'আমিই ভারত ', জাতীয় পতাকার আদলে পোশাক পরে বিতর্কে উর্বশী
বিতর্ক আর উর্বশী রাউতেলা এই দুটি নাম হয়তো একে অপরের সমার্থক। তাঁর যে কোনও বিষয় অথবা যে কোনও বক্তব্য ঘিরে তৈরি হয়ে যায় বিতর্ক। মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর ফাইনালেও ঘটে গেল তেমনি একটি ঘটনা। প্রতিযোগিতার একেবারে শেষ লগ্নে বিচারকের আসনে ছিলেন উর্বশী।
বিতর্ক আর উর্বশী রাউতেলা এই দুটি নাম হয়তো একে অপরের সমার্থক। তাঁর যে কোনও বিষয় অথবা যে কোনও বক্তব্য ঘিরে তৈরি হয়ে যায় বিতর্ক। মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর ফাইনালেও ঘটে গেল তেমনি একটি ঘটনা। প্রতিযোগিতার একেবারে শেষ লগ্নে বিচারকের আসনে ছিলেন উর্বশী।
জাতীয় পতাকার আদলে পোশাক পরে বিতর্কে উর্বশী
কিন্তু এই অনুষ্ঠানে উর্বশীর পোশাক নিয়েই যত বিপত্তি। অনুষ্ঠানে বিচারক হিসেবে তিনি নিজেকে তুলে ধরার জন্য পড়েছিলেন জাতীয় পতাকার রঙের একটি জমকালো পোশাক। এই পোশাক দেখেই সমাজ মাধ্যমে অভিনেত্রীকে নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক।
কেউ কেউ মনে করেছেন, জাতীয় পতাকার আদলে তৈরি এই পোশাক পরে উর্বশী দেশকে অপমান করেছেন আবার অনেকে মনে করেছেন শুধু রঙ নয় অবিকল জাতীয় পতাকার আদলে পোশাক পরে তিনি দেশকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন।
এই দিন উর্বশী যে পোশাকটি পরে ছিলেন, তাতে ছিল গেরুয়া, সাদা এবং সবুজ রঙ অর্থাৎ পতাকা তিনটি রঙ সেখানে উপস্থিত ছিল। শুধু তাই নয়, মাঝখানে ছিল নীল রঙের অশোক চক্র। পোশাকটির একপাশে ছিল সোনালী রঙের ঝালর। অফ সোল্ডার এই পোশাকের সঙ্গে অভিনেত্রী পরেছিলেন এটি বড় ঝোলা হীরের কানের দুল, হাতে রুপালি চুড়ি এবং আঙুলে একটি ভারী আংটি।
তবে শুধুমাত্র এই পোশাকটি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে তা নয়। এই পোশাকটি নিয়ে প্রশ্ন করতে উর্বশী বলেন, আমি বলেছিলাম আমিই ভারত। তাই আজ নিজেকে ভারতবর্ষ বলেই মনে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে পোশাকটি করেছি সেটা জাতীয় পতাকা থেকে অনুপ্রাণিত হয়ে পড়েছি।
প্রসঙ্গত, যেহেতু ঊর্বশী নিজেও মিস ইউনিভার্স খুব স্বাভাবিকভাবেই এই দিনটি তাঁর কাছে বিশেষ ছিল। সুস্মিতা সেনের হাত থেকে ২০১৫ সালে মুকুট পরেছিলেন তিনি। এবারে নির্বাচন কমিটির মধ্যে ছিলেন সুস্মিতাও। মঞ্চে দাঁড়িয়ে সুস্মিতার কথা বলতে ভোলেননি উর্বশী।
Home/Entertainment/'আমিই ভারত ', জাতীয় পতাকার আদলে পোশাক পরে বিতর্কে উর্বশী