‘ওকে কোন কথা বলা মানেই…’! কেন নায়িকাদের সঙ্গে এত মাখামাখি ওরির, ফাঁস উর্বশীর

ওরির সঙ্গে বলিউডের একাধিক অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে। কিন্তু তাঁর মধ্যে এমন কী গুণ আছে, যার কারণে এই তারকারা এত সহজেই তাঁকে বিশ্বাস করেন? সেই প্রশ্নের উত্তরই এক সাক্ষাৎকারে দিয়েছেন উর্বশী রাউতেলা।

Published on: Jun 21, 2026, 12:16:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরহান আওয়াত্রামানি ওরফে ওরি বলিউডের তারকাসন্তান ও অভিনেত্রীদের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বেশ পরিচিত। জাহ্নবী কাপুর, সারা আলি খান, অনন্যা পাণ্ডে থেকে সুহানা খান—প্রায় সকলের সঙ্গেই তাঁর গভীর বন্ধুত্বের সম্পর্ক। কিন্তু প্রশ্ন উঠেছে, এমন কী গুণ রয়েছে ওরির মধ্যে, যা তাঁকে বলিউডের এত অভিনেত্রীর আস্থাভাজন করে তুলেছে? এবার সেই রহস্য ফাঁস করলেন অভিনেত্রী উর্বশী রাওতেলা।

কেন নায়িকাদের এত ঘনিষ্ঠ বন্ধুত্ব ওরি-র সঙ্গে।
কেন নায়িকাদের এত ঘনিষ্ঠ বন্ধুত্ব ওরি-র সঙ্গে।

দুবাইয়ে শুরু বন্ধুত্ব

সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশী জানান, ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ উপলক্ষে দুবাইয়ে তাঁদের প্রথম পরিচয় হয়। একটি আফটার-পার্টিতে তাঁর ছবি ডাকু মহারাজ-এর একটি গানে নাচ করেছিলেন ওরি। শুধু নাচই করেননি, গানের কোরিওগ্রাফিও তিনি নিখুঁতভাবে রপ্ত করেছিলেন বলে জানান অভিনেত্রী। সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব আরও গভীর হয়।

কেন সব নায়িকাদের এত ঘনিষ্ঠ বন্ধু ওরি

উর্বশীর মতে, ওরির সবচেয়ে বড় গুণ হল তিনি গোপন কথা গোপনই রাখতে পারেন। অভিনেত্রী বলেন, ওরি অত্যন্ত বিশ্বস্ত ও সৎ বন্ধু। তাঁর কাছে কোনও ব্যক্তিগত বিষয় শেয়ার করলে তা কখনও অন্য কারও কাছে পৌঁছায় না।

উর্বশীর মতে, প্রত্যেকেরই জীবনে একজন ‘ওরি’ থাকা উচিত

উর্বশীর কথায়, ‘ও খুবই বিশ্বস্ত এবং সৎ বন্ধু। ওর এই গুণটাই আমার সবচেয়ে ভালো লাগে। আমি ওর সঙ্গে খুব নিরাপদ বোধ করি। আমি জানি, আমি যদি ওকে কোনও কথা বলি, তাহলে সেটা কখনও তৃতীয় কারও কাছে যাবে না। সেটি শুধু আমাদের মধ্যেই থাকবে। প্রত্যেকের জীবনেই তাই একজন ওরি থাকা দরকার।’

উর্বশী রাওতেলা।
উর্বশী রাওতেলা।

কাজের ক্ষেত্রে, ২০২৫ সালে উর্বশীকে দেখা গিয়েছিল ডাকু মহারাজ ছবিতে। তাঁর আসন্ন ছবির তালিকায় রয়েছে ওয়েলকাম টু দ্য জঙ্গল, যা জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। এই ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্ডেজ, আরশাদ ওয়ারসি এবং সুনীল শেট্টি-সহ একঝাঁক তারকা। ছবিটি ২৬ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More