৫ বছরের অপেক্ষা! শুরু হল তানসেনের তানপুরার ৩য় সিজনের কাজ, এবার নাম ‘মোহনবাঁশি’
ইতিহাস, অতীত, বর্তমানকে এত সুন্দর ভাবে মিলিয়ে দেওয়া হয়েছিল যে, তানসেনের তানপুরা-র ২টি সিজন থেকে চোখের পলক ফেলার জো ছিল না। দ্বিতীয় সিজনের নাম ছিল রুদ্রবীণার অভিশাপ। আর এবারে নাম ‘মোহনবাঁশি’।
দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল হইচইয়ের ওয়েব সিরিজ তানসেনের তানপুরা। এমনিতেই বাঙালি দর্শকদের থ্রিলার প্রেম মারাত্মক। তবে তানসেনের তানপুরা-র আসল আকর্ষণ ছিল এটি মিউজিক্যাল থ্রিলার। ইতিহাস, অতীত, বর্তমানকে এত সুন্দর ভাবে মিলিয়ে দেওয়া হয়েছিল যে, চোখের পলক ফেলার জো ছিল না। দ্বিতীয় সিজনের নাম ছিল রুদ্রবীণার অভিশাপ। আর এবারে নাম ‘মোহনবাঁশি’।

এবারেও সিরিজের মুখ্যভূমিকায় থাকছেন, বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। সিরিজটির পরিচালনা করছেন, জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee)। আর শ্রুতির চরিত্রে দেখা যাবে রূপসা চট্টোপাধ্যায়কে।
আলাপ এবং শ্রুতি আবার ফিরছে হইচই-এর পর্দায়। এর আগের ২টি সিরিজ যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল ওয়েব সিরিজ হিসেবে। রহস্যের পাশাপাশি, এই সিরিজে আগের মতোই থাকবে সুরের বাঁধন।
শুরু হল শ্যুট। সেট থেকে ছবি ভাগ করে নিলেন বিক্রম-রূপসা দুজনেই। রূপসা লিখেছেন, ‘শ্রুতি ফিরে এসেছে। তানসেনের তানপুরা মোহন বাঁশি’। আর বিক্রম লিখলেন, ‘তানসেনের তানপুরা-র জগতে আলাপ ও শ্রুতিকে ফিরিয়ে আনতে আমাদের ৫ বছর সময় লেগেছে, আর অবশেষে আমরা শুটিং ফ্লোরে পৌঁছে গেছি। ধন্যবাদ @hoichoi.tv, @shrikantmohta, @iammony, @soumyamukerji_, @serabanerjee এবং পুরো টিমকে। আবারও এক নতুন মিউজিক্যাল জাদু সৃষ্টি করতে আমরা পুরোপুরি প্রস্তুত!’
তানসেনের তানপুরা-র গল্পের কেন্দ্রে রয়েছে সঙ্গীতসম্রাট মিয়াঁ তানসেনের ব্যবহৃত ঐতিহাসিক ও অমূল্য তানপুরা। জনশ্রুতি অনুযায়ী, তানসেন তাঁর প্রিয় শিষ্যকে এই তানপুরাটি উপহার দিয়েছিলেন এবং হাত ঘুরে সেটি আনন্দগড়ের রাজপরিবারে পৌঁছায়। শ্রুতির দাদু ছিলেন আনন্দগড়ের একজন প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী, যিনি রাজার কাছ থেকে এই তানপুরাটি পেয়েছিলেন। দাদুর রেখে যাওয়া সূত্র ধরে শ্রুতি ও তার প্রেমিক তথা সঙ্গীতের ছাত্র আলাপ কলকাতা থেকে আনন্দগড়ে পাড়ি জমায়। কেবল আলাপ বা শ্রুতিই নয়, আনন্দগড়ের নবাবের দেওয়া এই অমূল্য সম্পদটির ওপর লোভ রয়েছে আরও অনেকের। ফলে তানপুরা উদ্ধারের এই অভিযানে জড়িয়ে পড়ে পারিবারিক ঈর্ষা, প্রতিশোধ এবং প্রাণঘাতী চক্রান্ত।
'তানসেনের তানপুরা'র ঘটনার পর আলাপ ও শ্রুতি এক নতুন সাঙ্গীতিক রহস্যের সন্ধানে বের হয়। তাদের এই যাত্রা এবার মূলত রুদ্রপুর ও আনন্দগড় নামের দুটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানা ঘিরে আবর্তিত হয়। রুদ্রপুর ও আনন্দগড়ের মাঝে লুকিয়ে আছে এক অন্ধকার ও রক্তক্ষয়ী অতীত। জনশ্রুতি আছে যে, রুদ্রপুরের রুদ্রবীণা স্পর্শ করলেই নেমে আসে এক ভয়ংকর অভিশাপ এবং একের পর এক সংগীতশিল্পী রহস্যজনকভাবে খুন হতে থাকে। এই সিরিজে 'নাদ' চরিত্রে ছিলেন সৌরভ দাস ও 'সাজ' চরিত্রে দেখা যায় দিতিপ্রিয়া রায়কে। এটিও বেশ খ্যাতি পায় দর্শকদের মাঝে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


