Urmila Matondkar's Ex-Husband: ১০ বছরের বড় ঊর্মিলার সঙ্গে বিয়ে টেকেনি, ফের হিন্দু মেয়ের গলায় মালা দিলেন মহসিন
Urmila Matondkar's Ex-Husband: ঊর্মিলা মাতন্ডকরের প্রাক্তন স্বামী মহসিন আখতার নতুন করে বিয়ে করেছেন। তাঁর নতুন স্ত্রীর নাম নিধা ভাট।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকরের প্রাক্তন স্বামী মহসিন আখতার নতুন করে নিজের জীবন শুরু করলেন। রবিবার সমাজমাধ্যমে নিজের বিয়ের ছবি শেয়ার করে কাশ্মীরের এই মডেল তথা ব্যবসায়ী ঘোষণা করেছেন যে, তিনি নিধা ভাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ২০২৪ সালে ঊর্মিলার সঙ্গে বিচ্ছেদের খবরের পর মহসিনের এই দ্বিতীয় বিয়ের ছবি এখন নেটপাড়ায় বেশ চর্চায়।

ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে আবেগঘন বার্তা মহসিনের
রবিবার ইনস্টাগ্রামে বিয়ের বিশেষ মুহূর্তের বেশ কিছু ছবি পোস্ট করে নিধার সঙ্গে এক নতুন যাত্রা শুরুর কথা জানান মহসিন। একটি আবেগঘন নোট লিখে তিনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মহসিন লিখেছেন:
‘পবিত্র উদ্দেশ্য, সৎ ভালোবাসা এবং সবর ও শুকরিয়ায় (ধৈর্য ও কৃতজ্ঞতা) ভরা একটি মন। নিজের আত্মাকে পবিত্র রাখুন এবং বিশ্বাস রাখুন যে আল্লাহর চিত্রনাট্য সবসময়ই আমাদের ভাবনার চেয়ে সেরা হয়। একদম সঠিক সময়ে তিনি আমার রূপসী স্ত্রী নিধা-কে আমার জীবনে পাঠিয়েছেন এবং তাঁর সততা দিয়ে আমাকে পুরস্কৃত করেছেন। তুমি আমার জীবনে আলো নিয়ে এসেছ, ধন্যবাদ আমার ভালোবাসা।’ সকলের কাছে তাঁদের নতুন জীবনের জন্য দোয়ার প্রার্থনা করেছেন।
ঊর্মিলার সঙ্গে ১০ বছরের সম্পর্ক ও ২০২৪-এর বিচ্ছেদ
মহসিন আখতারের প্রথম বিয়ে হয়েছিল বলিউড তারকা ঊর্মিলা মাতন্ডকরের সাথে। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি অত্যন্ত ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা সাত পাকে বাঁধা পড়েছিলেন। ভিন্ন ধর্মাবলম্বী হওয়া এবং দুজনের মধ্যে প্রায় ১০ বছরের বয়সের ব্যবধান থাকার কারণে সেই সময় তাঁদের বিয়ে বিনোদন দুনিয়ায় বেশ সাড়া ফেলেছিল।
২০১৪ সালে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার ভাগ্নির বিয়েতে প্রথম দেখা হয়েছিল ঊর্মিলা ও মহসিনের। পরে ২০১৬ সালে অমৃতসরের স্বর্ণমন্দিরে সাত পাক ঘুরেন এরপর নিকাহ-র মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। প্রায় এক দশক একসঙ্গে সংসার করার পর তাঁদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এরপর ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ঊর্মিলা মুম্বইয়ের একটি আদালতে অফিশিয়ালি বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন।
এক নজরে ঊর্মিলা মাতন্ডকরের কেরিয়ার
শিশু শিল্পী হিসেবে ‘কলিযুগ’ এবং ‘মাসুম’ ছবি দিয়ে কেরিয়ার শুরু করা ঊর্মিলা ১৯৯১ সালে ‘নরসিমা’ ছবির মাধ্যমে লিড অ্যাক্ট্রেস হিসেবে ডেবিউ করেন। এরপর তিনি রাম গোপাল বর্মার ‘রঙ্গিলা’ ছবি দিয়ে তুমুল জনপ্রিয়তা পান। নব্বই এবং ২০০০-এর দশকে ‘জুদাই’, ‘সত্যা’, ‘কৌন’, ‘পেয়ার তুনে ক্যায়া কিয়া’, ‘ভূত’ এবং ‘এক হাসিনা থি’-র মতো একাধিক সুপারহিট ও সাইকো-থ্রিলার ছবিতে অভিনয় করে তিনি বলিউডে নিজের এক অনন্য জায়গা তৈরি করেছিলেন।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


