Vicky-Katrina: ‘বৃষ্টি আর তুমি..’, মুম্বাইয়ের মনসুনে ক্যাটরিনাকে জড়িয়ে ভিকি, বিহানের কথা মনে করাল নেটিজেন

মুম্বইয়ের বৃষ্টিভেজা দিনে রোম্যান্সে মজে বিহানের বাবা-মা। বউ ক্যাটরিনাকে আগলে রোম্যান্টিক ছবি দিলেন ভিকি। 

Published on: Jul 3, 2026, 08:30:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মুম্বাইতে অবশেষে বর্ষার আগমন ঘটেছে! আর এই বৃষ্টির মরশুম মানেই তো বলিপাড়ায় রোম্যান্সের হাওয়া। এই বৃষ্টিভেজা আবহাওয়াকে আরও একটু স্পেশাল করে তুলতে অনুরাগীদের এক দারুণ উপহার দিলেন অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। স্ত্রী তথা বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)-এর সাথে কাটানো একান্তে এক রোম্যান্টিক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি, যা দেখে কার্যত বুঁদ নেটপাড়া।

মুম্বাইয়ের বৃষ্টিস্নাত দিনে ক্যাটরিনাকে জড়িয়ে ভিকি,বিহানের কথা মনে করাল নেটিজেন
মুম্বাইয়ের বৃষ্টিস্নাত দিনে ক্যাটরিনাকে জড়িয়ে ভিকি,বিহানের কথা মনে করাল নেটিজেন

সাদা-কালো ফ্রেমে বন্দি এই ছবিতে ক্যাটরিনাকে পরম ভালোবাসায় ভিকির কাঁধ আঁকড়ে ধরে সামনের দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। দম্পতির এই সহজ ও সুন্দর রসায়ন দেখে ফের একবার তাঁদের প্রেমে পড়েছেন ভক্তরা।

‘বৃষ্টি আর তুমি’— ভিকির মিষ্টি ক্যাপশনে মাতোয়ারা অনুরাগীরা

ভিকি কৌশল তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ক্যাটরিনার সাথে এই সাদা-কালো ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন— বৃষ্টি আর তুমি। ওঁর এই মিষ্টি ক্যাপশন এবং ছবিটির কমেন্ট বক্সে ভক্তরা প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন।

তবে সমস্ত কমেন্টের মধ্যে একটি বিশেষ মন্তব্য সবার নজর কেড়েছে। দম্পতির এক অনুরাগী লিখেছেন, ‘বিহান কৌশল একদিন বড় হয়ে এই ছবিটা ওঁর ওয়ালেটে রেখে দেবে!’

বলাই বাহুল্য, ক্যাটরিনা ও ভিকির একরত্তি ছেলের উল্লেখ করে ভক্তদের এই মিষ্টি মন্তব্য এখন দারুণ ভাইরাল। অন্য এক অনুরাগী লিখেছেন, ‘এই ছবিটা ঘরের এককোণে বসে আমাকে কাঁদিয়ে দিল, এত সুন্দর এরা দুজনে!’

অ্যাওয়ার্ড শো-এর স্ক্রিপ্টেড প্রোপোজাল থেকে প্রেম ও বিয়ে

বিগত এক টক শো-তে টুইঙ্কেল খান্না ও কাজলের মুখোমুখি হয়ে ভিকি প্রথমবার ওঁর ও ক্যাটরিনার সম্পর্কের শুরুটা নিয়ে মুখ খুলেছিলেন। ভিকি জানান, একটি অ্যাওয়ার্ড শো-এর ব্যাকস্টেজে কৌতুকশিল্পী সুনীল গ্রোভারের মাধ্যমে তাঁদের প্রথম আলাপ হয়।

পরবর্তীকালে আরেকটি অ্যাওয়ার্ড শো-তে হোস্ট করার সময় স্ক্রিপ্টের অংশ হিসেবে ক্যাটরিনাকে মঞ্চে মজা করে প্রোপোজ করেছিলেন ভিকি। ভিকি হাসতে হাসতে বলেন, “আমি স্ক্রিপ্ট অনুযায়ী ওকে জিজ্ঞেস করেছিলাম, ‘তুমি ভিকির মতো কোনও ভালো ছেলেকে বিয়ে করছ না কেন?’ আসলে এই প্রশ্নটা আমাকে সেই শো-তে সব অভিনেত্রীদেরই করতে হয়েছিল। কিন্তু ক্যাটরিনার সাথে আমার সেই ইন্টারঅ্যাকশনটাই ভাইরাল হয়ে যায়।” সেই মজার অনস্ক্রিন মুহূর্তই একসময় বাস্তব জীবনের গভীর প্রেমে রূপ নেয়। ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় কায়দায় চার হাত এক হয় তাঁদের। এরপর ওটিটি আর সোশ্যাল মিডিয়ার যুগে গত বছর অর্থাৎ ২০২৫ সালের ৭ নভেম্বর তাঁদের কোল আলো করে আসে এক পুত্রসন্তান।

মাতৃত্বে মন ক্য়াটরিনা, ভিকির হাতে একগুচ্ছ কাজ

ক্যাটরিনা কাইফ-কে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল বিজয় সেতুপতির সাথে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে। আপতত নিজের মাতৃত্বকে চুটিয়ে এনজয় করছেন ক্যাটরিনা। ছেলে বিহানই তাঁর ধ্যানজ্ঞান। লাইমলাইট থেকে এখন অনেকটা দূরে তিনি। অন্যদিকে ভিকি কৌশল ‘ছাবা’র সাফল্যের পর এখন পুরোপুরি ব্যস্ত সঞ্জয় লীলা বনসালির আগামী মেগা প্রজেক্ট ‘লভ অ্যান্ড ওয়ার’ -এর শুটিং নিয়ে। এই ছবিতে ভিকির সাথে স্ক্রিন শেয়ার করবেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। তবে কাজের শত ব্যস্ততার মাঝেও মুম্বাইয়ের প্রথম বৃষ্টিতে যেভাবে ক্যাটরিনাকে আগলে সময় কাটালেন ভিকি, তা এক আদর্শ ‘হাজব্যান্ড গোলস’।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More