তামান্নাকে ঠকিয়ে তাঁরই বান্ধবীর সঙ্গে প্রেম! সম্পর্কে রেড ফ্ল্যাগ বিজয়? প্রকাশ্য মঞ্চে কটাক্ষের জবাব অভিনেতার

একটা সময় বিটাউনের চর্চিত কপল ছিলেন বিজয়-তামান্না। তবে সেই সম্পর্ক টেকেনি। ব্রেকআপের পর তামান্নারই ঘনিষ্ঠ বান্ধবী ফাতিমা সানা শেখের সঙ্গে বিজয়ের প্রেমের রটনা চাউর হয়েছে।

Published on: Aug 18, 2026, 21:00:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নিজের সাবলীল অভিনয় ও নেতিবাচক চরিত্রে অসাধারণ দক্ষতার কারণে বলিউডে বারবার প্রশংসিত হয়েছেন অভিনেতা বিজয় বর্মা (Vijay Varma)। সম্প্রতি মেলবোর্নের মেলবোর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল (IFFM) ২০২৬-এ জনপ্রিয় ওয়েব সিরিজ 'মটকা কিং' (Matka King)-এ সেরা অভিনয়ের পুরস্কার পান তিনি। তবে ট্রফি জয়ের পাশাপাশি মঞ্চে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ও সঞ্চালক ডলি সিং (Dolly Singh)-এর সঙ্গে তাঁর মজার খুনসুটি নেটপাড়ায় চরম ভাইরাল হয়েছে।

তামান্নাকে ঠকিয়ে তাঁরই বান্ধবীর সঙ্গে প্রেম! সম্পর্কে রেড ফ্ল্যাগ বিজয়? এল জবাব (Photo: Instagram)
তামান্নাকে ঠকিয়ে তাঁরই বান্ধবীর সঙ্গে প্রেম! সম্পর্কে রেড ফ্ল্যাগ বিজয়? এল জবাব (Photo: Instagram)

মঞ্চে কী ঘটেছিল?

মঞ্চে পুরস্কৃত করার পর সঞ্চালক ডলি সিং বিজয়কে ‘রেড ফ্ল্যাগ’ বলে তোপ দাগেন। সঞ্চালিকা বলেন, ‘অভিনেতারা দেশের ক্রাশ হয়, আপনি দেশের সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ’। এরপর খানিক থেমে বলে, ‘পর্দায় আপনার উপস্থিতির কথা বলছি’। তিনি আরও বলেন, 'পর্দায় আপনার উপস্থিতি মানেই দর্শকরা ভেবে নেন কোনো বিপদের আশঙ্কা রয়েছে। আপনি আমাদের জন্য একরকম ওয়ার্কিং 'রেড ফ্ল্যাগ' (Red Flag)! কিন্তু সবাই বলে বাস্তবে আপনি কাজের ক্ষেত্রে দারুণ একজন মানুষ। আপনার এই ট্রিকটা ঠিক কী?'

জবাবে বিজয় রসিকতা করে বলেন, ‘খুব সহজ! বাজার থেকে একটু লাল কাপড় কিনে ঘরে রেখে দিন, আর যত খুশি লাল পতাকা বানাতে থাকুন!’

বিজয়ের এই মন্তব্য শুনে ডলি সেটিকে ‘বাজে কৌতুক’ (Lame joke) বলে আখ্যা দেন। তবে বিজয়ও ছেড়ে কথা বলেননি; তিনি তৎক্ষণাৎ মিষ্টি পাল্টা উত্তর দিয়ে বলেন, ‘ঠিক যেভাবে আমি আপনার বাজে প্রশংসাগুলোকে পাশ কাটিয়ে চলছি!’ বিজয়ের এই চটজলদি রসবোধে উপস্থিত দর্শকরা হেসে ফেটে পড়েন।

তবে নেটপাড়ায় এই রসিকতার ভিতরের অর্থ খোঁজার চেষ্টা করেছেন অনেকে। আসলে একটা সময় বিটাউনের চর্চিত কপল ছিলেন বিজয়-তামান্না। তবে সেই সম্পর্ক টেকেনি। ব্রেকআপের পর তামান্নারই ঘনিষ্ঠ বান্ধবী ফাতিমা সানা শেখের সঙ্গে বিজয়ের প্রেমের রটনা চাউর হয়েছে।

নেটিজেনদের প্রতিক্রিয়া

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, অধিকাংশ অনুরাগী এটিকে নিতান্তই একটি স্বাস্থ্যকর ও হালকা মেজাজের অনস্ক্রিন বাক্যবাণ হিসেবে দেখছেন। অনেকে মন্তব্য করেছেন যে ডলি শুধুমাত্র বিজয়ের অনস্ক্রিন চরিত্র নিয়েই কথা বলছিলেন এবং এতে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।

বিজয় বর্মার সাম্প্রতিক কাজ

বিজয় বর্মাকে সম্প্রতি ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার প্রযোজনায় তৈরি 'গুস্তাখ ইশক' চলচ্চিত্রে নাসিরুদ্দিন শাহ ও ফাতিমা সানা শেখের সঙ্গে দেখা গেছে। এছাড়া, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ওয়েব সিরিজ 'মটকা কিং'-এ একজন সাধারণ তুলো ব্যবসায়ী থেকে জুয়া সম্রাট হয়ে ওঠার চরিত্রে অভিনয় করে সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More