Sumanta Mukherjee: হৃদরোগে আক্রান্ত সুমন্ত মুখোপাধ্যায়! ভর্তি হাসপাতালে, কেমন আছেন প্রবীন অভিনেতা?

Sumanta Mukherjee: হৃদরোগে আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা সুমন্ত মুখোপাধ্য়ায়। ভর্তি হাসপাতালে। এখন কেমন আছেন?

Published on: Jul 14, 2026, 15:52:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিউডের প্রবীণ অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায় (Sumanta Mukherjee) গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সকালে নিজের বাড়িতেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন বর্ষীয়ান এই অভিনেতা। তাঁর হঠাৎ এই অসুস্থতার খবর আসতেই টলিপাড়ার সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

হৃদরোগে আক্রান্ত সুমন্ত মুখোপাধ্যায়! ভর্তি হাসপাতালে, কেমন আছেন প্রবীন অভিনেতা?
হৃদরোগে আক্রান্ত সুমন্ত মুখোপাধ্যায়! ভর্তি হাসপাতালে, কেমন আছেন প্রবীন অভিনেতা?

কেমন আছেন অভিনেতা? জানালেন মেয়ে মধুবন্তী

সুমন্ত মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যম ‘টিভি নাইন বাংলা’-র কাছে মুখ খুলেছেন তাঁর কন্যা মধুবন্তী মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘আজকে (মঙ্গলবার) বাবার অ্যাঞ্জিওগ্রাম করে দেখা হবে ভেতরের পরিস্থিতি ঠিক কেমন আছে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করবেন চিকিৎসকেরা। তবে এমনিতে বাবা এখন সচেতন আছেন এবং কথাবার্তাও বলছেন।’

সৃজিতের আগামী ছবিতে কাজ করার কথা ছিল সুমন্তর

টলিউডের এই দাপুটে অভিনেতা ঋতুপর্ণ ঘোষের একাধিক কালজয়ী ছবি সহ বহু জনপ্রিয় বাংলা সিনেমা ও মেগা ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন। দীর্ঘ বিরতির পর আগামী অগস্ট মাস থেকে তাঁর একটি নতুন ছবির শুটিংয়ে ফেরার কথা ছিল। সম্প্রতি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের গোয়েন্দা কানাইচরণকে নিয়ে তৈরি আসন্ন ছবিতে যিশু সেনগুপ্ত ও টোটা রায়চৌধুরীর মতো তারকাদের সাথে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা রয়েছে সুমন্ত মুখোপাধ্যায়ের। তাঁর এই আকস্মিক অসুস্থতায় শুটিংয়ের শিডিউল নিয়ে চিন্তায় পড়েছেন নির্মাতারা।

টলিপাড়ায় একের পর এক অসুস্থতা

প্রসঙ্গত, বিনোদন জগতে সাম্প্রতিক সময়ে শিল্পীদের অসুস্থতার গ্রাফ উদ্বেগ বাড়াচ্ছে। সুমন্ত মুখোপাধ্যায়ের আগে অভিনেতা রাজেশ শর্মাও গুরুতর অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হায়দরাবাদে শুটিং করার সময় সুগার (রক্তে শর্করার মাত্রা) আচমকা বেড়ে যাওয়ায় তিনি অসুস্থ হন এবং এক সপ্তাহ পার হয়ে গেলেও এখনও হাসপাতাল থেকে ছাড়া পাননি। রাজেশ শর্মার চিকিৎসার দেখভালের জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্বয়ং চিকিৎসকদের সাথে যোগাযোগ রাখছেন।

রাজেশ শর্মার পর এবার বর্ষীয়ান অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়ের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর আসতেই তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন টলিপাড়ার সহকর্মীরা।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More