিল এবং এর সিক্যুয়েল ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ (Dhurandhar 2: The Revenge) বিশ্বব্যাপী ১,৮১৩.৩৯ কোটি টাকা আয় করে অল-টাইম ব্লকবাস্টার তকমা ছিনিয়ে নিয়েছে। এই ছবিতে রণবীরের সাথে অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও আর মাধবনের মতো অভিনেতারাও ছিলেন।

রণবীরের প্রোডাকশনে নতুন ছবি ‘প্রলয়’

আগামী দিনে রণবীরকে দেখা যাবে এক সম্পূর্ণ ভিন্ন ঘরানার প্রজেক্টে। পরিচালক হনসল মেহতার পুত্র জয় মেহতার পরিচালনায় একটি পোস্ট-অ্যাপোক্যালিপ্টিক থ্রিলার ছবি ‘প্রলয়’ (Pralay)-এ মুখ্য চরিত্রে অভিনয় করবেন তিনি। এই ছবিতে ওঁর বিপরীতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শনকে।

সবচেয়ে বড় বিষয় হলো, এই ছবিটির মাধ্যমেই প্রযোজক হিসেবে ডেবিউ করতে চলেছেন রণবীর। নায়কের নিজস্ব ব্যানার ‘মা কসম ফিল্মস’ (Maa Kasam Films)-এর অধীনেই তৈরি হবে ‘প্রলয়’। চলতি বছরের শেষের দিকেই এই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More