ককরোচদের প্রচারের জন্য অভিজিৎ দীপকে-র থেকে ১ লাখ টাকা পেয়েছেন? ফৈজানকে চ্যালেঞ্জ উরফির!

'এক লাখ টাকায় একটা রিল করব?' অভিযোগ উঠতেই কড়া জবাব দিলেন উরফি। সত্যি টাকা নিয়েছেন তিনি?

Published on: Aug 4, 2026, 21:30:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

'ককরোচ জনতা পার্টি' (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য নাকি ১ লাখ টাকা পেয়েছেন ফ্যাশন সেনসেশন ও অভিনেত্রী উরফি জাভেদ! সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফৈজান আনসারী-র এমন বিস্ফোরক দাবির পরেই তীব্র ক্ষোভ প্রকাশ করলেন উরফি। ভুয়ো খবর রটানোর কড়া জবাব দিয়ে উরফি সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন— টাকা নেওয়ার কথা প্রমাণ করতে পারলে তিনি ওঁর কোটি কোটি অনুরাগী সম্বলিত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করে দেবেন!

ককরোচদের প্রচারের জন্য অভিজিৎ দীপকে-র থেকে ১ লাখ টাকা পেয়েছেন? ফৈজানকে চ্যালেঞ্জ উরফির!
ককরোচদের প্রচারের জন্য অভিজিৎ দীপকে-র থেকে ১ লাখ টাকা পেয়েছেন? ফৈজানকে চ্যালেঞ্জ উরফির!

‘যে দাবি করছে সে সংবাদমাধ্যমের খিদেতে ভুগছে!’— উরফির তোপ

সোশাল মিডিয়ায় সংশ্লিষ্ট খবরের স্ক্রিনশট শেয়ার করে উরফি লেখেন— '১ লাখ টাকা???' এরপরেই ফৈজান আনসারীকে তীব্র ভাষায় আক্রমণ করে উরফি। তাঁর কথায়, ফৈজান আনসারী এমন একজন মানুষ যিনি নিজের প্রচারের জন্য আগেও উরফিকে নিয়ে একাধিক ভুয়ো খবর ছড়িয়েছেন। এমনকি উরফি ট্রান্সজেন্ডার (রূপান্তরকামী) বলেও একসময় রটিয়েছিলেন তিনি।

উরফি খোঁচা দিয়ে বলেন, ‘একবার গিয়ে খোঁজ নিয়ে দেখুন আমি ১টি সোশাল মিডিয়া রিল পোস্ট করার জন্য কত টাকা চার্জ করি! ১ লাখ টাকার জন্য আমি খামোকা রিল বানাতে যাব?’

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের খোলা চ্যালেঞ্জ:

ক্ষোভ প্রকাশ করে উরফি আরও যোগ করেন, প্রমাণ করতে পারলে তিনি সোশ্যাল মিডিয়া ও উপার্জনের সব পথ ত্যাগ করবেন।

উরফি জাভেদের কড়া প্রতিক্রিয়া, ‘আমি কোনো টাকা পাইনি, বরং আমার টাকাই জলে গেছে! আমার পেজে গিয়ে দেখুন, এসব বিতর্কের পর কোনও ব্র্যান্ডই এখন আমার সাথে কাজ করতে আসছে না। কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি ককরোচ জনতা পার্টির থেকে টাকা নিয়েছি, তবে আমি আজই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেব এবং আয়ের সমস্ত উৎস ত্যাগ করব।’

কে এই ফৈজান আনসারী?

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফৈজান আনসারী রিয়্যালিটি সিরিজ 'ডেটবাজি'-তে অভিনয় করেছেন। ইনস্টাগ্রামে তাঁর প্রায় ১.১ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। এর আগেও একাধিক তারকার বিরুদ্ধে বিতর্কিত দাবি করে খবরের শিরোনামে এসেছেন তিনি।

ধর্ম পরিবর্তনের গুজব ও অতীত বিতর্ক

এর আগেও উরফিকে নিয়ে একাধিক ভুয়া খবর ছড়িয়েছিল। কিছুদিন আগে খবর রটেছিল যে উরফি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং নিজের নতুন নাম রেখেছেন ‘রিতা’। সেই সময়েও ক্ষোভ উগড়ে দিয়ে উরফি জানিয়েছিলেন যে তিনি ধর্ম পরিবর্তন করেননি। পাশাপাশি তিনি স্পষ্ট করেন, তিনি কোনো প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাসই করেন না।

উল্লেখ্য, উরফি জাভেদ রিয়্যালিটি শো 'দ্য ট্রেইটরস' (The Traitors)-এ অংশগ্রহণ করেছিলেন এবং দুর্দান্ত পারফর্ম করে সেই শো-এর বিজয়ী হয়ে ট্রফি নিজের নামে করেছিলেন।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More