Vicky-Katrina: ‘মনে হয় সময়টা যদি থমকে যেত!’ ছেলে বিহানের মুখে হাসি ফোটাতে নিজের কোন অভ্যাস বদলালেন ভিকি?
‘আর কিছুই পাওয়ার নেই...’: বাবা হওয়ার পর জীবনে যে পরম তৃপ্তির কথা জানালেন ক্যাটরিনার বর ভিকি কৌশল।
২০২৫ সালের নভেম্বরে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের কোল আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান— পুত্র বিহান কৌশল। নতুন অতিথি আসার পর থেকেই ভিকি-ক্যাটরিনার জীবনের গতিপথ অনেকটাই বদলে গিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পিতৃত্বের এই নতুন সফর, ১০ মাসের অভিজ্ঞতা এবং ক্যাটরিনা-বিহানের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত নিয়ে খোলামেলা কথা বললেন বলিপাড়ার ‘ম্যান অব দ্য মোমেন্ট’ ভিকি কৌশল।

‘সন্তানের অনাবিল হাসিতেই চরম তৃপ্তি’:
পিতৃত্বের অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব বলে মনে করেন ভিকি। তিনি বলেন, 'স্ত্রী ক্যাটরিনার মুখের আনন্দ, আর ছেলের সেই অনাবিল হাসি— এই মুহূর্তগুলো যখন একসাথে চোখের সামনে দেখি, মনে হয় সময়টা যদি এখানেই থমকে যেত! মানুষ নাকি জীবনে কখনও পুরোপুরি তৃপ্ত হয় না, কিন্তু এই শেষ ১০ মাসে ছেলের প্রথম কান্না, ওর নতুন নতুন রূপ আর হাসি দেখে আমার মনে হয়েছে আর কিছুই চাওয়ার নেই। আমি পরম তৃপ্তি পেয়েছি।'
বাবা হওয়ার পর বদলেছে নিজের আচরণও:
ভিকি স্বীকার করেছেন যে, বাবা হওয়ার পর তিনি নিজের চালচলন ও ব্যবহারের বিষয়ে অনেক বেশি সচেতন হয়ে উঠেছেন। তাঁর কথায়, 'একটা বাচ্চা সবথেকে আগে তার ঘর থেকেই শেখে, অবচেতনেই সেই শিক্ষা শুরু হয়। সে মা-বাবাকে দেখেই শেখে। তাই গত ১০ মাসে নিজেকে যতটুকু মনিটর করেছি বা আগলে রেখেছি, জীবনে কখনও তা করিনি। নিজের সন্তান যেন সঠিক জিনিসটা শিখতে পারে, নিজেকে ঠিক সেভাবেই গড়ে তোলা— এটাই আমার জীবনের সবথেকে বড় শিক্ষা।”
উল্লেখ্য, ২০২৫ সালের ৭ নভেম্বর জন্ম হয় বিহান কৌশলের। পরে ২০২৬ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ছেলের নাম প্রকাশ্যে আনেন তারকা দম্পতি। কাজের দিক থেকে, সম্প্রতি ‘ছাবা’ ছবিতে প্রশংসিত হওয়ার পর ভিকি এখন ব্যস্ত সঞ্জয় লীলা বনশালির মেগা প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং অমর কৌশিকের ‘মহাবতার’ নিয়ে। তবে লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততার মাঝেও ছেলে বিহানের সঙ্গে এই পুঁচকে মুহূর্তগুলোকেই জীবনের সেরা সঞ্চয় বলে মনে করছেন পর্দার ‘ব্যাড নিউজ’ তারকা।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


