'SVC 63'-এ সলমন খানের দুর্ধর্ষ অ্যাকশন সিকোয়েন্স, মুম্বইয়ে তৈরি হল গ্র্যন্ড সেট

সলমন খানের ছবি এসভিসি 63 এ দুর্দান্ত অ্যাকশন দৃশ্য থাকতে চলেছে। মুম্বইয়ে একটি গ্র্যান্ড সেট তৈরি করা হয়েছে, যেখানে নয়নতারাও শুটিং করতে আসবেন। এই ছবিতে দেখা যাবে রাহুল দেবকেও।

Published on: Aug 4, 2026, 14:40:05 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউড সুপারস্টার সলমন খান এখন ব্যস্ত দক্ষিণী জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ভামশি পৈডিপল্লির আগামী ছবি 'SVC 63'-এর শুটিং নিয়ে। এই ছবিতে সম্পূর্ণ নতুন লুকে দেখা যাবে অভিনেতাকে। চরিত্রের জন্য ইতিমধ্যেই ওজন কমিয়েছেন সলমন এবং বদলেছেন নিজের লুকও। ছবিতে থাকছে একাধিক হাই-ভোল্টেজ অ্যাকশন দৃশ্য। এবার জানা গেল, সেই অ্যাকশন সিকোয়েন্সের শুটিংয়ের জন্য মুম্বইয়ে তৈরি করা হয়েছে একটি বিশাল সেট।

সলমন খানের ছবি 'এসভিসি ৬৩' নিয়ে এল বড় আপডেট।
সলমন খানের ছবি 'এসভিসি ৬৩' নিয়ে এল বড় আপডেট।

৬ সপ্তাহের জন্য তৈরি হচ্ছে গ্র্যান্ড সেট

মিড-ডে-র একটি প্রতিবেদন অনুযায়ী, ছবির গুরুত্বপূর্ণ অ্যাকশন সিকোয়েন্সের জন্য মুম্বইয়ের গোরেগাঁওয়ে একটি গ্র্যান্ড সেট তৈরি করা হচ্ছে। আগামী ছয় সপ্তাহ ধরে এই সেটে চলবে শুটিং। প্রথমে সেটটি হায়দরাবাদে তৈরির পরিকল্পনা থাকলেও পরে মুম্বইকেই চূড়ান্ত করা হয়।

জানা গিয়েছে, এই দৃশ্যে বড়সড় জনসমাগম দেখানো হবে। সেই কারণে প্রায় ১০০ জন জুনিয়র আর্টিস্টকে নেওয়া হয়েছে। আগামী ৬ আগস্ট থেকে এই সেটেই ছবির নতুন শিডিউলের শুটিং শুরু হওয়ার কথা।

'SVC 63'-এ সালমান খানের দুর্ধর্ষ অ্যাকশন সিকোয়েন্স, মুম্বইয়ে তৈরি হল বিশাল গ্র্যান্ড সেট।
'SVC 63'-এ সালমান খানের দুর্ধর্ষ অ্যাকশন সিকোয়েন্স, মুম্বইয়ে তৈরি হল বিশাল গ্র্যান্ড সেট।

শুটিংয়ে যোগ দেবেন নয়নতারা ও রাহুল দেব

এই শিডিউলে সলমন খানের সঙ্গে শুটিং করবেন অভিনেত্রী নয়নতারাও। সম্প্রতি ছবির কাস্টে যোগ দিয়েছেন অভিনেতা রাহুল দেব। রিপোর্ট বলছে, ছবিতে তিনি প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করবেন। মুম্বইয়ের এই শিডিউলে তিনিও শুটিংয়ে অংশ নেবেন।

নির্মাতাদের লক্ষ্য, ২০২৬ সালের অক্টোবরের মধ্যেই ছবির শুটিং শেষ করা। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর এবং এস. থামান। তাঁদের সঙ্গীতে ছবির অ্যালবামও দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের ঈদে ছবিটি মুক্তি পেতে পারে। যদিও মুক্তির দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

মুক্তির অপেক্ষায় 'মাতৃভূমি'

অন্যদিকে, সলমন খানের আরেক ছবি 'মাতৃভূমি'-র মুক্তির অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। ছবির শুটিং আগেই শেষ হলেও সম্প্রতি কয়েকটি দৃশ্য নতুন করে ধারণ করা হয়েছে। গালওয়ান ভ্যালির যুদ্ধকে কেন্দ্র করে তৈরি এই ছবিটি চলতি বছরের দীপাবলির আগেই মুক্তি পেতে পারে বলে জল্পনা রয়েছে। তবে এ বিষয়ে এখনও নির্মাতাদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More